Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্লোবাল বিপিও অ্যালায়েন্সের সঙ্গে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
গ্লোবাল বিপিও অ্যালায়েন্সের সঙ্গে বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

বিশ্বের সর্ববৃহৎ কলসেন্টার জোট গ্লোবাল বিপিও অ্যালায়েন্সের (জিবিএ) সঙ্গে যুক্ত হলো বাংলাদেশ। বৃহস্পতিবার ঢাকায় জুম কনফারেন্সের মাধ্যমে জিবিএ’র সদস্য কোম্পানি হিসেবে বাংলাদেশে ফিফোটেকের যাত্রা শুরু হয়।

এ সময় জুম কনফারেন্সে এক ভিডিও বার্তায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আমি আনন্দিত হয়েছি এই কারণে যে, গ্লোবাল বিপিও অ্যালায়েন্সের সাথে বাংলা ভাষাভাষী প্রায় ৩৫ কোটি মানুষের জন্য বাংলাদেশের একটি কোম্পানির মাধ্যমে বিপিও সেবা দেয়ার মতো আমরা একটি সুযোগ পেয়েছি।

তিনি বলেন, আমি বিশ্বাস করি ফিফোটেকের যে যাত্রা সেই যাত্রার ফলে বাংলাদেশের বিপিও খাত আরও সমৃদ্ধ হবে। জিবিএ ও ফিফোটেকের একত্রে পথচলার আগামীর দিনগুলোর জন্য অনেক শুভ কামনা রইলো।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবুল খায়ের বলেন, বাংলাদেশের প্রতিষ্ঠান ফিফোটেক আন্তর্জাতিক কল সেন্টার জোট-জিবিএ’র সাথে কাজ করবে এটাই আমাদের জন্য গর্বের বিষয়। এর মাধ্যমে বাংলাদেশের তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি হবে।

এশিয়ান ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আবদুল্লাহ এইচ কাফি বলেন, আন্তর্জাতিক কল সেন্টার জোট-জিবিএ’র সাথে বাংলাদেশের প্রতিষ্ঠান ফিফোটেক কাজ করার সুযোগ পেয়েছে যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয়। এটি আমাদের দেশের জন্য সম্মানের বিষয়।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, বাংলাদেশের প্রতিষ্ঠান ফিফোটেক আন্তর্জাতিক কল সেন্টার জোট-জিবিএ’র সাথে কাজ করবে, এটি দেশের জন্য গর্বের বিষয়। জিবিএ ও ফিফোটেকের প্রতি শুভ কামনা রইলো।

জিবিএ জোটের সাথে চুক্তিবদ্ধ হবার বিষয়ে ফিফোটেকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদ হোসেন বলেন, মূলত ফিফোটেক বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলাভাষার গ্রাহকদের বাংলাদেশ থেকে ও হিন্দি ভাষার গ্রাহকদের ভারতের কোলকাতা থেকে কলসেন্টার ও ব্যাক অফিস সেবা দিবে। আমরা আজ থেকে আমাদের অফিসিয়াল যাত্রা শুরু করলাম। বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ সৃষ্টি করবে জিবিএ জোট, এমনটাই মনে করেন তৌহিদ হোসেন।

বিশ্বের সর্ববৃহৎ কলসেন্টার জোট জিবিএ এশিয়া, ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বিপিও খাতে কাজ করছে। এদিকে ২০০২ সাল থেকে আইটি ও আইটিএস খাতের স্থানীয় ও আন্তর্জাতিক গ্রাহকদের চাহিদা পূরণে কাজ করছে ফিফোটেক।

মূলত বিশ্বের বিভিন্ন প্রান্তে কল সেন্টার ও বিপিও খাতের গ্রাহকদের কেন্দ্রীয়ভাবে নিরবচ্ছিন্ন সেবা দিতে জিবিএ জোট গঠন করা হয়েছে। জিবিএ জোটের সাথে চুক্তিবদ্ধ হয়ে ফিফোটেক বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলা ভাষার গ্রাহকদের বাংলাদেশ থেকে ও হিন্দি ভাষার গ্রাহকদের ভারতের কলকাতা থেকে কলসেন্টার ও ব্যাক অফিস সেবা দিবে।

বর্তমানে জিবিএ’র সাথে বাংলাদেশ থেকে ফিফোটেক, জাপানের মাস্টারপিস গ্রুপ ইনক, চীনের বেইজিং-৯৫ টেলিওয়েব ইনফরমেশন কোম্পানি লিমিটেড, কলম্বিয়ার কলম্বিয়া আউটসোর্সিং সলিউশনস এসএএস, মালয়েশিয়ার ডে থ্রি বিজনেস সার্ভিসেস এসডিএন বিএইচডি, তিউনিসিয়ার নেক্সাস, রাশিয়া ও ইউক্রেনের টেলিকম এক্সপ্রেস, জার্মানির টিডিএম, ইতালির আইএনজিও এসপিএ, থাইল্যান্ডের নাইস কল কোম্পানি লিমিটেড, মিয়ানমারের মাস্টারপিস গ্রুপ কোম্পানি লিমিটেড, ফিলিপাইনের মাস্টারপিস গ্রুপ কোম্পানি লিমিটেড, বেলজিয়ামের মাল্টিকম ও ইউরোপের আইএনইটেক এর মতো ১৪টি মাল্টিন্যাশনাল কোম্পানি চুক্তিবদ্ধ হয়েছে।

চুক্তিবদ্ধ প্রত্যেকটি কোম্পানি নিজ দেশ ও বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। জিবিএ’র সদস্য কোম্পানিগুলো ২৮টি ভাষায় পৃথিবীর নানা প্রান্তে কল সেন্টার ও ব্যাক অফিসের সার্ভিসের মাধ্যমে গ্রাহকদের সেবা দিবে। পৃথিবীর মোট ভাষার ৬০ ভাগ ভাষার মানুষ জিবিএ’র মাধ্যমে কল সেন্টার ও বিপিও সেবা পাবেন।

বিশ্বের বিভিন্ন দেশের কোম্পানির সাথে যোগাযোগ করে তাদের চাহিদা ও ভাষা অনুযায়ী সদস্য কোম্পানিগুলো কাজের ব্যবস্থা করে দেবে জিবিএ কর্তৃপক্ষ। যার ফলে ভবিষ্যতে এই জোটের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পৃথিবীর যেকোনো দেশে বসেই বিপিও ও কল সেন্টারের সেবা নিতে পারবেন গ্রাহকরা এবং সেবা দিবেন বিপিও ও কল সেন্টার এজেন্টরা। জিবিএ’র সাথে যুক্ত হয়ে আন্তর্জাতিক পরিসরে পুনরায় কাজ করতে যাচ্ছে ফিফোটেক।

জিবিএ’র সদস্য হওয়ার ফলে কল সেন্টার ও বিপিও খাতে নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি হবে এবং এতে করে মানুষের কর্মসংস্থান হবে। ইতোপূর্বে আন্তর্জাতিক কোনো জোটের সাথে যুক্ত না থাকায় কলসেন্টার ও বিপিও খাতে কাজ পেতে বেগ পেতে হতো বাংলাদেশের কলসেন্টার ও আইসিটি খাতের প্রতিষ্ঠানগুলোকে। কিন্তু জিবিএ’র সাথে চুক্তিবদ্ধ হওয়ার কারণে আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ পাবে ফিফোটেক তথাপি বাংলাদেশের তরুণ-তরুণীরা।

এ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে জিবিএর কর্পোরেট ওয়েবসাইটের এই ঠিকানায়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্ট ইলেকট্রিক বাইক আনল হিরো
নির্বাচিত

স্মার্ট ইলেকট্রিক বাইক আনল হিরো

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর
টেলিকম

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর

মোবাইলের শুল্ক বৃদ্ধিতে সাবেক প্রতিমন্ত্রী তারানার বিস্ময়!
প্রযুক্তি সংবাদ

মোবাইলের শুল্ক বৃদ্ধিতে সাবেক প্রতিমন্ত্রী তারানার বিস্ময়!

আইটেল এস২৫ আলট্রা ও আইটেল এস২৫: অবিশ্বাস্য মূল্যে ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা!
নির্বাচিত

আইটেল এস২৫ আলট্রা ও আইটেল এস২৫: অবিশ্বাস্য মূল্যে ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা!

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

নিষিদ্ধ হলো হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

নিষিদ্ধ হলো হোয়াটসঅ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

কল্পনা থেকে বাস্তবতা: ২০২৭ সালেই উড়ন্ত গাড়ি আনছে চীনা এক্সপেং
অটোমোবাইল

কল্পনা থেকে বাস্তবতা: ২০২৭ সালেই উড়ন্ত গাড়ি আনছে চীনা এক্সপেং

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের
প্রযুক্তি বাজার

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার
প্রযুক্তি সংবাদ

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা
বিবিধ

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix