Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বঙ্গবন্ধুর জীবন-দর্শন নিয়ে ‘মুজিব ১০০’ অ্যাপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 14 March 2021
বঙ্গবন্ধুর জীবন-দর্শন নিয়ে ‘মুজিব ১০০’ অ্যাপ
Share on FacebookShare on Twitter

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ও সংগ্রামী জীবনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের মাঝে তুলে ধরতে ‘মুজিব ১০০’ অ্যাপ উদ্বোধন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রোববার অনলাইনে অ্যাপটির উদ্বোধন করেন।

তিনি বলেন, “মুজিব এক চিরতারুণ্যের প্রতিচ্ছবি। দেশের তরুণ সমাজ এই অ্যাপের মাধ্যমে বঙ্গবন্ধুর সেই সংগ্রামমুখর জীবন সম্পর্কে জানতে পারবে। সেই সাথে বঙ্গবন্ধুকে নিয়ে যারা গবেষণা করতে চান, বিস্তারিত জানতে চান বঙ্গবন্ধুকে নিয়ে, তার জীবন দর্শন নিয়ে, তাদের ক্ষেত্রেও এই ‘মুজিব ১০০’ অ্যাপটি বিশেষভাবে কাজে আসবে। দেশে ও দেশের বাইরের সকলেই এই অ্যাপ ব্যবহার করতে পারবেন।”

মুজিববর্ষ উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে mujib100.gov.bd নামে একটি ওয়েবসাইট তৈরি করা হয়। ‘মুজিব ১০০’ অ্যাপটি ওই ওয়েবসাইটের একটি মোবাইল সংস্করণ।

অনুষ্ঠানে জানানো হয়, বঙ্গবন্ধুর জীবদ্দশায় দেওয়া সমস্ত ভাষণ, বঙ্গবন্ধুর লেখা বই এবং বঙ্গবন্ধুর জীবনের নানা ঘটনাপ্রবাহ নিয়ে সাজানো টাইমলাইনসহ নানা কন্টেন্ট নিয়ে তৈরি করা হয়েছে এই অ্যাপ।

‘মুজিব ১০০’ অ্যাপের গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে ‘বঙ্গবন্ধু প্রতিদিন’, যেখানে প্রতিদিন বঙ্গবন্ধুর জীবনে ঘটে যাওয়া ঘটনাবলি সম্পর্কে জানতে পারবেন অ্যাপ ব্যবহারকারীরা।
বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত তথ্যচিত্র, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণসহ বিভিন্ন বক্তব্য, বঙ্গবন্ধুর নিজের হাতে লেখা চিঠিপত্র এবং আত্মীজবনীমূলক বইগুলো এখানে পাওয়া যাবে।

বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের বিভিন্ন সময়ের ছবি দিয়ে তৈরি করা হয়েছে ফটো আর্কাইভ। এছাড়া অ্যাপের ‘ইভেন্ট’ ফিচারের মাধ্যমে মুজিব শতবর্ষের বিভিন্ন উদযাপনের আপডেট জানা যাবে এই অ্যাপে।

বঙ্গবন্ধুকে নিয়ে বিশ্বনেতাদের বিবৃতি, মুজিব শতবর্ষের থিম সং, বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত গ্রাফিক নভেল ‘মুজিব’ এর মত বৈচিত্র্যময় কন্টেন্ট দিয়ে সাজানো হয়েছে অ্যাপটিকে। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই ব্যবহার করা যাবে অ্যাপটি।

মোবাইল গেইম অ্যান্ড এপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. বিকর্ণ কুমার ঘোষ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মাইক্রোসফট কোপাইলটে সাইবার ইন্টেলিজেন্স যুক্ত করেছে সফোস
নির্বাচিত

মাইক্রোসফট কোপাইলটে সাইবার ইন্টেলিজেন্স যুক্ত করেছে সফোস

অনলাইন জরিপে তারুণ্যের ভাবনা জানছে আওয়ামী লীগ
প্রযুক্তি সংবাদ

অনলাইন জরিপে তারুণ্যের ভাবনা জানছে আওয়ামী লীগ

আমি ভিভো’র একজন ভক্ত: বিদ্যা সিনহা মীম
নির্বাচিত

আমি ভিভো’র একজন ভক্ত: বিদ্যা সিনহা মীম

ভিওনের ১০০ কোটি ডলারের ডিজিটাল বিনিয়োগ উদ্যোগ
টেলিকম

ভিওনের ১০০ কোটি ডলারের ডিজিটাল বিনিয়োগ উদ্যোগ

হালট্রিপে ভার্চুয়াল ক্রেডিট কার্ড সুবিধা
প্রযুক্তি সংবাদ

হালট্রিপে ভার্চুয়াল ক্রেডিট কার্ড সুবিধা

যেভাবে জানবেন সিমটি ফোরজি কিনা
নির্বাচিত

ভারত–পাকিস্তানের থেকে ফোরজি ব্যবহারে পেছনে বাংলাদেশ

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক
নির্বাচিত

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা
ছাড় ও অফার

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার
টেলিকম

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর আইফোন রিপ্লেসমেন্ট পেলেন সিয়াম

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 March 2021

বঙ্গবন্ধুর জীবন-দর্শন নিয়ে ‘মুজিব ১০০’ অ্যাপ

Techzoom.TV |
TechzoomTV