Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৫ মে ২০২১
নাটোরে  জিন এক্সপার্ট মেশিনে কোভিড-১৯ পরীক্ষা
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। জননেত্রী শেখ হাসিনার সাহসী ও সৎ নেতৃত্বের কারনেই তা সম্ভব হয়েছে।

প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার দুপুরে ভার্চুয়াল অনুষ্ঠানে সংযুক্ত হয়ে নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জীন-এক্সপার্ট মেশিনের মাধ্যমে কোভিড-১৯ নমুনা পরীক্ষা কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, বিশ্বের অনেক উন্নত দেশ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমরা করোনা সংক্রমণের প্রথম ঢেউ মোকাবেলায় সক্ষম হয়েছিলাম। চলমান দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সফলতার সাথে টিকাদান কার্যক্রম চলছে। হাসপাতালগুলোতে করোনা রোগীর চিকিৎসা সেবার পরিধি পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে। হাসপাতালে সেবা বৃদ্ধির কার্যক্রমের মধ্যে রয়েছে কোভিড-১৯ নমুনা পরীক্ষার পরিধির সম্প্রসারণ, অক্সিজেনের নিরবচ্ছিন্ন সরবরাহ এবং আইসিইউ বেডের সংখ্যা ও পরিধি বাড়ানো।

পলক বলেন, নাটোর সদর হাসপাতালে অল্প কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু করা সম্ভব হবে। এই হাসপাতালে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার পরিধি বাড়াতে অত্যাধুনিক পিসিআর মেশিন এবং আইসিইউ বেড প্রতিস্থাপন করা হবে। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতোপূর্বে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু করা হয়েছে। অদূর ভবিষ্যতে এই হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণের চেষ্টা চলছে। ২০০৯ সালের আগের অবস্থার জরাজীর্ণ হাসপাতালের অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে আমার চেষ্টায় বর্তমান সরকারের বিগত ১২ বছরের কার্যকরি পদক্ষেপ গ্রহণের ফলে উপজেলার এই স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ চিকিৎসা সেবা ছাড়াও টেলিমেডিসিন, ভিশন সেন্টারসহ আধুনিক চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

পলক আরো বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কার্যকরি সকল পদক্ষেপই গ্রহণ করেছে। তবে ব্যক্তিগত সচেতনতার মাধ্যমে অনেকটাই সুরক্ষা পাওয়া সম্ভব। এজন্যে জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া, নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা এবং নিরাপদ সামাজিক দূরত্বের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

ভার্চুয়াল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম,সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ। সিংড়া উপজেলা সিনিয়র স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম সভাপতি হিসেবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

Tags: জুনাইদ আহমেদ পলক

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপল নতুন বছরে ৫ দুর্দান্ত ডিভাইস আনছে
নির্বাচিত

অ্যাপল নতুন বছরে ৫ দুর্দান্ত ডিভাইস আনছে

জনপ্রিয় এই অ্যাপ বন্ধ করছে গুগল
প্রযুক্তি সংবাদ

যেসব অ্যাপ অ্যান্ড্রয়েডের জন্য ঝুঁকিপূর্ণ

ভালোবাসা দিবসে চ্যাটবট ও লেন্সেস নিয়ে এলো ভাইবার
প্রযুক্তি সংবাদ

ভালোবাসা দিবসে চ্যাটবট ও লেন্সেস নিয়ে এলো ভাইবার

ওয়ালটন এসি কিনে লাখ টাকা ক্যাশ ভাউচার পেলেন ডা. ইয়াসীন আলী
নির্বাচিত

ওয়ালটন এসি কিনে লাখ টাকা ক্যাশ ভাউচার পেলেন ডা. ইয়াসীন আলী

চীনের বাজারে এলো রেডমি প্যাড প্রো ফাইভজি
নির্বাচিত

চীনের বাজারে এলো রেডমি প্যাড প্রো ফাইভজি

ব্যান করার পর ৪০৫ গুন বেড়েছে পর্ন সাইটে ভিজিট
প্রযুক্তি সংবাদ

ব্যান করার পর ৪০৫ গুন বেড়েছে পর্ন সাইটে ভিজিট

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?
বিবিধ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি
সোশ্যাল মিডিয়া

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম বাড়ানোর প্রস্তাব...

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix