Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে অর্ধেক খরচে বাংলা এসএমএস সেবা চালু: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 20 February 2021
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে অর্ধেক খরচে বাংলা এসএমএস সেবা চালু: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, মোবাইলের গ্রাহকদের কাছে টেলিকম কোম্পানিগুলো থেকে পাঠানো এসএমএস বাংলায় দেয়া বাধ্যতামূলক করা হয়েছে ইতোমধ্যে। এবার বাংলায় এসএমএস পাঠানোর চার্জ কমিয়ে অর্ধেক করার কথা জানালেন তিনি। মোস্তাফা জব্বার জানান, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে বাংলায় এসএমএস চার্জ ২৫ পয়সা করা হবে।

আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) ‘প্রযুক্তিতে বাংলা চাওয়া, পাওয়া ও আকাঙ্ক্ষা’ শীর্ষক এক অনলাইন সভায় এ কথা জানান। দেশের প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) আয়োজন করে ওই অনলাইন ওয়েবিনিয়ারের।

https://www.facebook.com/Techzoom.TV/videos/244885890627910

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে বাংলা ভাষায় এসএমএস চার্জ কমিয়ে অর্ধেকে নিয়ে আসার কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, সর্বস্তরে বাংলা ও প্রযুক্তিতে বাংলার ব্যবহার বাড়াতে এবং সমৃদ্ধ করতে ২১ ফেব্রেুয়ারির প্রথম প্রহর থেকে বাংলায় এসএমএস চার্জ ২৫ পয়সা করেছে সরকার। আজ (শনিবার) রাত থেকেই এই চার্জ কার্যকর হবে।

ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বক্তব্যে তিনি বলেন, আমরা প্রযুক্তিতে বাংলা ভাষার সমৃদ্ধিতে কয়েক বছর থেকেই কাজ করছি। প্রযুক্তির এই সময়ে যদি ওয়েব প্ল্যাটফর্মে বাংলাকে সমৃদ্ধ করতে না পারি তাহলে পিছিয়ে যাব। আমরা অনেকদূর এগিয়েছি। একটা সময় যেখানে বাংলায় কোনো কনটেন্ট ওয়েবে খুঁজতে গেলে ঘাম ছুটত, এখন আর তা হয় না।

ওয়েবিনারে ‘কি-নোট’ উপস্থাপন করেন এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার সুমন আহম্মেদ সাবির। ‘প্রযুক্তিতে বাংলা: চাওয়া, পাওয়া ও আকাঙ্ক্ষা’ শিরোনামের কি-নোটে তিনি দেশে প্রযুক্তি খাতে বাংলা ভাষার ব্যবহার ও ভবিষ্যৎ নিয়ে আলোকপাত করেন।

বক্তব্যের শুরুতেই ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার টিএমজিবিকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের একটা আলোচনা অনুষ্ঠান আয়োজন করা উচিত ছিল বাণিজ্য সংগঠন ও সরকারে বিভিন্ন সংস্থার। কিন্তু তারা পারেনি। আজ টিএমজিবির মতো সংগঠন এমন আয়োজন করেছে।

তিনি বলেন, পৃথিবীতে ভাষার জন্য কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার নজির একমাত্র বাংলাদেশেরই আছে। আর এ জন্যই ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে হয় আমাদের।

মন্ত্রী বলেন, প্রযুক্তির সঙ্গে আমার সম্পর্ক গড়ে উঠেছে বাংলা ভাষাকে কেন্দ্র করে। তাই বাংলা নিয়ে বিশেষ করে প্রযুক্তিতে বাংলা নিয়ে আমার আকাঙ্ক্ষাও অনেক বেশি। সেটা নিয়ে কাজ করতে গিয়ে এখন দেখতে পাই, আমরা আসলে অনেক দূর এগিয়েছি। কিছু ক্ষেত্রে হয়তো দুর্বলতা আছে, সেটাও কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। সরকার চায়, প্রযুক্তি দুনিয়ায় বাংলাটাকেও মানসম্মত পর্যায়ে নিয়ে যেতে। সবার কাছে গ্রহণযোগ্য করতে।

এ জন্য বাংলায় কনটেন্ট তৈরির উপর জোর দেন এই তথ্যপ্রযুক্তিবিদ। বলেন, আমরা তখনই লক্ষ্যে পৌঁছাতে পারবো যখন আমরা বাংলায় কনটেন্ট সমৃদ্ধ করতে পারবো। এটা শুধু ইউটিউব বা ফেইসবুকে নয়, এটা সবধরনের কনটেন্ট তৈরির ক্ষেত্রে।

বাংলা ভাষাকে প্রযুক্তিতে সমৃদ্ধ করতে তথ্যপ্রযুক্তি বিভাগ থেকে কয়েক বছর আগে ৫ কোটি টাকার একটি প্রকল্প নেয়া হয়েছে বলে জানান তিনি। প্রকল্পটির কাজ নিয়ে নানা ধরনের জিজ্ঞাসা সাংবাদিকদের রয়েছে জানিয়ে বলেন, প্রকল্পটির কাজ চলছে। আমরা আশা করবো প্রকল্পটির কাজ আরও দ্রুততার সঙ্গে করতে সংশ্লিষ্টরা জোর দেবেন।

