Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিরাজগঞ্জের তাঁতীদের ই-কমার্স প্রতিষ্ঠান ‌ই-বসন চালু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 18 June 2023
সিরাজগঞ্জের তাঁতীদের ই-কমার্স প্রতিষ্ঠান ‌ই-বসন চালু
Share on FacebookShare on Twitter

দৈনন্দিন জীবনে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মানুষের চাহিদা। আর চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে হারিয়ে যাচ্ছে দেশের অনেক ঐতিহ্য। যার মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী তাঁত শিল্প। তাঁতকুঞ্জ খ্যাত সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প খাতে অনবদ্য ভূমিকা রেখে চলেছে। গ্রামীণ অর্থনীতির কৃষির পরে তাঁত-ই বৃহত্তম গ্রামীণ অর্থনৈতিক খাত। কিন্ত ঐতিহ্যবাহী এই তাঁত শিল্পে প্রথাগত উৎপাদন, বিপনন ও বাজারজাত ব্যবস্থা বিদ্যমান থাকার কারণে তাঁতীরা প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হিমশিম খাচ্ছে। এই সমস্যা সমাধানে ই-বসন ডটকম নামে সিরাজগঞ্জের তাঁত শিল্প উদ্যোক্তাদের পণ্য বিক্রির একটি অনলাইন মার্কেট প্লেস চালু করা হয়েছে।

শুক্রবার (১৬ জুন) সিরাজগঞ্জের এম. মনসুর আলী অডিটোরিয়ামে ই-বসন ডটকম ওয়েবসাইটির অনুষ্ঠানিক করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের ২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত। আরো উপস্থিত ছিলেন, এনডিপি’র পরিচালক-কর্মসূচি মো. শাহ আজাদ ইকবাল।

প্রধান অতিথি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত বলেন, সিরাজগঞ্জকে বলা হয় তাঁতকুঞ্জ, সারা বাংলাদেশের তাঁত শিল্প এখান থেকেই ছড়িয়েছে এবং প্রশংসা কুড়িয়েছে। দুনিয়া এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তাদের সাথে তাল মিলাতে না পেরে তাঁত শিল্প অনেকটাই অবহিলেত। আমরা আমাদের পুরোনো ঐতিহ্যকে হারাতে চাই না। ঐতিহ্যকে ঠিক রেখে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, না হলে আমাদের হারিয়ে যেতে হবে। অনলাইন মার্কেট একটা বিশাল মার্কেট, আশা করি ই-বসনের মাধ্যমে আগামী দিনে সিরাজগঞ্জের তাঁত পণ্য বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বের কাছে পৌঁছে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে এনডিপি’র পরিচালক-কর্মসূচি মো. শাহ আজাদ ইকবাল বলেন, সারাদেশের মানুষের কাছে সিরাজগঞ্জের তাঁত পণ্য পৌঁছানোর জন্যই ই-কমার্স সাইট তৈরি করা। যাতে করে দেশের মানুষ সুলভ মূল্য ঘরে বসে ভালো মানের পণ্য সংগ্রহ করতে পারে। পাশাপাশি পাটজাত ও হস্তপণ্যের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে এর মাধ্যমে। সিরাজগঞ্জের তাঁত শিল্পকে যদি এই ই-কমার্সের আওতায় আনা যায় তাহলে তাঁত শিল্পের জন্য এটি হবে একটি বিশাল সম্ভাবনা। তখন শুধু দেশের চাহিদা নয় বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে সিরাজগঞ্জ জেলার তাঁত পণ্য। এরইমধ্যে অনেক তাঁতী এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন। ই-বসন ডটকম তরুণ উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা ও বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক প্ল্যাটফর্ম।

তিনি আরও বলেন, এই প্ল্যাটফর্ম তৈরির একটাই লক্ষ্য সিরাজঞ্জের ঐতিহ্যবাহী তাঁত উদ্যোক্তাদের পণ্যের একটি কমন ব্র্যান্ড প্রতিষ্ঠা করা। ই-বসন মূলত সিরাজগঞ্জের তাঁতীদের ব্র্যান্ড। তাদের উৎপাদিত তাঁত, পাটজাত ও হস্তপণ্য স্ব-নামে বিশ্বব্যাপী গ্রাহকের মাঝে পৌঁছে দেওয়া হবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে।

ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) সিরাজগঞ্জের তাঁতীতের কারখানার কর্ম পরিবেশ ও তাদের উৎপাদিত পণ্যের নায্যমূল্য প্রাপ্তিতে সহায়তা করতে পিকেএসএফ’র আর্থিক ও কারিগরি সহায়তায় সিরাজগঞ্জ জেলার সদর, কামারখন্দ ও বেলকুচি উপজেলায় তাঁতীদের জন্য এই ই-কমার্স প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে।

ই-বসন ডটকম প্ল্যাটফর্মে তাঁতী উদ্যোক্তাদের পণ্য তৈরি করা হবে পরিবেশ বান্ধব ভাবে ন্যাচারাল উপকরণ ব্যবহার করে। এখানে যাতে তাঁতীরা সহজে যুক্ত হতে পারে তার জন্য দেওয়া হয় প্রশিক্ষণ। তাদের ছেলেমেয়েরা যাতে এই শিল্পে আগ্রহী হয় তাদেরও এর আওতায় আনা হচ্ছে।

ই-বসন ডটকমে পণ্যের অর্ডার দিলে সারাদেশে ৭২ ঘণ্টার মধ্যে ডেলিভারী দেওয়া হবে। বিস্তারিত জানতে ওয়েব সাইট: http// eboshon.com এবং ফেইসবুক পেজ: // facebook.com/eboshon.com.ndp

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-কমার্সই-বসন ডটকমউদ্যোক্তা

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশাল ব্যাটারি ও ৮,০০০ নিটস ডিসপ্লে নিয়ে এলো ‘হুয়াওয়ে নোভা ১৬ এসই’
প্রযুক্তি সংবাদ

বিশাল ব্যাটারি ও ৮,০০০ নিটস ডিসপ্লে নিয়ে এলো ‘হুয়াওয়ে নোভা ১৬ এসই’

রেডমিও সিরিজের নতুন ২ ফোন আনল শাওমি
নির্বাচিত

রেডমিও সিরিজের নতুন ২ ফোন আনল শাওমি

নতুন কনসেপ্ট ফোন দেখালো শাওমি
নির্বাচিত

নতুন কনসেপ্ট ফোন দেখালো শাওমি

১০০ ওয়াটের ফাস্ট চার্জিং আনছে শাওমি
নির্বাচিত

১০০ ওয়াটের ফাস্ট চার্জিং আনছে শাওমি

নিরাপত্তা ও ওয়ারেন্টিই এখন প্রধান: অফিসিয়াল ফোনের দিকে ঝুঁকছে সাধারণ মানুষ
নির্বাচিত

নিরাপত্তা ও ওয়ারেন্টিই এখন প্রধান: অফিসিয়াল ফোনের দিকে ঝুঁকছে সাধারণ মানুষ

স্মার্টফোনে দ্রুত চার্জ দেওয়ার উপায়
নির্বাচিত

স্মার্টফোনে দ্রুত চার্জ দেওয়ার উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 June 2023

সিরাজগঞ্জের তাঁতীদের ই-কমার্স প্রতিষ্ঠান ‌ই-বসন চালু

Techzoom.TV |
TechzoomTV