Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশিদের জন্য গুগল ম্যাপসের নতুন ফিচার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
বাংলাদেশিদের জন্য গুগল ম্যাপসের নতুন ফিচার
Share on FacebookShare on Twitter

গুগল ম্যাপস বাংলাদেশে তাদের নতুন ফিচার চালু করেছে। গুগল ট্রানজিট নামে নতুন এই ফিচারটি চালু হওয়ার পর নিয়মিত গণপরিবহনে যাতায়াতকারীরা খুব সহজেই গণপরিবহন সংক্রান্ত তথ্য পাবেন।

আজ থেকে চালু হওয়া এ ফিচারটির মাধ্যমে গুগল ম্যাপস রুট, স্টপেজ ও ভ্রমণের আনুমানিক সময় দেখাবে; যার মাধ্যমে গণপরিবহন ব্যবহারকারীরা তাদের ভ্রমণের পরিকল্পনা ঠিক করে নিতে পারবেন। এই ফিচারটি প্রাথমিকভাবে রাজধানীতে চলাচলকারী বাস ও বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ট্রেনের জন্য প্রযোজ্য হবে।

গণপরিবহনে চলাচলকারীদের মধ্যে যাদের লোকেশন ও রুট সম্পর্কে ধারণা নেই তারা গুগল ট্রানজিটের মাধ্যমে তাদের যাত্রার আনুমানিক সময় জেনে যেতে পারবেন। অ্যাপটির ইউআই ও ফাংশনালিটি খুবই সাধারণ করা হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, কেউ যদি জাতীয় সংসদ ভবন থেকে লালবাগ কেল্লায় যেতে চান তাহলে তাকে দু’টি লোকেশনে টাইপ করতে হবে। তারপর, গুগল ট্রানজিট তাৎক্ষণিকভাবে সেই ব্যক্তিকে কাছের বাস স্টপেজে যাওয়ার পথ, কোন বাসে উঠতে হবে, কোন রুটে যেতে হবে ও কোন স্টপেজে নামতে হবে, গন্তব্যের আনুমানিক দূরত্ব এবং ভাড়া সংক্রান্ত তথ্য জানিয়ে দিবে।

নিচের সহজ ধাপগুলো অনুসরণ করে ব্যবহারকারীরা গণপরিবহন সংক্রান্ত তথ্য জানতে পারবেন:

১. অ্যান্ড্রয়েড কিংবা আইওএস ডিভাইসে গুগল ম্যাপস ওপেন করতে হবে

২. ডেস্টিনেশন এন্টার করতে হবে এবং ‘ডিরেকশনস’ আইকন ট্যাপ করতে হবে কিংবা ‘গো’ আইকন ট্যাপ করতে হবে এবং ‘সোর্স’ এবং ‘ডেস্টিনেশন’ লোকেশন এন্টার করতে হবে

৩. রুট এবং গন্তব্য সংক্রান্ত তথ্য জানতে ‘ট্রানজিট’ আইকন (যদি এটা ইতিমধ্যে নির্বাচন করা না হয়) ট্যাপ করতে হবে

