Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগলের নথি চোর লেভানডস্কি পেলেন ট্রাম্পের ক্ষমা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 21 January 2021
গুগলের নথি চোর লেভানডস্কি পেলেন ট্রাম্পের ক্ষমা
Share on FacebookShare on Twitter

গুগলের বাণিজ্যিক গোপন নথি চুরির দায়ে কারাদণ্ড পাওয়া অ্যান্থনি লেভানডস্কিকে ক্ষমা করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সার্চ ইঞ্জিন জায়ান্ট প্রতিষ্ঠানটির স্বচালিত গাড়ির গোপন নথি চুরি করে সাজা ভোগ করছিলেন প্রতিষ্ঠানের সাবেক ওই প্রকৌশলী।

সিএনবিসি’র প্রতিবেদন বলছে, বুধবার হোয়াইট হাউসে নিজের শেষ পূর্ণ কর্মদিবসের রাতে কয়েক ডজন ব্যক্তিকে পুরোপুরি ক্ষমার আদেশ দিয়েছেন ট্রাম্প। এর মধ্যে লেভানডস্কি একজন।

লেভানডস্কির ক্ষমার পক্ষে সমর্থক হিসেবে ধনকুবের পিটার থিল এবং অকুলাস প্রতিষ্ঠান পালমার লাকির নাম উল্লেখ করেছে হোয়াইট হাউস। ২০১৬ সালের নির্বাচনের সময় ট্রাম্পের মূল সমর্থক এবং উপদেষ্টাদের একজন ছিলেন থিল। তবে, এবারে ট্রাম্পের পুননির্বাচনে সমর্থন দেননি তিনি। অন্যদিকে ২০২০ নির্বাচনের কয়েক সপ্তাহ আগেই ট্রাম্পের জন্য তহবিল সংগ্রহের আয়োজন করেছেন লাকি।

বাণিজ্যিক গোপন নথি চুরি করার দায়ে গত বছরের অগাস্ট মাসেই লেভানডস্কিকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। গুগল ছাড়ার আগে প্রতিষ্ঠান থেকে হাজারো ফাইল স্থানান্তর করেছেন তিনি। ওটো নামে একটি স্টার্টআপ প্রতিষ্ঠার লক্ষ্যে গুগল ছেড়েছেন তিনি। পরবর্তীতে এই প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করেছে উবার।

এই গোপন নথি উবারের স্বচালিত গাড়ির প্রযুক্তিতে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করে গুগলের স্বচালিত গাড়ির বিভাগ ওয়েইমো। গুগলের এমন দাবি অস্বীকার করেছে উবার। ২০১৮ সালে মামলা মীমাংসা করে নিয়েছে উবার এবং ওয়েইমো। কিন্তু ২০১৭ সালে উবার থেকে বিতারিত হওয়া লেভানডস্কি অপরাধ মামলার মুখে পড়েন।

লেভানডস্কির রায়ে বিচারক তখন বলেছিলেন, “এটি আমার দেখা সবচেয়ে বড় বাণিজ্যিক গোপন নথি সম্পর্কিত অপরাধ।”

লেভানডস্কিকে “একজন মার্কিন উদ্যোক্তা, যিনি স্বচালিত গাড়ির প্রযুক্তি বানাতে গুগলের প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছেন” উল্লেখ করে পুরো ক্ষমা দিয়েছেন ট্রাম্প।

লেভানডস্কিকে একজন “মেধাবী প্রকৌশলী” হিসেবে উল্লেখ করে “আমাদের দেশের তাকে দরকার” বলে জানিয়েছিলেন রায়দাতা বিচারক।

নিজের পদক্ষেপের জন্য লক্ষ্যণীয় মূল্য দিয়েছেন লেভানডস্কি। মার্চ মাসে তাকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। গুগলকে ১৭ কোটি ৯০ লাখ ডলার পরিশোধের জন্য লেভানডস্কিকে আদেশ দিয়েছিলো আদালত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সবচেয়ে পাতলা ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল
নির্বাচিত

সবচেয়ে পাতলা ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল

স্মার্ট টেকনোলজিসের কর্মীদের স্বাস্থ্যসেবায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সঙ্গে চুক্তি
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টেকনোলজিসের কর্মীদের স্বাস্থ্যসেবায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সঙ্গে চুক্তি

হোয়াটসঅ্যাপেও চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ
নির্বাচিত

হোয়াটসঅ্যাপেও চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ

উইন্ডোজের চেয়ে ম্যাক এগিয়ে যেসব কারণে
নির্বাচিত

উইন্ডোজের চেয়ে ম্যাক এগিয়ে যেসব কারণে

চতুর্থ শিল্প বিপ্লব সফল করতে সমন্বিতভাবে কাজ করতে হবে : মোস্তাফা জব্বার
নির্বাচিত

চতুর্থ শিল্প বিপ্লব সফল করতে সমন্বিতভাবে কাজ করতে হবে : মোস্তাফা জব্বার

সুপারভোক ফাস্ট চার্জিংসহ আসছে রিয়েলমি নারজো ৬০এক্স
নির্বাচিত

সুপারভোক ফাস্ট চার্জিংসহ আসছে রিয়েলমি নারজো ৬০এক্স

Load More

ট্রেন্ডিং টপিক

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা
অর্থ ও বাণিজ্য

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

লংকাবাংলা
অর্থ ও বাণিজ্য

টানা দুই বছর লভ্যাংশ নেই, লোকসানে লংকাবাংলা ফাইন্যান্স

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি রাজিব আহমেদ
ফিচার

শূন্য থেকে ই-ক্যাব, ১২ বছরের পথচলার গল্প শোনালেন রাজিব আহমেদ

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রতিষ্ঠাতা ও প্রথম...

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 January 2021

গুগলের নথি চোর লেভানডস্কি পেলেন ট্রাম্পের ক্ষমা

Techzoom.TV |
TechzoomTV