Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘হ্যালো ওয়ালটন’ বললেই চালু হবে এসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 4 March 2021
‘হ্যালো ওয়ালটন’ বললেই চালু হবে এসি
Share on FacebookShare on Twitter

কথা বলেই নিয়ন্ত্রণ করা যাবে এসি। রিমোট ব্যবহারের আর প্রয়োজন পড়বে না। অফলাইন ভয়েস কমান্ড প্রযুক্তির ওই এসি বাজারে ছেড়েছে বাংলাদেশি সুপারব্র্যান্ড ওয়ালটন। ‘ওশেনাস সিরিজ’-এর ওই এসিতে ব্যবহৃত হয়েছে ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তি। আছে ইউভি (আল্ট্রা ভায়োলেট) কেয়ার, ফ্রস্ট ক্লিনসহ অত্যাধুনিক সব সুবিধা।

বৃহস্পতিবার (৪ মার্চ, ২০২১) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানায় এসি সার্ভিস এক্সপার্টদের নিয়ে অনুষ্ঠিত দেশের সর্ববৃহৎ সম্মেলনে নতুন মডেলের ওই এসি উন্মোচন করেন প্রতিষ্ঠানটির পরিচালক এস এম মাহবুবুল আলম। সম্মেলনে অংশ নিয়েছিলেন সারা দেশের সহ¯্রাধিক এসি সার্ভিস এক্সপার্ট।

সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই–টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর আলম সরকার ও হুমায়ূন কবীর, ওয়ালটন এসির প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর রহমান, চিফ টেকনিক্যাল অফিসার ওয়াল্টার কিম, এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, উদয় হাকিম, ইউসুফ আলী, কর্নেল (অব.) শাহাদাত আলম, আমিন খান, মফিজুর রহমান, চিফ সার্ভিস অফিসার মুজাহিদুল ইসলাম, এসির চিফ অপারেটিং অফিসার সন্দীপ বিশ্বাস, গবেষণা ও উন্নয়ণ বিভাগের প্রধান আরিফুল ইসলাম প্রমুখ।

প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, অফলাইন ভয়েস কমান্ড এসি ইনস্টলেশনের পর পাওয়ার সংযোগ থাকা অবস্থায় ভয়েস কমান্ড দিয়ে পরিচালনা করা যাবে। বিদ্যুৎ সংযোগ থাকা অবস্থায় এসিটি স্ট্যান্ডবাই মোডে থাকবে। এ সময় ‘হ্যালো ওয়ালটন’ বললে এসিটির ‘একটিভ মোড’ অন হবে। এরপর ‘এসি স্টার্ট’ বললে এটি চালু হবে। এ সময় ব্যবহারকারী কথা বলে নির্দেশনা দিয়ে এসিটি পরিচালনা করতে পারবেন। নির্দিষ্ট তাপমাত্রা সেট করতে ‘কুল মোড’ কমান্ড দিয়ে কাক্সিক্ষত তাপমাত্রা বলতে হবে। যেমন ‘টুয়েন্টি ডিগ্রি’ বললে এসিটি তাপমাত্রা ২০ ডিগ্রিতে সেট হবে।। এসি বন্ধ করতে ‘এসি অফ’ বলতে হবে। 

উল্লেখ্য, ১০ সেকেন্ড কোনো কমান্ড না দিলে এসিটি ‘স্ট্যান্ডবাই মোড’-এ চলে যাবে। এক্ষেত্রে পুনরায় ‘হ্যালো ওয়ালটন’ বলে ‘একটিভ মোড’ অন করতে হবে। একটি কমান্ড দেয়ার ৩ সেকেন্ড পর আরেকটি কমান্ড দেয়া যাবে। 

এর ইউভি (আল্ট্রা ভায়োলেট) কেয়ার প্রযুক্তি ঘরের বাতাসে ছড়িয়ে থাকা ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করবে। ফ্রস্ট ক্লিন প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে এসির অভ্যন্তরে জমা বরফ গলিয়ে বাইরে বের করে দেবে। ফলে এই এসি ব্যবহার ও রক্ষণাবেক্ষণ হবে নির্ঝঞ্জাট। 

ওয়ালটন এসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানভীর রহমান বলেন, ২০১০ সাল থেকে বাংলাদেশে নিজস্ব কারখানায় এসি উৎপাদন শুরু করেন তারা। ওয়ালটনের রয়েছে দেশ–বিদেশের প্রকৌশলীদের নিয়ে গঠিত শক্তিশালী আরএন্ডডি (গবেষণা ও উন্নয়ণ) বিভাগ। যাদের নিয়মিত গবেষণায় একের পর এক অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচারের এসি উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ক্রেতাদের জন্য ভয়েস কমান্ড এসি এনেছে ওয়ালটন।

ওয়ালটনের রয়েছে ১২ সিরিজের ৯৬ মডেলের এসি। এক, দেড় এবং দুই টনের স্পিøট এসির পাশাপাশি স্কুল–কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, হোটেলের মতো মাঝারি স্থাপনার জন্য ৪ ও ৫ টনের ক্যাসেট ও সিলিং টাইপ এসি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন। বড় স্থাপনার জন্য ওয়ালটনের রয়েছে ভেরিয়্যাবল রেফ্রিজারেন্ট ফ্লো বা ভিআরএফ (ঠজঋ) এবং চিলার (ঈযরষষবৎ)।

সম্প্রতি ইনভার্না সিরিজের সুপারসেভার মডেলের ইউরোপীয় স্ট্যান্ডার্ডের নতুন এসি বাজারে ছেড়েছে ওয়ালটন। যা দেশের সবচেয়ে বিদ্যুৎ সাশ্রয়ী শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) পরীক্ষায় দেখা গেছে ইকো মুডে এক টনের ইনভার্না (সুপারসেভার) এসি চালালে প্রতি ঘন্টায় বিদ্যুৎ বিল আসে মাত্র ২ টাকা ৮৮ পয়সা।

কর্তৃপক্ষ জানায়, অনলাইন অটোমেশনের আওতায় এসির গ্রাহকদের আরো সহজে দ্রুত বিক্রয়োত্তর সেবা দেয়ার লক্ষ্যে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন পরিচালনা করছে ওয়ালটন। এখন চলছে ক্যাম্পেইন সিজন ৯। এর আওতায় ওয়ালটন এসি কিনে গ্রাহকরা ২১ বছর পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগ পাচ্ছেন। নগদ মূল্যের পাশাপাশি ওয়ালটন এসি কিস্তি এবং ইএমআই সুবিধায় কেনার সুযোগ রয়েছে। পাশাপাশি যে কোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ২৫ শতাংশ ছাড়ে গ্রাহকরা ওয়ালটনের নতুন এসি কিনতে পারছেন। আছে ফ্রি ইন্সটলেশন সুবিধা।  

কর্তৃপক্ষ জানায়, ওয়ালটন এসি আইএসও–১৭০২৫ অনুসারে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিকমানের টেস্টিং ল্যাব নাসদাত–ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ সনদ পাওয়ার পরে বাজারজাত করা হয়। তাই এসিতে এক বছরের রিপ্লেসমেন্টের পাশাপাশি ইনভার্টার এসির কম্প্রেসরে ১০ বছর পর্যন্ত গ্যারান্টি সুবিধা দিচ্ছে ওয়ালটন। ওয়ালটন এসি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় সারা দেশে ওয়ালটনের রয়েছে ৭৬টি সার্ভিস সেন্টার। পাশাপাশি সার্ভিস পার্টনারদের মাধ্যমে দেশব্যাপী এসি গ্রাহকদের সেবা দিচ্ছে ওয়ালটন। এদিকে ওয়ালটনের দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলী এবং টেকনিশিয়ানগণ প্রতি ১০০ দিন পর পর এসি ক্রেতাদের ফ্রি সার্ভিস দিচ্ছেন।

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বছরের শুরুতে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল হ্যান্ডসেট
প্রযুক্তি সংবাদ

১ জুলাই থেকে বন্ধ হচ্ছে না অবৈধ মোবাইল ফোন

নগদের ৫০০ কোটি টাকা ঋণের দায়ভার নেবে না ডাক বিভাগ
প্রযুক্তি সংবাদ

নগদের ৫০০ কোটি টাকা ঋণের দায়ভার নেবে না ডাক বিভাগ

দেশে ইউটিউবের বিকল্প অ্যাপস চালু
নির্বাচিত

দেশে ইউটিউবের বিকল্প অ্যাপস চালু

এবার বাংলা ভার্সনে হোয়াটসঅ্যাপ
টিপস

কম ইন্টারনেট খরচে হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপায়

ওয়ানপ্লাসের সঙ্গে অংশীদারত্বের ভুয়া দাবি ডেক্সিম্পো ইন্টারন্যাশনালের
নির্বাচিত

ওয়ানপ্লাসের সঙ্গে অংশীদারত্বের ভুয়া দাবি ডেক্সিম্পো ইন্টারন্যাশনালের

নতুন ‘এক্সপ্লোর ট্যাব’ নিয়ে এলো ইউটিউব
নির্বাচিত

নতুন ‘এক্সপ্লোর ট্যাব’ নিয়ে এলো ইউটিউব

Load More

ট্রেন্ডিং টপিক

এইচএসসি
প্রযুক্তি সংবাদ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন প্যাকেজ ৮০০ টাকায় ৫০ এমবিপিএস নির্ধারণের দাবি
প্রযুক্তি পরামর্শ

ইন্টারনেটের এমবিপিএস ও এমবি/এস গতির পার্থক্য কীভাবে বুঝবেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত
বিবিধ

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত

দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয় সংগঠন...

ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন প্যাকেজ ৮০০ টাকায় ৫০ এমবিপিএস নির্ধারণের দাবি

ইন্টারনেটের এমবিপিএস ও এমবি/এস গতির পার্থক্য কীভাবে বুঝবেন?

OnePlus Turbo 7: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বিশাল ব্যাটারির চমক

১০ হাজার এমএএইচ ব্যাটারি ও ১৮৫ হার্টজ ডিসপ্লে নিয়ে আসছে ওয়ানপ্লাস টার্বো ৭!

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 March 2021

‘হ্যালো ওয়ালটন’ বললেই চালু হবে এসি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix