Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১৮ ওয়াট ফাস্ট চার্জিং-সহ সি সিরিজের ফোন আনছে রিয়েলমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 4 November 2020
১৮ ওয়াট ফাস্ট চার্জিং-সহ সি সিরিজের ফোন আনছে রিয়েলমি
Share on FacebookShare on Twitter

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে সি সিরিজের আরেকটি ফোন – সি ১৫ – কোয়ালকম স্ন্যাপড্রাগন এডিশন নিয়ে আসছে। নতুন এ ফোনটিতে ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের মেগা ব্যাটারির পাশাপাশি থাকছে বিশাল ডিসপ্লে, আল্ট্রা-ওয়াইড এআই কোয়াড ক্যামেরা। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ সিরিজের প্রসেসর, অত্যাধুনিক ফিচারের সাথে ৯ নভেম্বর রিয়েলমি’র ফেসবুক পেজে অনলাইন লঞ্চ ইভেন্টের মাধ্যমে তরুণদের জন্যে এই স্মার্টফোনটি উন্মোচন করা হবে।

তরুণদের বহুমুখী প্রতিভার বিকাশকে উৎসাহিত করতে ও তাদের জীবনযাত্রাকে আরো সহজ করতে রিয়েলমি সবসময়ই অত্যাধুনিক সফটওয়্যার ও হার্ডওয়্যারের সমন্বয়ে চমৎকার সব ডিভাইস নিয়ে আসছে। সি সিরিজের পূর্বের ফোনগুলোর মতোই এবারের নতুন ফোনটিতেও থাকছে দীর্ঘস্থায়ী ব্যাটারি, যা দিবে নিরবচ্ছিন্ন স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা। এছাড়া কোয়ালকম প্রসেসরে গেমিং হবে আরো স্মুথ, এবং কাজের ক্ষেত্রেও পাওয়া যাবে অনন্য গতি।

পছন্দের কন্টেন্ট দেখার এবং গেমিং এ চমৎকার ভিউইং এক্সপেরিয়েন্সের জন্যে রিয়েলমি সি ১৫ – কোয়ালকম এডিশনে থাকছে ৬.৫-ইঞ্চির ২০:৯ রেশিওর মিনি ড্রপ ডিসপ্লে। এআই কোয়াড ক্যামেরার বড় অ্যাপারচার এবং নাইটস্কেপ মোডে কম আলোতেও নিখুঁত ছবি তোলা যবে। আর ওয়াইড ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেট মোড, পানোসেলফিতে তোলা যাবে অনন্য সেলফি।

রিয়েলমি সি ১৫ – কোয়ালকম এডিশনে ব্যবহার করা হয়েছে উন্নততর রিয়েলমি ইউআই যার স্মুথ পারফরম্যান্সে স্মার্টফোনের ব্যবহার হবে সহজ। ৩-ফিঙ্গার স্ক্রিনশট ছাড়াও ফোন ব্যবহারে অনন্যতা যোগাতে থাকছে ডার্ক মোড। ইউআই-এর উন্নত অপটিমাইজেশনে সঙ্গে সুপার পাওয়ার সেভিং মোডে মিলবে আরো উন্নত ব্যাটারি ব্যাকআপ।

এই বিষয়ে রিয়েলমি গ্লোবালের ব্র্যান্ড ম্যানেজার রিভস লি বলেন, “আমরা বরাবরই তরুণদের জন্যে শক্তিশালী ডিভাইস নিয়ে আসছি যেন তারা এগুলোর ব্যবহারে আরো দূর এগিয়ে যেতে পারেন। এর ফলে তারা খুব সহজে পৃথিবীর সামনে তাদের সৃজনশীলতা প্রদর্শন করতে পারবেন।”

এছাড়া, রিয়েলমি জনপ্রিয় ই-কমার্স সাইট দারাজের ১১.১১ ক্যাম্পেইনেরও কো-স্পন্সর হিসেবে থাকছে এবং বিশ্বব্যাপী ৫ কোটি গ্রাহকের পরিবার হয়ে ওঠা উপলক্ষে এ ক্যাম্পেইনে তারা ফ্যানদের জন্যে নিয়ে এসেছে সুপার ফ্যান ফেস্ট সেল। এই অফারে আকর্ষনীয় মূল্যে রিয়েলমির সেভেন প্রো, সেভেন আই, ফাইভ আই, সি টুয়েলভ পাওয়া যাবে। অফারটি সম্পর্কে আরো জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://www.daraz.com.bd/shop/realmebangladesh/

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাং আনছে স্মার্ট রিং, হাতের আঙুলে ফিটনেস
নির্বাচিত

স্যামসাং আনছে স্মার্ট রিং, হাতের আঙুলে ফিটনেস

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ
নির্বাচিত

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া চূড়ান্ত

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট

৫২ স্টার্টআপ পেল ৭ কোটি টাকার অনুদান
প্রযুক্তি সংবাদ

৫২ স্টার্টআপ পেল ৭ কোটি টাকার অনুদান

এল যুগান্তকারী ব্যাটারি, এক চার্জে গাড়ি যাবে হাজার কিলোমিটার
অটোমোবাইল

এল যুগান্তকারী ব্যাটারি, এক চার্জে গাড়ি যাবে হাজার কিলোমিটার

গ্যালাক্সি এস১১ ফোনে থাকবে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস১১ ফোনে থাকবে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা

Load More

ট্রেন্ডিং টপিক

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান
প্রযুক্তি বাজার

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!
নির্বাচিত

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

নির্ধারিত ট্যারিফ হারের চেয়ে কম প্রিমিয়ামে মেরিন (কার্গো)...

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 November 2020

১৮ ওয়াট ফাস্ট চার্জিং-সহ সি সিরিজের ফোন আনছে রিয়েলমি

Techzoom.TV |
TechzoomTV