বর্তমান প্রজন্মের রোমান হরফে বাংলা লেখার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জব্বার বলেন, আমাদের নতুন প্রজন্ম রোমানে বাংলা লেখায় ঝোঁকার অন্যতম কারণ হলো স্কুল পর্যায়ে টাইপিং শেখানোর অভাব। যেটা অনেক দেশেই আছে। আমাদের যদি স্কুল পর্যায়ে বাংলা এবং ইংরেজি ভাষায় আলাদা টাইপিং শেখানো যেত তাহলে এমনটা হতো না।
এজন্য অবশ্য তিনি অবকাঠামো সুবিধার অভাবের কথা তুলে ধরে তা সমাধানে কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান।

দেশে ডটবাংলা ডোমেইন জনপ্রিয় হয়নি। এর নিবন্ধন ফি আড়াই হাজার টাকা থেকে কমিয়ে ৮০০ টাকা করা হলেও অনেকেই অনাগ্রহের কথা বলেন জানিয়ে মন্ত্রী বলেন, এর অন্যতম কারণ দেশে বাংলা কনটেন্টের অভাব। সঙ্গে যারা ওয়েবসাইট তৈরি করে তারাও বাংলায় সেটি করতে আগ্রহী হন না বলেই অনাগ্রহ বেশি।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, আমরা অনেক আগে থেকেই বাংলা নিয়ে কাজ করছি। দেশীয় অনেক প্রতিষ্ঠান প্রযুক্তিতে বাংলার সমৃদ্ধিতে কাজ রছে। তবে আমার মনে হয় এটা এখনো খুব বেশি দূর এগোতে পারিনি। এই কাজকে আরও ত্বরানিত করতে হবে। আর কনটেন্ট লেখার খ্ষেত্রে অবশ্যই প্রমিত বাংলার ব্যবহার করতে হবে।

বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শহীদ উল মুনির বলেন, আমরা বাংলা নিয়ে হার্ডওয়্যার ক্ষেত্রে এগিয়েছি বলা যায়। তবে এটা আরও বেশি হওয়া দরকার।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) সাধারণ সম্পাদক এমদাদ হক বলেন, আমরা এখন পর্যন্ত শুধু ফেব্রুয়ারি হলেই বাংলা নিয়ে কথা হয়। কিন্তু আমার মনে হয় এটা সারাবছরই হওয়া দরকার। প্রযুক্তিতে বাংলাকে এগিয়ে নিতে হলে এটা করতেই হবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর সভাপতি ওয়াহিদ শরীফ বলেন,

বাক্কো’র সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন বলেন, বাংলা শুধু কাজ করতে হবে বলে করলে হবে না। প্রযুক্তিতে বাংলাকে সমৃদ্ধ করতে হলে অবশ্যই সেটা ভালোবাসা থেকে করতে হবে।

সোনিয়া বশির কবির বলেন, আমার মূল আকাঙ্ক্ষা আমরা আমাদের ভাষায় কথা বলল, কিন্তু যে যে ভাষায় শুনতে চায় সেটা যদি করা সম্ভব হয় তাহলে সবচেয়ে বেশি উপকার হবে। তাহলে বিশ্বে আমাদের উদ্যোক্তা ও তরুণরা আর কোনো দিক থেকেই পিছিয়ে থাকবে না।

টিএমজিবির আহ্বায়ক মুহাম্মদ খানের সঞ্চালনায় ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাবের সভাপতি পান্থ রহমান। এছাড়া টেলিকম এবং প্রযুক্তি অঙ্গনের শীর্ষ সংগঠন ও প্রতিষ্ঠানের কর্তাব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাংকে টপকে দক্ষিণ কোরিয়ার শীর্ষ কোম্পানি এখন এসকে হাইনিক্স
প্রযুক্তি সংবাদ

স্যামসাংকে টপকে দক্ষিণ কোরিয়ার শীর্ষ কোম্পানি এখন এসকে হাইনিক্স

বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর বিক্রি কমেছে সাড়ে ১৪%
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর বিক্রি কমেছে সাড়ে ১৪%

শেয়ার করা যাবে গুগল সার্চের ফল
প্রযুক্তি সংবাদ

শেয়ার করা যাবে গুগল সার্চের ফল

দিল্লিতে সম্মানসূচক ডক্টরেট পেলেন চলচ্চিত্র নির্মাতা হাসিবুর রেজা কল্লোল
প্রযুক্তি সংবাদ

দিল্লিতে সম্মানসূচক ডক্টরেট পেলেন চলচ্চিত্র নির্মাতা হাসিবুর রেজা কল্লোল

অর্ধেকে নেমে এসেছে অ্যাপলের বিক্রি
পাঁচমিশালি

অর্ধেকে নেমে এসেছে অ্যাপলের বিক্রি

৫-জি প্রযুক্তি সম্প্রসারিত হলে চিকিৎসা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হবে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

৫-জি প্রযুক্তি সম্প্রসারিত হলে চিকিৎসা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হবে: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

আইফোন ১৮ প্রো ও বহুপ্রত্যাশিত ‘আইফোন আল্ট্রা’র লিক প্রকাশ
প্রযুক্তি সংবাদ

৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল, আবেদন করবেন যেভাবে

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন
প্রযুক্তি সংবাদ

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ
নির্বাচিত

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচয় ও...

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 February 2021

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে অর্ধেক খরচে বাংলা এসএমএস সেবা চালু: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix