Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এ বছরের তৃতীয় প্রান্তিকে স্মার্টফোনের বিশ্ববাজারে শীর্ষস্থানে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 19 November 2020
দুর্দান্ত ফোন আনছে স্যামসাং
Share on FacebookShare on Twitter

এ বছরের তৃতীয় প্রান্তিকে এসে পুনরায় স্মার্টফোনের বিশ্ববাজারে শীর্ষস্থান ফিরে পেলো জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। বৈশ্বিক বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি ও ক্যানালিস কর্তৃক সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়াভিত্তিক এই ব্র্যান্ডটি গত অক্টোবর পর্যন্ত বাজার হিস্যা ২২.৭ শতাংশ, যা পূর্ববর্তী বছরের তুলনায় ২.৯ শতাংশ বেশি। উল্লেখিত মেয়াদকালে বিশ্বব্যাপী স্যামসাংয়ের ৮০.৪ মিলিয়ন স্মার্টফোন বিক্রির রেকর্ডই মূলত প্রতিষ্ঠানটিকে এ সাফল্য এনে দিয়েছে।

স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে স্যামসাংয়ের অন্যতম প্রধান দু’টি বাজার হল ভারত ও যুক্তরাষ্ট্র। সাম্প্রতিককালে, বাজারে আসা স্যামসাং ‘এম’ সিরিজ এবং ‘এ’ সিরিজের ডিভাইসগুলো প্রধান প্রধান বাজারসমূহে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে, যার ফলে অল্প সময়ের মধ্যেই স্যামসাং পূর্ববর্তী বছরের তুলনায় ৪০ শতাংশ বিক্রয় প্রবৃদ্ধির দেখা পায়। সেই সাথে স্যামসাংয়ের নোট২০ এবং নোট২০ আলট্রা – এ দু’টি মডেল ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে, ফলে করোনাভাইরাসের কারণে স্যামসাংকে প্রাথমিকভাবে যে ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল, তা তারা দ্রুতই কাটিয়ে উঠতে সক্ষম হয়।

আইডিসি’র ওয়ার্ল্ডওয়াইড মোবাইল ডিভাইস ট্র্যাকারস এর প্রোগ্রাম ভাইস প্রেসিডেন্ট রায়ান রেইথ বলেন, ‘আপাতদৃষ্টিতে সংখ্যাগুলো খুব আহামরি মনে না হলেও সাপ্লাই চেইন ও ক্রেতাদের চাহিদার প্রশ্নে পূর্বেকার অবস্থার তুলনায় আমরা অনেকখানিই উন্নতি দেখতে পাচ্ছি। উন্নত বাজারগুলোর অবস্থা বিবেচনা করলে আমরা জোর দিয়ে বলতে পারি যে, দাম বা ব্র্যান্ড যা-ই হোক না কেন, সামনের বছরগুলোতে স্মার্টফোনের বাজারে আধিপত্য বিস্তারের হাতিয়ার হবে ফাইভজি। ফাইভজি’র বিপণন ইতিমধ্যেই তুঙ্গে পৌঁছে গেছে। পণ্যও পাওয়া যাচ্ছে হাতের নাগালেই। বিজ্ঞাপন ও প্রসারে জোর দেওয়া হয়েছে। যার ফলে, পরিষ্কার বোঝা যাচ্ছে, ফাইভজি নিয়ে বিপণন ও বিক্রয়ের ক্ষেত্রে এখন শতভাগ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে, আমাদের এখনও মনে হয়, এ মুহূর্তে ক্রেতাদের ফাইভজি নিয়ে চাহিদা কম, যা এক্ষেত্রে বিভিন্ন চ্যানেলে ও ওইএম- এতে মূল্যের ক্ষেত্রে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।’

