Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উদীয়মান শিল্পীদের নিয়ে ‘ঢাকা সেশনস’ এর সঙ্গে বিকাশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 10 June 2021
উদীয়মান শিল্পীদের নিয়ে ‘ঢাকা সেশনস’ এর সঙ্গে বিকাশ
Share on FacebookShare on Twitter

শুরু হয়েছে বিকাশ নিবেদিত তরুণ ও উদীয়মান শিল্পীদের পরিবেশনা নিয়ে ‘ঢাকা সেশনস’ এর দ্বিতীয় সিজন। বুকস্টোরের ক্ষুদ্র পরিসরে কনসার্টের এই নতুন ধারার সাথে শহুরে শ্রোতাদের ইতোমধ্যে পরিচয় করিয়ে দিয়েছে ইউটিউব চ্যানেল প্ল্যাটফর্ম ‘ঢাকা সেশনস’।

সংগীতসহ শিল্পকলার বিভিন্ন শাখার নতুন ও উদীয়মান শিল্পীদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতেই এই আয়োজন। এবারের আসরে বিকাশের সম্পৃক্ততা তাতে নতুন মাত্রা যোগ করলো। তরুণ শিল্পীরা আরো বড় পরিসরে নিজেদেরকে তুলে ধরার সুযোগ পেলেন। পাশাপাশি দর্শকরা এই কোভিড পরিস্থিতিতে ঘরে বসেই অনলাইনে বিনোদনের খোরাক পেলেন।

ঢাকা সেশনের দ্বিতীয় সিজনে ইতোমধ্যে দুখি মাজেদা, বাউল শামসু, দ্য সি-স কোয়ার্টেট, লাবিক কামাল গৌরব অ্যান্ড দ্য ব্যান্ড, আরমিন মুসা এবং আরবোভাইরাস দর্শকদের মন মাতিয়েছেন। শীঘ্রই আরও শিল্পীরা যোগ দেবেন এই আসরে।

এই অতিমারীর মধ্যে ঢাকা সেশনস এর এই আয়োজন শিল্পীদের যেমন তাদের প্রিয় মঞ্চে ফিরে আনলো তেমনি দর্শকদেরও ঘরে বসেই বিনোদিত হওয়ার সুযোগ তৈরি করে দিলো। প্রথম সিজনের মতো এবারও বইপ্রেমীদের প্রিয় ঠিকানা ‘বুক ওয়ার্ম’-এ অনুষ্ঠানগুলো ধারণ করা হচ্ছে।

সিজন-২ এ ‘দুখি মাজেদা ফিচারিং বাউল শামসু’ শিরোনামে পরিবেশিত লোকসঙ্গীত নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সংগীতশিল্পী মাজেদার গল্প আর গানগুলোর আবেগ, দর্শন এবং গভীরতা শ্রোতাদের মন ছুঁয়ে গেছে। মাজেদা বলেন, “প্রতিদিনের কাজ শেষে আমি আমার ওস্তাদের সাথে গান গাইতাম। গত বছর করোনার কারণে আমার চাকরি হারাই। এখন আমি আমার সবটুকু সময় নিয়ে গানে ডুবে আছি।“ মাজেদার মতো শিল্পীরাই ঢাকা সেশনস অনুষ্ঠানটির মূল অনুপ্রেরণা। মাজেদার ওস্তাদ বাউল শামসু বলেন, “ঢাকা সেশনস এর মতো আসরে গান গাইতে পারায় আমরা অত্যন্ত আনন্দিত এবং আয়োজকদের কাছে কৃতজ্ঞ।“

‘ঢাকা সেশনস পাওয়ার্ড বাই বিকাশ’ এর সবগুলো এপিসোড দেখা যাবে ঢাকা সেশনস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজ (ইউটিউব- https://www.youtube.com/dhakasessions, ফেসবুক- https://facebook.com/DhakaSessions/) এবং বিকাশের ফেসবুক পেইজ

(https://www.facebook.com/bkashlimited) থেকে। এছাড়া যে কেউ তার আশেপাশের পরিচিত কোনো প্রতিভাবান শিল্পী থাকলে ভিডিও লিঙ্কসহ যোগাযোগ করতে পারেন dhakasessions@gmail.com – এই ইমেইলে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কবে আসছে আইফোন ১৬?
নির্বাচিত

কবে আসছে আইফোন ১৬?

চোখের পলক ফেলার আগে চার্জ হয়ে যাবে এই তিন ফোন
প্রযুক্তি সংবাদ

চোখের পলক ফেলার আগে চার্জ হয়ে যাবে এই তিন ফোন

৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির নতুন ফোন আনল ভিভো
নির্বাচিত

৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির নতুন ফোন আনল ভিভো

কি-লগার কী এবং কিভাবে কাজ করে?
কিভাবে করবেন

কি-লগার কী এবং কিভাবে কাজ করে?

বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে টুইটারে
প্রযুক্তি সংবাদ

পুরোনো টুইট আর্কাইভ করবেন যেভাবে

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
নির্বাচিত

আগামীকাল থেকে পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে এনইআইআর

Load More

ট্রেন্ডিং টপিক

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
নির্বাচিত

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো
নির্বাচিত

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নতুন ফ্ল্যাগশিপ অপারেটিং সিস্টেম HyperOS 4-এর বৈশ্বিক আপডেট...

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 June 2021

উদীয়মান শিল্পীদের নিয়ে ‘ঢাকা সেশনস’ এর সঙ্গে বিকাশ

Techzoom.TV |
TechzoomTV