৪. রুটের স্টপেজ সংক্রান্ত জানতে রেকমেন্ডেড রুট ট্যাপ করতে হবে

৫. বাসের সময়সূচি ও গন্তব্যের তালিকা জানতে যেকোন বাস স্টপ ট্যাপ করতে হবে।

নতুন এ ফিচার নিয়ে এটুআই (অ্যাসপায়ার টু ইনোভেট) প্রোগ্রাম, আইসিটি মন্ত্রণালয় ও ক্যাবিনেট অফিস, বাংলাদেশ সরকার ও ইউএনডিপি বাংলাদেশ-এর পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী বলেন, ‘বাংলাদেশে এর আগে রাইডারদের জন্য গুগল ম্যাপে কয়েকটি নতুন ফিচার চালু করেছিলো গুগল। এই ফিচারগুলোর মধ্যে ছিলো বাংলাতে টু-হুইলার নেভিগেশন মোড এবং টার্ন-বাই-টার্ন ভয়েস নেভিগেশন। নাগরিকদের উন্নতমানের ভ্রমণ অভিজ্ঞতা দিতে গুগলের ধারাবাহিক সহায়তা কার্যক্রমে আমরা আনন্দিত। বাংলাদেশ সরকারের ফ্ল্যাগশিপ ডিজিটাল ট্রান্সফরমেশন প্রোগ্রাম হিসেবে গণপরিবহন সংক্রান্ত তথ্য বিষয়ক গুগল ম্যাপসের নতুন ফিচারের উন্মোচন এটুআই’র জন্য আনদন্দায়ক। এখানে বাস ও ট্রেনের সময়সূচি যুক্ত করা হয়েছে, যা ভ্রমণকারীদের পরিকল্পিত ভ্রমণের বিষয়টি নিশ্চিত করবে। এটি নিঃসন্দেহে নাগরিকদের জন্য যুগান্তকারী এক উদ্যোগ। অনেক উন্নত দেশে এই ফিচারটি অনেক আগেই চালু করা হয়েছে। নতুন এ ফিচারটি গণপরিবহনে চলাচলকারীদের দুর্দান্ত ভ্রমণ অভিজ্ঞতা দিবে এবং তাদের সময় ও অর্থ সাশ্রয় করবে বলে আমাদের বিশ্বাস।’

প্রতিদিন গুগল ম্যাপস ১ বিলিয়ন কিলোমিটারেরও বেশি ট্রানজিট রেজাল্ট সরবরাহ করে এবং এর বিশ্বজুড়ে ৩ মিলিয়নেরও বেশি গণপরিবহনের পাবলিক ট্রানজিটের সময়সীমার তথ্য রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের শতাধিকেরও বেশি শহরে সবসময় নতুন পার্টনার যুক্ত হওয়ার মাধ্যমে গুগল ট্রানজিট ফিচারটি তাদের কার্যক্রম পরিচালনা করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গুগল

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক আইডি ছাড়া মেসেঞ্জার ব্যবহারের উপায়
নির্বাচিত

ফেসবুক আইডি ছাড়া মেসেঞ্জার ব্যবহারের উপায়

অপো A5X ২০২৫: বাজেট দামে স্টাইলিশ ডিজাইন ও শক্তিশালী ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

অপো A5X ২০২৫: বাজেট দামে স্টাইলিশ ডিজাইন ও শক্তিশালী ব্যাটারি

গিনেস রেকর্ড গড়া অনার এক্স৯ডি আসছে দেশের বাজারে: থাকছে ৮৩০০ এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি বাজার

গিনেস রেকর্ড গড়া অনার এক্স৯ডি আসছে দেশের বাজারে: থাকছে ৮৩০০ এমএএইচ ব্যাটারি

রাজত্ব ফিরে পেতে নকিয়ার ম্যাক্সি ম্যাক্স
নির্বাচিত

রাজত্ব ফিরে পেতে নকিয়ার ম্যাক্সি ম্যাক্স

এবার কম দামে ভিভো এস১ এর ৪ জিবি সংস্করণ
প্রযুক্তি বাজার

এবার কম দামে ভিভো এস১ এর ৪ জিবি সংস্করণ

লেনোভোর নতুন মিনি কম্পিউটার শিয়াওশিন
প্রযুক্তি সংবাদ

লেনোভোর নতুন মিনি কম্পিউটার শিয়াওশিন

Load More

ট্রেন্ডিং টপিক

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ
নির্বাচিত

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

ক্রিপ্টোতে গোপন টাকার নতুন স্রোত
নির্বাচিত

ক্রিপ্টোতে গোপন টাকার নতুন স্রোত

ইউরোপে বড় শাস্তির মুখে গুগল, রেকর্ড জরিমানার আভাস
প্রযুক্তি সংবাদ

গুগলের গোপন তথ্যে বাজি ধরে ১২ লাখ ডলার লাভ, কর্মী গ্রেপ্তার

র‍্যাম সংকটের সমাধান আনলো গুগল, কমতে পারে ফোনের দাম
নির্বাচিত

র‍্যাম সংকটের সমাধান আনলো গুগল, কমতে পারে ফোনের দাম

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা
নির্বাচিত

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা

আধুনিক বিশ্বে প্রতিটি প্রযুক্তি কোম্পানিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ ডিসেম্বর ২০২০

বাংলাদেশিদের জন্য গুগল ম্যাপসের নতুন ফিচার

Techzoom.TV |
TechzoomTV