Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন ও ফ্যানে নানা সুবিধা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২১ মার্চ ২০২১
ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন ও ফ্যানে নানা সুবিধা ঘোষণা
Share on FacebookShare on Twitter

২০ মার্চ ‘ওয়ালটন ডে’ উপলক্ষ্যে সারা দেশে শুরু হলো ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১০। বিক্রয়োত্তর সেবা অনলাইন অটোমেশনের আওতায় আনতে ওয়ালটনের এ উদ্যোগ। ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন এবং সিলিং ফ্যান ক্রেতাদের জন্য নগদ লাখ লাখ টাকা, ফ্রি পণ্যসহ কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার ঘোষণা করেছে ওয়ালটন।

উল্লেখ্য, ১৯৭৭ সালে ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম ব্যবসা শুরু করেন। ওই সময় তিনি চালু করেন আর.বি. (রেজভী অ্যান্ড ব্রাদার্স) গ্রুপ। পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন সময়ে ব্যবসা সম্প্রসারণের পর ১৯৯৭ সালে ইলেকট্রনিক্স ব্যবসায় যুক্ত হয় ওয়ালটন। বাংলাদেশে তৈরি উচ্চমানের ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য দিয়ে খুব দ্রুতই ওয়ালটন ক্রেতাদের মন জয় করে নেয়। বাংলাদেশসহ বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড হয়ে ওঠে ওয়ালটন।
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ২০ মার্চ ‘ওয়ালটন ডে’ উদযাপিত হয়। দেশ-বিদেশের সব ওয়ালটন অফিসসহ সারা দেশে ১৭ হাজারেরও বেশি আউটলেটে সারা দিন ছিলো নানা আয়োজন। অনুষ্ঠানমালার মধ্যে ছিলো জাতীয় পতাকা এবং ওয়ালটন পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা সম্মাননা, বেলুন উড্ডয়ণ, আনন্দ র‌্যালি, কেক কাটা, মিষ্টি, মাস্ক, হ্যান্ড সেনিটাইজার বিতরণ, বৃক্ষরোপন ইত্যাদি।

সকালে রাজধানীর বসুন্ধরায় করপোরেট অফিসে জাতীয় পতাকা এবং ওয়ালটন পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ। কাটা হয় ২১ ফুট লম্বা বিশালাকার কেক। একই সাথে বেলুন এবং শ্বেত কপোত উড়ানো হয়। সে সময় ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন ১০ ঘোষণা করে কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা, এমদাদুল হক সরকার, হুমায়ূন কবীর এবং শোয়েব হোসেন নোবেল, ওয়ালটন প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, উদয় হাকিম, আমিন খান ও ফিরোজ আলম, ওয়ালটন এসির সিইও তানভীর রহমান, ফ্রিজের সিইও আনিসুর রহমান মল্লিক, টিভির সিইও মোস্তফা নাহিদ হোসেন, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের সিইও সোহেল রানা এবং হোম অ্যাপ্লায়েন্সের সিইও আল ইমরান।

জানা গেছে, ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১০ এর আওতায় ওয়ালটন ফ্রিজ এবং ওয়াশিং মেশিন ক্রেতারা পেতে পারেন নগদ ১ লাখ টাকা। রয়েছে বিভিন্ন অংকের কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। আর ওয়ালটন এসির ক্রেতাদের জন্য রয়েছে ২০০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। এদিকে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে ওয়ালটন টিভির ক্রেতারা প্রতি ঘন্টায় পেতে পারেন এসি ফ্রি। আছে নিশ্চিত মূলছাড়। আর সিলিং ফ্যান ক্রেতাদের জন্য রয়েছে লাখ টাকা পাওয়ার সুযোগ। ২০ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এসব সুবিধা থাকছে।

কাস্টমার ডাটাবেজ তৈরির মাধ্যমে আরো দ্রুত বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এ পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল ও বারকোডসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পারছেন গ্রাহক। অন্যদিকে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইনের প্রতিটি সিজনেই আকর্ষণীয় উপহারসহ কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার দেয়া হচ্ছে। ইতোমধ্যেই নয়টি সফল সিজন পেরিয়ে দশম সিজন শুরু করলো ওয়ালটন।

অনুষ্ঠানে প্রকৌশলী গোলাম মুর্শেদ বলেন, কোটি কোটি মানুষের অকৃত্রিম ভালোবাসায় বাংলাদেশসহ বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড ওয়ালটন। প্রায় দুই যুগ আগে ওয়ালটনের উদ্যোক্তারা যে সাহসী পদক্ষেপ নিয়েছিলেন, তার ফলেই দেশ আজ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। দেশের সিংহভাগ চাহিদা মেটানোর পাশাপাশি ওয়ালটন পণ্য ৪০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ড হওয়ার লক্ষ্যে ওয়ালটন এগিয়ে যাচ্ছে। সবার সহযোগিতায় ওই সময়ের আগেই আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো বলে বিশ্বাস করি।

