Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৪ সাল শেষে দেশে স্মার্টফোনের বিক্রি কমতে পারে ২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
২০২৪ সাল শেষে দেশে স্মার্টফোনের বিক্রি কমতে পারে ২ শতাংশ
Share on FacebookShare on Twitter

চলতি বছর শেষে বাংলাদেশে স্মার্টফোন বিক্রি কমতে পারে ২ শতাংশ। যদি পূর্বাভাস সঠিক হয়, তাহলে এটি হবে টানা তিন বছর দেশের স্মার্টফোন বিক্রি নিম্নমুখী থাকার রেকর্ড। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্টের গত সোমবারের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। সংস্থাটি বলছে, এ বছর বিক্রি কিছুটা কমলেও আগামী বছর বাজারটি ১৫ শতাংশ বাড়ার প্রত্যাশা রয়েছে।

২০২৪ সালের প্রথমার্ধে উৎসব মৌসুমের কারণে এ বাজারে ডিভাইস বিক্রি কিছুটা ঊর্ধ্বমুখী ছিল। তবে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সরকারবিরোধী আন্দোলন ও বন্যার প্রভাবে স্মার্টফোন বিক্রি কমতে থাকে।

কাউন্টার পয়েন্টের তথ্যানুযায়ী, ২০২৪ সালের প্রথম ছয় মাসে উৎসবসংক্রান্ত ছাড় ও অফারের পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে ফিচার ফোন থেকে স্মার্টফোনে স্থানান্তরের গতি বাড়তে দেখা যায়। একই সঙ্গে মুদ্রাস্ফীতির চাপ কমায় দেশের মুদ্রার মান কিছুটা বৃদ্ধি পায়, ফলে স্মার্টফোনের উপকরণ খরচ প্রায় ১০ শতাংশ পর্যন্ত কমে যায়। চলতি বছর সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে স্মার্টফোন বিক্রিতে ব্যাপক প্রভাব পড়ে। এর পেছনে অন্যতম প্রধান কারণ ছিল জুলাইয়ে কারফিউ জারির সময় দেশব্যাপী পাঁচদিন ইন্টারনেট সংযোগ না থাকা ও আগস্টে দেশের পূর্বাঞ্চলে সংঘটিত বন্যা।

এছাড়া দেশীয় মুদ্রার বিপরীতে ইউএস ডলারের মূল্য বৃদ্ধি পাওয়া ও লেটার অব ক্রেডিট (এলসি) খোলার মধ্যে জটিলটা সৃষ্টি হওয়ার কারণে পরিস্থিতি আরো বেগতিক হয়। মুদ্রাস্ফীতির ধারাবাহিকতার কারণে মানুষ কম খরচ করতে শুরু করে, ফলে সেপ্টেম্বর প্রান্তিকে বিশেষ করে স্মার্টফোন কেনা ধীর হতে থাকে। এ সময় বেশির ভাগ ব্যবহারকারী তাদের পুরনো ফোনে থাকতেই পছন্দ করেন, কিছু গ্রাহক কম মূল্যে সেকেন্ড হ্যান্ড ও আন-অফিশিয়াল ফোন বেছে নেন। তবু নানা প্রতিবন্ধকতার মধ্যেও দেশের বাজারে স্মার্টফোন কোম্পানিগুলো ২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের বিক্রি ও পারফরম্যান্স কিছুটা উন্নত করতে সক্ষম হয়।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে প্রায় ৬ কোটি ৩০ লাখ স্মার্টফোন রয়েছে। বছর শেষে এ সংখ্যা ৬ কোটি ৪০ লাখে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এ প্রবৃদ্ধি মূলত প্রথমবারের মতো স্মার্টফোন কিনতে আসা ক্রেতা ও ডিভাইসের মাধ্যমে ডিজিটাল কার্যক্রম বাড়ার কারণে ঘটছে। কাউন্টার পয়েন্টের বিশ্লেষকদের মতে, বাংলাদেশের ডিজিটাল অগ্রগতিতে স্মার্টফোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নত ডিজিটাল পরিষেবাগুলোর মাধ্যমে ‘স্মার্ট বাংলাদেশ’-এর লক্ষ্য অর্জন করা সম্ভব। উচ্চ গতির নেটওয়ার্ক, ই-কমার্স ও ডিজিটাল সেবাগ্রহণ বাড়ার কারণে ২০২৫ সালে দেশের স্মার্টফোন বাজারের প্রবৃদ্ধি অব্যাহত থাকবে।

চলতি বছর দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ফাইভজি স্মার্টফোনের বিক্রি তৃতীয় প্রান্তিকের তুলনায় তিন গুণ বেড়েছে। ২০২৪ সালের শেষে এসব ডিভাইসের বিক্রি প্রায় ১০ লাখ ইউনিটে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। বাজার বিশ্লেষকদের প্রত্যাশা, দ্রুত ও আরো নির্ভরযোগ্য মোবাইল সংযোগ এবং সাশ্রয়ী ফাইভজি স্মার্টফোনের চাহিদা ও উন্নত মোবাইল ইন্টারনেট পারফরম্যান্সের প্রতি আগ্রহ বাংলাদেশের ফাইভজি স্মার্টফোন বাজার বৃদ্ধিতে সহায়ক হবে।

বাজার গবেষণা সংস্থাটির পুর্বাভাস অনুযায়ী, যদিও ২০২৪ সালে বাংলাদেশের স্মার্টফোনের বাজারে বিক্রি নিম্নমুখী থাকবে, তবে বার্ষিক হিসাব ২০২৫ সালে এটি ১৫ শতাংশ প্রবৃদ্ধি দেখতে পারে। এর পেছনে কয়েকটি কারণ থাকবে, যেমন দেশের অর্থনৈতিক চাপ কমে আসা, ফিচার ফোন থেকে স্মার্টফোনে পরিবর্তন, প্রথমবার স্মার্টফোন ব্যবহারকারীদের সংখ্যা বৃদ্ধি, নতুন উপায়ে স্মার্টফোন ব্যবহার করা, ফোনের যন্ত্রাংশের স্থানীয় উৎপাদন ও চলমান ডিজিটালাইজেশন।

Tags: ৫টি স্মার্টফোনস্মার্টফোনস্মার্টফোন বিক্রি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনফিনিক্স জিটি ৩০
প্রযুক্তি বাজার

জিটি ৩০ উন্মোচন করলো ইনফিনিক্স, বাড়ল গেমিং ডিভাইসের পরিসর

অনলাইনের বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে প্রতিষ্ঠানগুলোর ব্যয় ৩০ বিলিয়ন ডলার ছাড়াবে
প্রযুক্তি সংবাদ

অনলাইনের বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে প্রতিষ্ঠানগুলোর ব্যয় ৩০ বিলিয়ন ডলার ছাড়াবে

সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন ইন্টারনেট নিশ্চিত করতে হবে: পলক
নির্বাচিত

সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন ইন্টারনেট নিশ্চিত করতে হবে: পলক

ম্যাগচার্জ প্রযুক্তি নিয়ে দেশের বাজারে ইনফিনিক্সের নোট ৪০ সিরিজ
নির্বাচিত

ম্যাগচার্জ প্রযুক্তি নিয়ে দেশের বাজারে ইনফিনিক্সের নোট ৪০ সিরিজ

সব ডিভাইসের এক চার্জার, সাশ্রয় হবে ২৫০ মিলিয়ন ইউরো
প্রযুক্তি সংবাদ

সব ডিভাইসের এক চার্জার, সাশ্রয় হবে ২৫০ মিলিয়ন ইউরো

ছবিতে স্যামসাংয়ের বিস্ময়কর ক্যামেরা ফোন
নির্বাচিত

গত বছরে বিক্রির শীর্ষে আইফোন ও গ্যালাক্সি

Load More

ট্রেন্ডিং টপিক

জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি
অর্থ ও বাণিজ্য

জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি

ডিজিটাল অ্যাকাউন্টিংয়ে জোর টেকসই রাজস্ব আহরণে প্রত্যক্ষ কর বাড়ানোর তাগিদ
অর্থ ও বাণিজ্য

ডিজিটাল অ্যাকাউন্টিংয়ে জোর টেকসই রাজস্ব আহরণে প্রত্যক্ষ কর বাড়ানোর তাগিদ

দেশজুড়ে শুরু হলো ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন, স্মার্টফোন কিনলেই মিলছে ৫,০০০ টাকা মূল্যছাড়
ছাড় ও অফার

দেশজুড়ে শুরু হলো ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন, স্মার্টফোন কিনলেই মিলছে ৫,০০০ টাকা মূল্যছাড়

সাত দশকে প্রথমবার লোকসানে পড়ল হোন্ডা
অটোমোবাইল

সাত দশকে প্রথমবার লোকসানে পড়ল হোন্ডা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

এনভিডিয়ার এইচ২০০ চিপ কেনার জন্য চীনের ১০টি প্রতিষ্ঠানকে...

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix