Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ড্রোন উড়িয়ে বাংলাদেশ ফ্লাইং ল্যাবসের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 29 January 2021
ড্রোন উড়িয়ে বাংলাদেশ ফ্লাইং ল্যাবসের উদ্বোধন
Share on FacebookShare on Twitter

বিশ্বের মোট ৩০টি দেশের মতো বাংলাদেশেও শুরু হলো ফ্লাইং ল্যাবসের কার্যক্রম। আজ ২৯ জানুয়ারি সকালে ড্রোনের মাধ্যমে ফেস্টুন ও বাংলাদেশের পতাকা উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।

বাংলাদেশ ফ্লাইং ল্যাবস এর কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবন সংলগ্ন প্রাঙ্গণে ৭ থেকে ১৫ বছরের শিক্ষার্থীদের নিয়ে প্রথম ড্রোন উড্ডয়ন বিষয়ক অভিজ্ঞতা অর্জনের অনুষ্ঠান আয়োজন করা হয়।এ অনুষ্ঠানে শিশু-কিশোররা হাতে-কলমে ড্রোন উড্ডয়নের প্রশিক্ষণ গ্রহণ করে এবং তারা নিজেরাই ড্রোন উড়িয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন।

বাংলাদেশ ফ্লাইং ল্যাবস এর কার্যক্রমের উদ্বোধন করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন,‘অদূর ভবিষ্যতে প্রযুক্তির অন্যতম হাতিয়ারই হবে এই ড্রোন।ড্রোন প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যৎ প্রজন্ম এক নতুন পৃথিবীর জন্ম দেবে’।

এ সময় বাংলাদেশ ফ্লাইং ল্যাবস এর পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল, বাংলাদেশ ফ্লাইং ল্যাবস এর উপদেষ্টা এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, বাংলাদেশ ফ্লাইং ল্যাবস এর কারিগরী উপদেষ্টা ও কম্পিউটার সার্ভিসেস লিমিটেড এর প্রধান নির্বাহী মমলুক সাবির আহমেদ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. সেঁজুতি রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি আন্তর্জাতিক রোবটিক্স ও ড্রোন বিষয়ক প্রতিষ্ঠান উইরোবটিক্স এর তত্ত্বাবধানে বাংলাদেশ ফ্লাইং ল্যাবস পরিচালনার অনুমোদন পেয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।

উইরোবটিক্স এর তত্ত্বাবধানে বিশ্বের ৩০টিরও বেশি দেশে ফ্লাইং ল্যাবস এর কার্যক্রম চলমান রয়েছে। রোবটিক্স ও ড্রোন বিষয়ক গবেষণা ও উদ্ভাবন নিয়ে এ প্রতিষ্ঠানটি মূলত কাজ করে।

বাংলাদেশ ফ্লাইং ল্যাবস এর সাথে আরো যুক্ত আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং আইইইই রোবটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার।

বাংলাদেশ ফ্লাইং ল্যাবস রোবটিক্স এবং উদীয়মান প্রযুক্তি শেখার জন্য সারা দেশের প্রযুক্তিপ্রেমীদের একটি সামাজিক কেন্দ্র হিসেবে কাজ করবে।এখানে কিশোর এবং তরুণদের রোবোটিকস,ড্রোন,আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ের সাথে পরিচয় করিয়ে দেয়া হবে।বিশ্বের অন্যান্য ফ্লাইং ল্যাবসগুলির সাথে মিলে বাংলাদেশ ফ্লাইং ল্যাবস জনগণ,স্বাস্থ্যসেবা,কৃষি ও পরিবেশকে প্রভাবিত করে এমন স্থানীয় সমস্যার সমাধান খুঁজতে ড্রোন ভিত্তিক গবেষণার কাজও করবে; যা প্রত্যক্ষভাবে চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলায় ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্টারলিংক চালুর বিষয়ে ড. ইউনূস ও ইলন মাস্কের আলোচনা
নির্বাচিত

স্টারলিংক চালুর বিষয়ে ড. ইউনূস ও ইলন মাস্কের আলোচনা

ভিভো মোবাইলের নতুন সংযোজন করা হল ভিভো ভি ২১ ই
নির্বাচিত

ভিভো মোবাইলের নতুন সংযোজন করা হল ভিভো ভি ২১ ই

আইফোন ১৭ উন্মোচন আগামীকাল, সঙ্গে থাকছে আরো যেসব পণ্য
নির্বাচিত

আইফোন ১৭ উন্মোচন আগামীকাল, সঙ্গে থাকছে আরো যেসব পণ্য

ওয়ানপ্লাস 15(২০২৫): ক্যামেরা, ব্যাটারি, ডিজাইন ও পারফরম্যান্সে বিপ্লব!
নির্বাচিত

ওয়ানপ্লাস 15(২০২৫): ক্যামেরা, ব্যাটারি, ডিজাইন ও পারফরম্যান্সে বিপ্লব!

মাইক্রোসফটের বড় ছাঁটাই: খরচ কমাতে চাকরি হারাচ্ছেন প্রায় ৬ হাজার কর্মী
প্রযুক্তি সংবাদ

মাইক্রোসফটের বড় ছাঁটাই: খরচ কমাতে চাকরি হারাচ্ছেন প্রায় ৬ হাজার কর্মী

গ্যালাক্সি এস১০-এ ফিঙ্গারপ্রিন্ট ত্রুটি ইস্যু, আসছে প্যাচ
প্রযুক্তি সংবাদ

এখনই খুলে ফেলুন গ্যালাক্সি এস১০, নোট ১০’র স্ক্রিন প্রোটেকটর

Load More

ট্রেন্ডিং টপিক

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ
অর্থ ও বাণিজ্য

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি
প্রযুক্তি সংবাদ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার
ই-কমার্স

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

১২ বছরে বাংলাদেশ লোকাল গাইডস, ৩০০তম মিটআপ উদযাপন
প্রযুক্তি সংবাদ

১২ বছরে বাংলাদেশ লোকাল গাইডস, ৩০০তম মিটআপ উদযাপন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 January 2021

ড্রোন উড়িয়ে বাংলাদেশ ফ্লাইং ল্যাবসের উদ্বোধন

Techzoom.TV |
TechzoomTV