‘অফলাইনে বিক্রির ওপর বেশি নির্ভর করায় স্যামস্যাং বছরের দ্বিতীয় প্রান্তিকে কিছুটা ধাক্কা খেয়েছিল, কিন্তু তৃতীয় প্রান্তিক নাগাদ সেটি তারা বেশ ভালোভাবেই কাটিয়ে উঠতে পেরেছে,’ বলেন, ক্যানালিস্টের বিশ্লেষক শেংতাও জিন। ‘মূলত তিনটি কারণে স্যামসাং এই প্রবৃদ্ধির দেখা পায়। প্রথমত, বিভিন্ন অঞ্চলে ক্রেতাদের চাহিদা দ্বিতীয় প্রান্তিক থেকে তৃতীয় প্রান্তিকে বেশি ছিলো। দ্বিতীয়ত, বিশ্বব্যাপী যে ‘চীন-বিরোধী’ মানসিকতার সৃষ্টি হয়েছে, তা থেকে এই দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানটি পুরোপুরি মুক্ত ছিল, যার দরুণ ভারতের বাজারে এটি তার হারানো দ্বিতীয় স্থানটিও ফিরে পায়। আর তৃতীয়ত, স্যামসাং বাজারে লো এবং মিড রেঞ্জ হ্যান্ডসেট মডেল নিয়ে আসার ব্যাপারে জোর দেয়, পাশাপাশি মূল্যছাড় এবং ফ্রি অনলাইন ডেলিভারির মতো সুবিধা দিয়ে আরও অধিক সংখ্যক গ্রাহককে আকৃষ্ট করতে সফল হয়।’

এ বছরের তৃতীয় প্রান্তিক নাগাদ স্মার্টফোনের বিশ্ববাজারে স্যামসাংয়ের পরবর্তী দু’টি অবস্থানে রয়েছে চীনা ব্র্যান্ড হুয়াওয়ে এবং শাওমি। আইডিসি’র তথ্যমতে, হুয়াওয়ের বাজার হিস্যা ১৪.৭ শতাংশ এবং শাওমির বাজার হিস্যা ১৩.১ শতাংশ। প্রায় একই উপাত্ত সরবরাহ করেছে ক্যানালিস। বৈশ্বিক বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্স, অ্যাডভাইজরি সার্ভিস এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক বিভিন্ন ইভেন্টের বিস্তারিত খবর প্রকাশ করে থাকে। ক্যানালিস আইটি, চ্যানেল এবং সার্ভিস প্রোভাইডার প্রফেশনালদের কাছে বাজারের পুঙ্খানুপুঙ্খ তথ্য-উপাত্ত দান করে ভবিষ্যতের প্রযুক্তি খাতের ব্যাপারে দিক-নির্দেশিনাগত সহায়তা দেয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

অপো এ৯ ২০২০ ফোনের নতুন সংস্করণ বাজারে
নির্বাচিত

অপো এ৯ ২০২০ ফোনের নতুন সংস্করণ বাজারে

লাইনে দাঁড়ানোর দিন শেষ, ঘরে বসেই মিলবে তেলের খবর
প্রযুক্তি সংবাদ

লাইনে দাঁড়ানোর দিন শেষ, ঘরে বসেই মিলবে তেলের খবর

বিশ্বজুড়ে ফাইভজি স্মার্টফোন সরবরাহ ৪৫ কোটি ইউনিটে পৌঁছবে
নির্বাচিত

বিশ্বজুড়ে ফাইভজি স্মার্টফোন সরবরাহ ৪৫ কোটি ইউনিটে পৌঁছবে

দেশেই করোনা রোগীদের জন্য ভেন্টিলেটর উদ্ভাবনের দাবি
নির্বাচিত

দেশেই করোনা রোগীদের জন্য ভেন্টিলেটর উদ্ভাবনের দাবি

পাতলা ও হালকা স্মার্টফোন মি ১১ লাইট আনল শাওমি
প্রযুক্তি বাজার

পাতলা ও হালকা স্মার্টফোন মি ১১ লাইট আনল শাওমি

ফোনের গ্যালারিতে থাকা ৭ স্ক্রিনশট হতে পারে হ্যাকারদের টার্গেট
নির্বাচিত

ফোনের গ্যালারিতে থাকা ৭ স্ক্রিনশট হতে পারে হ্যাকারদের টার্গেট

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা ৫ বাজেট স্মার্টফোন, ফিচার ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ বাজেট স্মার্টফোন, ফিচার ও স্পেসিফিকেশন

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

১০,০০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট চার্জিংয়ে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’
প্রযুক্তি সংবাদ

১০,০০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট চার্জিংয়ে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

প্রি-অর্ডারে ভিভো ভি৮০ লাইট ৫জি, থাকছে ০% ইএমআই ও বিশেষ উপহার
প্রযুক্তি সংবাদ

প্রি-অর্ডারে ভিভো ভি৮০ লাইট ৫জি, থাকছে ০% ইএমআই ও বিশেষ উপহার

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 November 2020

এ বছরের তৃতীয় প্রান্তিকে স্মার্টফোনের বিশ্ববাজারে শীর্ষস্থানে স্যামসাং

Techzoom.TV |
TechzoomTV