তিনি আরো বলেন, ওয়ালটনের লক্ষ্য সর্বোচ্চ ক্রেতাসুবিধা দেয়া। সেজন্যই ডিজিটাল ক্যাম্পেইন চালানো হচ্ছে। ওয়ালটন ডে’তে ক্যাম্পেইনের নতুন সিজন শুরু হলো। আমাদের বিশ্বাস আগের সিজনগুলোর মতো এই সিজনও ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

নববর্ষের নব-প্রেরণায় বাজারে ‘অপো রেনো ১৩ ৫জি’
নির্বাচিত

নববর্ষের নব-প্রেরণায় বাজারে ‘অপো রেনো ১৩ ৫জি’

হাইটেক পার্কে জায়গা বরাদ্দ পেলো ৯ প্রতিষ্ঠান
প্রযুক্তি সংবাদ

হাইটেক পার্কে জায়গা বরাদ্দ পেলো ৯ প্রতিষ্ঠান

ডিজিটাল বিপ্লবের বার্তায় ‘আমরাই ডিজিটাল বাংলাদেশ’
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল বিপ্লবের বার্তায় ‘আমরাই ডিজিটাল বাংলাদেশ’

বিশ্বজুড়ে ফাইভজি স্মার্টফোন সরবরাহ ৪৫ কোটি ইউনিটে পৌঁছবে
নির্বাচিত

বিশ্বজুড়ে ফাইভজি স্মার্টফোন সরবরাহ ৪৫ কোটি ইউনিটে পৌঁছবে

পাহাড় থেকে পড়ে আইফোনের কারণে প্রাণ রক্ষা
নির্বাচিত

পাহাড় থেকে পড়ে আইফোনের কারণে প্রাণ রক্ষা

ফ্ল্যাগশিপ কিলার রিয়েলমি এক্স৫০ প্রো ৫জি
নির্বাচিত

ফ্ল্যাগশিপ কিলার রিয়েলমি এক্স৫০ প্রো ৫জি

Load More

ট্রেন্ডিং টপিক

ক্যামেরা বারে ফিরল নোটিফিকেশন লাইট, পিক্সেল ১১ প্রোতে গুগলের ‘হাইলাইট’
প্রযুক্তি সংবাদ

ক্যামেরা বারে ফিরল নোটিফিকেশন লাইট, পিক্সেল ১১ প্রোতে গুগলের ‘হাইলাইট’

৪৮ লাখের বেশি স্কোর, আসছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৬ প্রো
নির্বাচিত

৪৮ লাখের বেশি স্কোর, আসছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৬ প্রো

২০০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা স্মার্টফোন আনছে হুয়াওয়ে?
টেলিকম

হুয়াওয়ে সরিয়ে নেটওয়ার্কে নতুন সরবরাহকারী খুঁজছে স্পেনের মাসঅরেঞ্জ

অবশেষে ঢাকার সড়ক থেকে সরতে যাচ্ছে অটোরিকশা
প্রযুক্তি সংবাদ

অটোরিকশায় বছরে ৩ লাখ মেগাওয়াট বিদ্যুৎ খরচ

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সফটওয়্যার কোডিংয়ে গতি আনতে গুগলের নতুন ‘জেমিনাই ৩.৭ ফ্ল্যাশ’
প্রযুক্তি সংবাদ

সফটওয়্যার কোডিংয়ে গতি আনতে গুগলের নতুন ‘জেমিনাই ৩.৭ ফ্ল্যাশ’

সফটওয়্যার কোডিং, ডিবাগিং এবং স্বয়ংক্রিয় এজেন্টভিত্তিক কাজের জন্য...

স্পেকট্রামের দামে ‘সুইট পয়েন্ট’ খুঁজছে বিটিআরসি

স্পেকট্রামের দামে ‘সুইট পয়েন্ট’ খুঁজছে বিটিআরসি

আইফোনের জন্য আইওএস ২৬.৩ আপডেটে আসছে ট্রান্সফার টু অ্যানড্রয়েড’ ফিচার

আইফোনে ‘স্পাইওয়্যার’ সতর্কবার্তা এলে যা করবেন

এবার বাজারে আসছে পোকো ‘এম৮এক্স’: এম৮ সিরিজের পঞ্চম স্মার্টফোন

এবার বাজারে আসছে পোকো ‘এম৮এক্স’: এম৮ সিরিজের পঞ্চম স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ মার্চ ২০২১

ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন ও ফ্যানে নানা সুবিধা ঘোষণা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix