Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হাওর এলাকায় ১২ হাজার ওয়াইফাই জোন গড়ে উঠেছে: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১ মে ২০২১
বঙ্গবন্ধু এক এবং একক তার তুলনা সারা বিশ্বে নেই: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, সারা দুনিয়া এগিয়ে যাওয়ার বাহন হচ্ছে শিক্ষা। শিক্ষার বদৌলতে সভ্যতার বিবর্তন হয়েছে। এখন শিক্ষাকে সভ্যতার বিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হবে। ডিজিটাল সভ্যতা বা চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেওয়ার জন্য ডিজিটাল শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

মন্ত্রী বলেন, ডিজিটাল শিক্ষা প্রসারে সুযোগের প্রয়োজনীয়তা অপরিহার্য। আজকের ডিজিটাল শিল্প বিপ্লবে বাংলাদেশের এগিয়ে যাওয়ার জাদুটি হচ্ছে ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি। এরই ধারাবাহিকতায় গত ১২ বছরে বাংলাদেশ ডিজিটাইজেসনসহ সকল ক্ষেত্রে পৃথিবীর অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে।

শনিবার ঢাকায় ময়মনসিংহ জেলা প্রতিষ্ঠার ২৩৩তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহ্ত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ, অধ্যাপক যতীন সরকার, বৃহত্তর ময়মনসিংহ কর্মজীবী সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান, বস্ত্র ও পাট সচিব মো. আবদুল মান্নান, আইএমইডি সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের সমন্বয়ক আবদুস সামাদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ প্রমূখ বক্তৃতা করেন। সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান শেলী অনুষ্ঠান সঞ্চালনা করেন।

বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভাপতি জনাব মোস্তাফা জব্বার বৃহত্তর ময়মনসিংহের ইতিহাস ঐতিহ্য এবং ২৩৩ বছর আগে জেলা প্রতিষ্ঠার ঘটনা প্রবাহ তুলে ধরে বলেন, বৃহত্তর ময়মনসিংহ পলিমাটি দিয়ে গড়া, এটি একটি বৃহৎ শস্য ও মৎস্যসহ অন্যান্য সম্পদ সমৃদ্ধ জনপদ।

তিনি বৃহ্ত্তর ময়মনসিংহের সব জেলাতে শিক্ষা বিস্তারে বিশেষ করে ডিজিটাল শিক্ষার প্রসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বলেন, আমার গ্রামে স্বাধীনতার পর ৭২ সালে বিশেষ করে হাওরে প্রাথমিক শিক্ষার পর হাইস্কুলে পড়ারও সুযোগ ছিল না, সেই হাওরের মানুষ এখন সেখানে মাস্টার ডিগ্রি পড়ার সুযোগ পাচ্ছে। হাওরের প্রতিটি গ্রামের পাশ দিয়ে এখন সাব মার্জেবল রাস্তা হয়েছে। ডিজিটাল সুপার হাইওয়ে তৈরি হয়েছে। হাওর এলাকায় আছে টেলিটক নেটওয়ার্ক। গড়ে ওঠছে ১২ হাজার ওয়াইফাই জোন।

নেত্রকোনায় আইটি ট্রেনিং সেন্টার, বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ, জামালপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলে হাইটেক পার্ক ও জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে। বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম গর্ব করে যে ত্রিশালের কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছিল যেখানে এখন সাড়ে সাত হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে।

মন্ত্রী মেধা ও সৃজনশীলতার দিক থেকে ময়মনসিংহের মানুষদের ভূমিকার প্রশংসা করে বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য মেধা ও সৃজনশীলতার খুবই প্রয়োজন। মন্ত্রী পরিকল্পিত উপায়ে আড়াই হাজার বর্গমাইলের বিস্তীর্ণ হাওরে পরিকল্পিত উপায়ে দেশি মাছের চাষ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন , শস্য সম্পদের মতো হাওরের মৎস্য সম্পদ দেশের মাছের চাহিদা মিটিয়েও রপ্তানিতে ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, ১৭৮৭ সালে ১ মে ময়মনসিংহ জেলা সৃষ্টি হয়। এই জেলার আকার সময়ে পরিবর্তিত হয়েছে। ১৯৬৯ সালে ময়মনসিংহ জেলা থেকে টাঙ্গাইল মহকুমাকে এবং ১৯৭৮ সালে জামালপুর মহুকুমাকে পৃথক করে জেলায় উন্নীত করা হয়। ১৯৮৪ সালে ময়মনসিংহ জেলা থেকে শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ মহকুমাকে পৃথক পৃথক জেলায় উন্নীত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বৃহত্তর ময়মনসিংহের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বিস্তারিত আলোকপাত করেন।

Tags: মোস্তাফা জব্বার

এই বিভাগ থেকে আরও পড়ুন

ছোট আকারে বড় শক্তি: বাজারে গিগাবাইট বি৮৫০আই  মিনি-আইটিএক্স মাদারবোর্ড
নির্বাচিত

ছোট আকারে বড় শক্তি: বাজারে গিগাবাইট বি৮৫০আই মিনি-আইটিএক্স মাদারবোর্ড

বাগেরহাটে অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট
ই-কমার্স

বাগেরহাটে অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট

পিক্সেলেও যুক্ত হচ্ছে স্যাটেলাইটনির্ভর বার্তা
নির্বাচিত

পিক্সেলেও যুক্ত হচ্ছে স্যাটেলাইটনির্ভর বার্তা

ফেসবুক আইডিতে স্টিকার কমেন্ট করলে কী হয়?
প্রযুক্তি সংবাদ

ফেসবুক আইডিতে স্টিকার কমেন্ট করলে কী হয়?

বিশ্বকাপ নিয়ে গুগলের ডুডল
প্রযুক্তি সংবাদ

বিশ্বকাপ নিয়ে গুগলের ডুডল

সাড়ে ৯ হাজার টাকায় ৪ জিবি র‌্যামের স্মার্টফোন!
নির্বাচিত

সাড়ে ৯ হাজার টাকায় ৪ জিবি র‌্যামের স্মার্টফোন!

Load More

ট্রেন্ডিং টপিক

অনলাইনে জুয়া-প্রতারণায় ১ কোটি টাকা জরিমানা
প্রযুক্তি সংবাদ

৩০ এপ্রিলের পর সারাদেশে অনলাইনে জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান

আইওএস ২৭-এ আসছে এআই ফটো এডিটিং টুল
প্রযুক্তি সংবাদ

আইওএস ২৭-এ আসছে এআই ফটো এডিটিং টুল

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন
প্রযুক্তি পরামর্শ

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন
নির্বাচিত

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix