Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশের ডিজিটাল প্রবৃদ্ধি এগিয়ে নিতে ‘হুয়াওয়ে ক্যারিয়ার কংগ্রেস ২০২১’ শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 30 April 2021
বাংলাদেশের ডিজিটাল প্রবৃদ্ধি এগিয়ে নিতে ‘হুয়াওয়ে ক্যারিয়ার কংগ্রেস ২০২১’ শুরু
Share on FacebookShare on Twitter

দেশের ও দেশের বাইরের আইসিটি খাত সংশ্লিষ্টদের নিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে বিশেষ সম্মেলনের আয়োজন করেছে। হুয়াওয়ে ক্যারিয়ার কংগ্রেস ২০২১’ শীর্ষক এই
সম্মেলনে টেলিযোগাযোগ ক্ষেত্রের সম্ভাবনা, নতুন আবিস্কার ও এগুলোর কার্যকারীতা নিয়ে বিভিন্ন মহল মত বিনিময় ও আলোচনা করবেন। এ আয়োজন চলবে মে মাসের প্রায় শেষ পর্যন্ত।

আজ এ কংগ্রেসের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হুয়াওয়ের গ্লোবাল পাবলিক অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট এডওয়ার্ড ঝাও, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী ঝ্যাং ঝেংজুন, হুয়াওয়ের টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান প্রযুক্তি কর্মকর্তা শু ডংজিয়ান, প্রতিষ্ঠানটির সিওও তাও গুয়াংইয়াও ও অন্যান্যরা।

এছাড়াও, অনুষ্ঠানে ‘ন্যাশনাল ব্রডব্যান্ড রেফারেন্স শেয়ারিং’ নিয়ে বক্তব্য উপস্থাপন করেন উইন্ডসোর প্লেস কনসাল্টিং -এর ব্যবস্থাপনা পরিচালক স্কট ডব্লিউ মাইনহেন এবং ডিজিটাল ট্রান্সফরমেশন: এক্সপেকটেশন অ্যান্ড কনসিডারেশন্স ফর আইএমটি ২০২০ রোল আউট’ শীর্ষক আলোচনা করেন আইটিইউ’র এশিয়া প্যাসিফিক অফিসের মুখপাত্র অমিত রিয়াজ। পাশাপাশি ডিজিটাল বাংলাদেশের সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক রিজিওনের ইন্ডাস্ট্রি ইকোসিস্টেম এনগেজমেন্ট ডিরেক্টর কোনেশ কোচহাল।

আগামী দিনগুলোতে বাংলাদেশ, ভুটান ও নেপালের টেলিকম অপারেটর, অংশীদার, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, চিন্তাবিদ ও শিক্ষাবিদগণ কোভিড-১৯ এর সকল সতর্কতা বজায় রেখে এ অনুষ্ঠানে সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করবেন বলে প্রত্যাশা করা যাচ্ছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো নির্মাণে বৈশ্বিক সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে হুয়াওয়ে বিভিন্ন শিল্পের ব্যবসা প্রসারে এবং এর উন্নয়নে নতুন উপায় অনুসন্ধানে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ের ওপর ভিত্তি করে অনুষ্ঠানটি এমনভাবে সাজানো হয়েছে যেখানে অংশগ্রহণকারী এবং আলোচকগণ প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ট্রেন্ড এবং ব্যবসার সমাধান সম্পর্কে তাদের মত বিনিময় করবেন। অনুষ্ঠানে হুয়াওয়ে এর গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের সর্বাধুনিক উদ্ভাবনগুলো তুলে ধরবে যাতে সবাই এগুলো সম্পর্কে জানতে পারে। এর মাধ্যমে খাত সংশ্লিষ্টরা বিভিন্ন ব্যবসাখাতে সম্ভাব্য আইসিটি সমাধান নিয়ে এবং প্রযুক্তির অন্তর্ভুক্তি কীভাবে আর্থ-সামাজিক প্রেক্ষিতে অবদান রাখবে তা নিয়ে জানতে পারবেন। এ কংগ্রেসে টেলিযোগাযোগ খাতের উদ্ভাবন নিয়েও আলোচনা করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “সামগ্রিক ডিজিটাল রূপান্তরের দিকে বাংলাদেশের দ্রুত অগ্রযাত্রা বেশ উৎসাহব্যঞ্জক এবং সন্তুষ্টিজনক। আমাদের ডিজিটাল রূপান্তরে অন্যতম চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখার জন্য আমি হুয়াওয়েকে ধন্যবাদ জানাতে চাই। এ কংগ্রেসের মতো অনুষ্ঠান আমাদের প্রথাগত ধারণার বাইরে ভাবতে এবং ভবিষ্যতের ইন্টেলিজেন্ট বিশ্বের সাথে মানিয়ে নিতে নতুন ভাবনার অবতারণায় উৎসাহিত করবে”।

স্বাগত বক্তব্যে হুয়াওয়ের গ্লোবাল পাবলিক অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট এডওয়ার্ড ঝাও বলেন, “বাংলাদেশের ডিজিটাল যাত্রাকে সামনে এগিয়ে নিতে আমাদের কার্যকরী প্রযুক্তি ও আন্তরিক প্রচেষ্টা সবসময় থাকবে। আইসিটি অবকাঠামো খাতে স্থানীয় চাহিদা অনুযায়ী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা এ খাতকে নতুন দিগন্ত উন্মোচনে সহায়তা করবো; বিশেষত, ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে শিল্পখাত ও মানুষের জীবনের মানোন্নয়নে স্মার্ট, দ্রুতগতিসম্পন্ন ও আরও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের প্রত্যয়ে অব্যাহতভাবে কাজ করে যাবো।’

এ আয়োজন নিয়ে তিনি বলেন, ‘হুয়াওয়ে ক্যারিয়ার কংগ্রেসে বিশ্বজুড়ে চলমান ডিজিটাল রূপান্তরের সাম্প্রতিক অনেক চিত্র তুলে ধরা হবে এবং এ আয়োজন বাংলাদেশের আইসিটি খাতে প্রবৃদ্ধির সুযোগ বৃদ্ধি করবে। পাশাপাশি, নিয়ন্ত্রক সংস্থা, অপারেটর ও অন্যান্য ব্যবসায়িক খাতের প্রতিষ্ঠানের মধ্যে একটি সাধারণ ধারণার তৈরি করবে যা সকলকে একটা মেলবন্ধনের মাধ্যমে কাজ করতে সাহায্য করবে”।

‘লাইটিং আপ দ্য ফিউচার’ প্রেরণায় উজ্জীবিত এই অনুষ্ঠানটিতে ইনটেলিজেন্ট নেটওয়ার্ক, ডিজিটাল ওঅ্যান্ডএম, ডিজিটাল সেবার ভিত্তি, ফাইভজিটুবি, আরও উন্নত বিশ্ব গড়ে তুলতে প্রযুক্তি শিল্প এবং প্রযুক্তির সমন্বয়ে ভবিষ্যৎ নির্মাণ এসব বিষয়ে আলোকপাত করা হবে।

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশে যাত্রা শুরু করলো চেরি অটোমোবাইল
অটোমোবাইল

বাংলাদেশে যাত্রা শুরু করলো চেরি অটোমোবাইল

নববর্ষে সাশ্রয়ী ইন্টারনেট প্যাকেজ আনল টেলিটক
ছাড় ও অফার

নববর্ষে সাশ্রয়ী ইন্টারনেট প্যাকেজ আনল টেলিটক

টেলিযোগাযোগ খাতের ভোক্তারা আজও অধিকার বঞ্চিত
নির্বাচিত

টেলিযোগাযোগ খাতের ভোক্তারা আজও অধিকার বঞ্চিত

৪৫তম আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালের আয়োজক বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

৪৫তম আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালের আয়োজক বাংলাদেশ

ল্যাপটপের জন্য শক্তিশালী প্রসেসর আনল অ্যাপল
নির্বাচিত

ল্যাপটপের জন্য শক্তিশালী প্রসেসর আনল অ্যাপল

রোহিঙ্গা ক্যাম্পে টেলিটক-বাংলালিংক ৩জি!
টেলিকম

রোহিঙ্গা ক্যাম্পে টেলিটক-বাংলালিংক ৩জি!

Load More

ট্রেন্ডিং টপিক

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 April 2021

বাংলাদেশের ডিজিটাল প্রবৃদ্ধি এগিয়ে নিতে ‘হুয়াওয়ে ক্যারিয়ার কংগ্রেস ২০২১’ শুরু

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix