Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ছোট উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ দিতে ‘স্টার্ট-আপ ফান্ড’ গঠন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১২ মার্চ ২০২১
ছোট উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ দিতে ‘স্টার্ট-আপ ফান্ড’ গঠন
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ব্যাংক নতুন উদ্যোক্তাদের ঋণ দিতে ‘স্টার্ট-আপ ফান্ড’ নামে ৫০০ কোটি টাকার তহবিল গঠনের অনুমোদন দিয়েছে। সেখান থেকে ছোট উদ্যোক্তারা স্বল্প সুদে জামানতবিহীন ঋণ পাবেন।

বৃহস্পতিবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় ‘স্টার্ট-আপ ফান্ড’ গঠনের অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ‘বাংলাদেশ ব্যাংকের নিজস্ব উৎস থেকে ‘স্টার্ট-আপ ফান্ড’ নামে ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হবে। এছাড়াও অন্য সব বাণিজ্যিক ব্যাংক মিলে আরও ৫০০ কোটি টাকার তহবিল গঠন করবে।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব উৎস থেকে স্টার্ট-আপ ফান্ডের জন্য ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হবে। আবর্তনযোগ্য এ তহবিলের মেয়াদ হবে পাঁচ বছর। প্রয়োজন হলে ভবিষ্যতে এ তহবিলের আকার আরও বাড়ানো হতে পারে।

পাশাপাশি বাণিজ্যিক ব্যাংক মিলে আরও ৫০০ কোটি টাকার তহবিল গঠন করবে। তাদের বার্ষিক নিট মুনাফা থেকে এক শতাংশ অর্থ স্থানান্তর করে নিজস্ব ‘স্টার্ট-আপ ফান্ড’ গঠন করবে।

গ্রাহক পর্যায়ে এ তহবিলের সুদহার হবে সর্বোচ্চ ৪ শতাংশ পর্যন্ত আর বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে এ তহবিলে ঋণ পাবে শূন্য দশমিক ৫০ শতাংশ সুদহারে।

গ্রাহক সম্পূর্ণ জামানতবিহীন এক কোটি টাকার ঋণ পাবেন এ তহবিল থেকে। সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক স্টার্ট-আপ উদ্যোক্তাদের থেকে ব্যক্তিগত গ্যারান্টি গ্রহণ করবে। তবে ডিগ্রিধারী উদ্যোক্তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, কারিগরি প্রশিক্ষণের মূল সনদপত্র জামানত হিসেবে সংশ্লিষ্ট ব্যাংকে জমা রাখতে হবে।

এছাড়াও বৃহস্পতিবারের (১১ মার্চ) পর্ষদ সভায় চূড়ান্ত লাইসেন্সের জন্য প্রাথমিক সম্মতিপত্র (এলওআই বা লেটার অব ইনটেন্ট) প্রস্তাবিত পিপলস ব্যাংককে ৩ মাস সময় দেয়া হয়েছে। এলওআইয়ের শর্ত পূরণ করার জন্য প্রস্তাবিত পিপলস ব্যাংক তিন মাস সময় চায়। আবেদনের প্রেক্ষিতে সময় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ সময়ের মধ্যে শর্ত পূরণে ব্যর্থ হলে নিয়ম অনুযায়ী তাদের এলওআই বাতিল হয়ে যাবে।

লাইসেন্সের জন্য প্রাথমিক সম্মতিপত্রের (এলওআই বা লেটার অব ইনটেন্ট) শর্ত অনুযায়ী এখন কোনো ব্যাংককে চূড়ান্ত লাইসেন্স পেতে হলে প্রদর্শিত আয়ের ৪০০ কোটি টাকার মূলধন কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হয়। তিন মাসের মধ্যে প্রদর্শিত আয়ের ৪০০ কোটি টাকা মূলধন জমা দিতে না পারলে তাদের এলওআই বা লেটার অব ইনটেন্ট বাতিল করা হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘ফ্রন্টিয়ার টেকনোলজি ল্যাব’ গঠন করা হবে
প্রযুক্তি সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘ফ্রন্টিয়ার টেকনোলজি ল্যাব’ গঠন করা হবে

প্লাস্টিকের বোতল দিয়ে তৈরী টি-শার্ট আনলো শাওমি
নির্বাচিত

প্লাস্টিকের বোতল দিয়ে তৈরী টি-শার্ট আনলো শাওমি

ভিডিও কলে থ্রিডি অবয়ব ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপে
প্রযুক্তি সংবাদ

ভিডিও কলে থ্রিডি অবয়ব ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপে

কাওরান বাজার দখল করে স্মার্টফোন চোরাচালানকারীদের মিছিল, তীব্র যানজট
প্রযুক্তি সংবাদ

কাওরান বাজার দখল করে স্মার্টফোন চোরাচালানকারীদের মিছিল, তীব্র যানজট

কি-বোর্ডের গতিতেই টাইপ করা যায় স্মার্টফোনে!
কিভাবে করবেন

কি-বোর্ডের গতিতেই টাইপ করা যায় স্মার্টফোনে!

পর্দা নামলো স্মার্ট বাংলাাদেশ টেক এক্সপো ২০২৪ রাজশাহী
প্রযুক্তি সংবাদ

পর্দা নামলো স্মার্ট বাংলাাদেশ টেক এক্সপো ২০২৪ রাজশাহী

Load More

ট্রেন্ডিং টপিক

রাউটারের এই দুটি সেটিংস পরিবর্তন করেই মিলবে ইন্টারনেটের পূর্ণ গতি
প্রযুক্তি পরামর্শ

রাউটারের এই দুটি সেটিংস পরিবর্তন করেই মিলবে ইন্টারনেটের পূর্ণ গতি

নতুন আইফোন-আইপ্যাডে ৩০ শতাংশ পর্যন্ত পারফরম্যান্স বাড়াচ্ছে অ্যাপল
নির্বাচিত

নতুন আইফোন-আইপ্যাডে ৩০ শতাংশ পর্যন্ত পারফরম্যান্স বাড়াচ্ছে অ্যাপল

৩৭৫ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ
অটোমোবাইল

৩৭৫ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ

১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন
অটোমোবাইল

১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান
বিবিধ

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান

দেশের করপোরেট মার্কেটিং অঙ্গনের পরিচিত মুখ এ. এম....

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ মার্চ ২০২১

ছোট উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ দিতে ‘স্টার্ট-আপ ফান্ড’ গঠন

Techzoom.TV |
TechzoomTV