Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

করোনা পরবর্তী ইলেকট্রনিক্স ব্যবসার বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 24 February 2021
করোনা পরবর্তী ইলেকট্রনিক্স ব্যবসার বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার প্রত্যয়
Share on FacebookShare on Twitter

করোনা মহামারি পরবর্তী ইলেকট্রনিক্স ব্যবসার বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার প্রত্যয় নিয়ে কক্সবাজারে অনুষ্ঠিত হলো ওয়ালটনের ব্যবসায়িক সম্মেলন। ‘হোটেল রয়েল টিউলিপ সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা’তে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি, ২০২১) সন্ধ্যায় শুরু হওয়া ওই সম্মেলনে অংশ নেন সারা দেশের ২ সহস্রাধিক ব্যবসায়ী। যাদের মধ্যে ছিলেন ওয়ালটনের পরিচালনা পর্ষদ সদস্য, এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আতশবাজির মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক এস এম আশরাফুল আলম, এস এস মাহবুবুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শেদ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক নিশাত তাসনিম শুচি, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা, নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার, হুমায়ূন কবীর ও লিয়াকত আলী, এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, তানভীর রহমান, মোহাম্মদ রায়হান, ফিরোজ আলম, আনিসুর রহমান মল্লিক, মোস্তফা নাহিদ হোসেন, মফিজুর রহমান, আল ইমরান প্রমুখ।

‘মিট দ্য পার্টনারস’ শীর্ষক দেশীয় ব্যবসায়ীদের সর্ববৃহৎ ওই সম্মেলন সঞ্চালনায় ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক আমিন খান।
সম্মেলনে করোনা পরবর্তী পরিস্থিতিতে ব্যবসায়িক কলাকৌশল নিয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন বক্তারা।

এস এম আশরাফুল আলম বলেন, করোনার কারণে বিশ্বজুড়ে ব্যবসায় ধ্বস নেমে এসেছে। অনেক বড় বড় কোম্পানি বন্ধ হয়ে গেছে। কিন্তু প্রতিকুল পরিস্থিতির মধ্যেও ওয়ালটনের অগ্রগতি অব্যাহত আছে। করোনার সময়ে আমরা ব্যবসাকে প্রাধান্য না দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। ভেন্টিলেটর, ফেস শিল্ড, সেফটি গগলস, মেডিকার্ট রোবট ইত্যাদি তৈরি করেছি। দেশের মানুষের কল্যাণ হবে, দেশের অর্থনীতিতে অবদান রাখবে, ওয়ালটন সব সময় এমন পণ্য তৈরি করে আসছে।

এস এম মাহবুবুল আলম বলেন, ওয়ালটনের তৈরি বিভিন্ন হাই-টেক পণ্য বিশ্বজুড়ে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। ওয়ালটন কম্প্রেসর বিশ্বের অন্যতম সেরা কম্প্রেসর। আমরা দেশেই লিফট বা এলিভেটর তৈরি করছি। বিশ্বের ৯ম দেশ হিসেবে ওয়ালটন বাংলাদেশে ভিআরএফ (ভ্যারিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো) এসি তৈরি করছে। ওয়ালটনের টিভি, ফ্রিজ, এসি, মোবাইল ফোন, ল্যাপটপ-কম্পিউটার, হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স আজ দেশের ঘরে ঘরে।

তিনি আরো বলেন, ওয়ালটনের ব্যবসায়িক অংশীদারগণ (ডিস্টিবিউটরগণ) হলেন ড্রিমার। এ ধরনের সম্মেলনের ফলে আমাদের মাঝে ব্যবসায়িক সম্পর্ক আরো মজবুত ও দৃঢ় হবে।

ডিস্ট্রিবিউটরদের বিজনেস পার্টনার হিসেবে উল্লেখ করে প্রকৌশলী গোলাম মুর্শেদ বলেন, বৃহৎ কোনো লক্ষ্য অর্জন একার পক্ষে সম্ভব না। টিম ওয়ার্কের মাধ্যমে ওয়ালটনকে ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করবো। রেফ্রিজারেটরের মতো সব পণ্যে বাংলাদেশের শীর্ষে থাকবে ওয়ালটন। ভিনদেশী কোনো ব্র্যান্ডকে আমরা রাজত্ব করতে দেখতে চাই না।

এর আগে দেশের বিভিন্ন প্রান্তের ইলেকট্রনিক্স পণ্য ব্যবসায়ীরা কক্সবাজারে আসেন। তাদের আগমনে হোটেল রয়েল টিউলিপ উৎসবে রূপ নেয়। সম্মেলন উপলক্ষ্যে হোটেল রয়েল টিউলিপের সামনে সমুদ্র সৈকতে তৈরি করা হয় সুবিশাল উন্মুক্ত মঞ্চ। বর্ণিল ব্যানার-ফেস্টুন ও সুসজ্জ্বিত তোরণে সাজানো হয় পুরো কক্সবাজার শহর।

সম্মেলনে ওয়ালটনের বিভিন্ন অঞ্চলের সেরা এরিয়া ম্যানেজার, ডিস্ট্রিবিউটর ও ডিলারদের পুরস্কৃত করা হয়। ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেসলা দেখালো সাইবারট্রাক
অটোমোবাইল

টেসলা দেখালো সাইবারট্রাক

করোনায় করণীয় জানাবে অ্যামাজন অ্যালেক্সা
প্রযুক্তি সংবাদ

করোনায় করণীয় জানাবে অ্যামাজন অ্যালেক্সা

৩০ সেকেন্ডে ঘর ঠান্ডা, ৬০ সেকেন্ডেই গরম!
প্রযুক্তি সংবাদ

৩০ সেকেন্ডে ঘর ঠান্ডা, ৬০ সেকেন্ডেই গরম!

ডিজিটাল বাংলাদেশ মেলায় “নগদ”-কে পুরস্কৃত করলেন অর্থমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল বাংলাদেশ মেলায় “নগদ”-কে পুরস্কৃত করলেন অর্থমন্ত্রী

গ্রামকে শহরে রূপান্তর করার জন্য বাড়ি বাড়ি ইন্টারনেট পৌঁছাতে হবে
প্রযুক্তি সংবাদ

গ্রামকে শহরে রূপান্তর করার জন্য বাড়ি বাড়ি ইন্টারনেট পৌঁছাতে হবে

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে
অর্থ ও বাণিজ্য

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 February 2021

করোনা পরবর্তী ইলেকট্রনিক্স ব্যবসার বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার প্রত্যয়

Techzoom.TV |
TechzoomTV