Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাজস্ব আয়ে প্রত্যাশা ছাড়িয়েছে বাইদু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 20 February 2021
রাজস্ব আয়ে প্রত্যাশা ছাড়িয়েছে বাইদু
Share on FacebookShare on Twitter

চীনভিত্তিক ইন্টারনেট কোম্পানি বাইদু রাজস্ব আয়ে প্রত্যাশা ছাড়িয়েছে। গত বছর চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ডিজিটাল বিজ্ঞাপন খাত থেকে আয় বৃদ্ধি এবং ক্লাউড সেবা ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চাহিদা বেড়ে যাওয়ায় রাজস্ব আয়ে ওয়াল স্ট্রিট জার্নালের পূর্বাভাসকেও অতিক্রম করেছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

বাইদুর আর্থিক খতিয়ান অনুযায়ী, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির রাজস্ব আয় ৩ হাজার ২৬ কোটি চাইনিজ ইউয়ানে পৌঁছেছে, যা আগের প্রান্তিকের তুলনায় ৫ শতাংশ বেশি। অথচ বিশ্লেষকদের অনুমান ছিল অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে বাইদুর আয় হবে সব মিলিয়ে ৩ হাজার ৬ কোটি ইউয়ান।

বিবৃতিতে বাইদু জানায়, তারা চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) রাজস্ব আয় ২ হাজার ৬০০ কোটি থেকে ২ হাজার ৮৫০ কোটি ইউয়ানে পৌঁছানোর প্রত্যাশা করছে, যা বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে বেশি। বিশ্লেষকদের পক্ষ থেকে জানুয়ারি-মার্চ প্রান্তিকে বাইদুর রাজস্ব আয় ২ হাজার ৫৭৯ কোটি ইউয়ানে পৌঁছানোর পূর্বাভাস দেয়া হয়েছিল।

বিশ্ববাজারে আধিপত্য বিস্তারে ইন্টারনেটভিত্তিক সেবার পাশাপাশি ক্রমবর্ধমান ইলেকট্রিক যানবাহন বাজারে ব্যবসা জোরদার করেছে বাইদু, যা অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির রাজস্ব আয়ে বৈচিত্র্য এনেছে। এছাড়া গত মাসে বাইদুর পক্ষ থেকে অটোমোটিভ কোম্পানি গিলির সঙ্গে মিলে একটি স্মার্ট ইলেকট্রিক ভেহিকল (ইভি) কোম্পানি প্রতিষ্ঠা করার ঘোষণা দেয়া হয়।

এ বিষয়ে বাইদুর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং চেয়ারম্যান রবিন লি বলেন, আমাদের অংশীদারিত্ব একটি বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত, যেখানে হার্ডওয়্যার এবং সফটওয়্যারে সমন্বয়ের মাধ্যমে আমরা অটোনোমাস ড্রাইভিংয়ে সর্বোত্কৃষ্ট উদাহরণ সৃষ্টি করব।

তিনি বলেন, ইলেকট্রিক যানবাহন উৎপাদন বিভাগের জন্য একজন সিইও ও পৃথক ব্যান্ডের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা আশা করছি, আগামী তিন বছরের মধ্যে ইলেকট্রিক যানবাহন বিভাগের আওতায় একটি নতুন মডেলের ইলেকট্রিক গাড়ি উন্মোচন করতে পারব।

কভিড-১৯ মহামারীর ধাক্কা সামলে চীনের অর্থনীতি সচল হতে শুরু করেছে। এ পরিস্থিতিতে বেইজিংভিত্তিক বাইদু নন-কোর ব্যবসা খাতে বিনিয়োগ বাড়িয়েছে। আর এর মাধ্যমে সার্চ সেবা খাতে প্রতিদ্বন্দ্বী আলিবাবা, টেনসেন্ট হোল্ডিংস এবং বাইটডান্সের সঙ্গে প্রতিযোগিতা জোরদারে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। কারণ প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোও এখন নন-কোর ব্যবসা খাতে উপস্থিতি জোরদার করছে।

চীনভিত্তিক প্রযুক্তি জায়ান্ট টেনসেন্ট ও বাইটডান্সের মতো মার্কিন প্রশাসনের চাপের মুখে রয়েছে বাইদু। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার একেবারে শেষ পর্যায়ে বাইদুসহ আলিবাবা ও টেনসেন্ট হোল্ডিংসকে কালো তালিকাভুক্ত করার পরিকল্পনা নিয়েছিল। তবে শেষ পর্যন্ত এ উদ্যোগ স্থগিত করা হয়েছিল। অবশ্য চীনের বাইরে খুব বেশি উপস্থিতি না থাকায় ওই ঘটনার নেতিবাচক প্রভাব পড়েনি বাইদুর গত বছরের চতুর্থ প্রান্তিকের রাজস্ব আয়ে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডাকঘরকে সার্ভিস ডেলিভারিতে রূপান্তরের আহ্বান
প্রযুক্তি সংবাদ

ডাকঘরকে সার্ভিস ডেলিভারিতে রূপান্তরের আহ্বান

অনলাইনে মিলছে সারা লাইফস্টাইলের পোশাক
ই-কমার্স

অনলাইনে মিলছে সারা লাইফস্টাইলের পোশাক

পিক্সেলের নেটওয়ার্ক সমস্যা সমাধানে বড় পদক্ষেপ! Tensor G6 চিপে স্যামসাং নয়, আসছে MediaTek মডেম
প্রযুক্তি সংবাদ

পিক্সেলের নেটওয়ার্ক সমস্যা সমাধানে বড় পদক্ষেপ! Tensor G6 চিপে স্যামসাং নয়, আসছে MediaTek মডেম

‘গেজ দ্য স্টোরি’ নামে নতুন ক্যাম্পেইন শুরু করেছে অপো
নির্বাচিত

‘গেজ দ্য স্টোরি’ নামে নতুন ক্যাম্পেইন শুরু করেছে অপো

উইন্ডোজ ১০-এর নতুন আপডেটে ‘প্রিন্টার বাগ’
প্রযুক্তি সংবাদ

উইন্ডোজ ১০-এর নতুন আপডেটে ‘প্রিন্টার বাগ’

নিজস্ব চিপ ব্যবহারের পরামর্শ হুয়াওয়ে চেয়ারম্যানের
নির্বাচিত

নিজস্ব চিপ ব্যবহারের পরামর্শ হুয়াওয়ে চেয়ারম্যানের

Load More

ট্রেন্ডিং টপিক

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি
নির্বাচিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

মোবাইল সেবার মানে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে থাকার লক্ষ্য বাংলাদেশের
টেলিকম

মোবাইল সেবার মানে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে থাকার লক্ষ্য বাংলাদেশের

পর্দা নামল উল্কাসেমি আয়োজিত ভিএলএসআইথন ৩.০
প্রযুক্তি সংবাদ

পর্দা নামল উল্কাসেমি আয়োজিত ভিএলএসআইথন ৩.০

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর
শিক্ষা ও ক্যাম্পাস

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 February 2021

রাজস্ব আয়ে প্রত্যাশা ছাড়িয়েছে বাইদু

Techzoom.TV |
TechzoomTV