Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে রিয়েলমির নতুন স্মার্টফোন সি২০এ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 8 May 2021
দেশের বাজারে রিয়েলমির নতুন স্মার্টফোন সি২০এ
Share on FacebookShare on Twitter

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি ঈদ উপলক্ষে বাজারে নিয়ে এসেছে ব্র্যান্ডটির সর্বশেষ সংযোজন এন্ট্রি লেভেলে সেরা পছন্দ রিয়েলমি সি২০এ।

এই স্মার্টফোনে রয়েছে দুর্দান্ত ব্যাটারি, বিশাল ডিসপ্লে, জ্যামিতিক আর্ট ডিজাইন এবং শক্তিশালী প্রসেসরসহ আকর্ষণীয় সব ফিচার। রিয়েলমি সি২০এ স্মার্টফোনটির সর্বপ্রথম অনলাইন সেল অনুষ্ঠিত হয়েছে ইভ্যালিতে এবং ৮ মে থেকে এটি দেশব্যাপী পাওয়া যাচ্ছে। এই ঈদে থাকছে রিয়েলমি সি২০এ কিনে ফ্রিজ, টিভিসহ হাজারো আকর্ষণীয় পুরষ্কার জিতে নেওয়ার সুযোগ। বিস্তারিত জানতে ভিজিটঃ https://rebrand.ly/realme_EidOffer । এ অফার চলবে ১৫ মে পর্যন্ত।

এই ঈদে প্রতিটি প্রাইজরেঞ্জের দুর্দান্ত স্মার্টফোন নিয়ে এসেছে রিয়েলমি, এন্ট্রি লেভেলে যারা দুর্দান্ত একটি স্মার্টফোন খুঁজচ্ছেন তাদের জন্য রিয়েলমি সি২০এ দারুণ একটি স্মার্টফোন হতে যাচ্ছে। এতে রয়েছে ৫০০০ এমএএইচ দুর্দান্ত ব্যাটারি, ৬.৫ ইঞ্চির সুবিশাল ডিসপ্লে, হেলিও জি-৩৫ অক্টাকোর গেমিং প্রসেসর, জ্যামিতিক আর্ট অনুপ্রাণিত ডিজাইন, ৮ মেগা পিক্সেল এআই ক্যামেরা। সবমিলিয়ে রিয়েলমি সি২০এ এন্ট্রি-লেভেল অল-রাউন্ডার এবং তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের বিনোদনের জন্য দারুণ একটি ফোন। এটি ২+৩২ জিবি মেমোরি ভেরিয়েন্টে এবং আয়রন গ্রে ও লেক ব্লু এই দুইটি ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে। রিয়েলমি ফ্যানরা মাত্র ৮,৯৯০ টাকায় রিয়েলমি সি২০এ কিনতে পারবেন।

বিশাল ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি+রিভার্স চার্জিং মোড: রিয়েলমি সি২০এ এন্ট্রি-লেভেলের স্মার্টফোনের মধ্যে বিনোদনের জন্য সেরা একটি ডিভাইস, এতে তরুণদের জীবনযাত্রাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার মতো সকল স্পেসিফিকেশন ও ফিচার রয়েছে। রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারিযুক্ত সুদীর্ঘ ব্যাটারি লাইফ এবং রিভার্স চার্জিং সুবিধা। পাওয়ার সেভিং মোড চালু থাকায় ফোনটি ৪৩ দিন স্ট্যান্ডবাই থাকবে। বিশেষ ওটিজি রিভার্স চার্জ সুবিধা থাকার কারণে রিয়েলমি সি২০এ দিয়ে অন্যান্য স্মার্টডিভাইস চার্জ করা যাবে। এপিপি কুইক ফ্রিজের মতো ফিচার থাকায় ফোনটি অব্যবহৃত অ্যাপগুলোকে অপটিমাইজ করতে পারে এবং এর ফলে আরও উন্নত ব্যাটারি পারফরমেন্স পাওয়া যায়।

৬.৫ ইঞ্চি বিশাল ডিসপ্লে+জি৩৫ গেমিং প্রসেসর: উন্নত গেমিং, অডিও ও ভিডিও অভিজ্ঞতার জন্য সি২০এ তে রয়েছে ৬.৫ ইঞ্চি ২০:৯ বিশাল ডিসপ্লে। শক্তিশালী হেলিও জি৩৫ অক্টা-কোর গেমিং প্রসেসর থাকার কারণে ফোনটি দ্রুতগতির পারফরমেন্স নিশ্চিত করে এবং যারা বিরামহীন স্ট্রিমিং ও গেমিং উপভোগ করতে চান তাদের জন্য সেরা ডিভাইস। ফোনটির বিশাল স্ক্রিনের সাথে মিনি-ড্রপ ডিসপ্লে ডিজাইন ভিজ্যুয়ালকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করতে কম্পোনেন্টগুলোকে আরও কাছাকাছি নিয়ে আসে।

ফোনটিতে রয়েছে পানি-নিরোধক ডিজাইন। ডিজাইনে নতুন ট্রেন্ড তৈরি করতে রিয়েলমি’র ডিজাইন স্টুডিও তরুণদের জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ এমন নতুন নতুন পার্সোনালাইজড ডিজাইন অনুসন্ধান করে। এরই একটি ফলাফল হচ্ছে জ্যামিতিক আর্ট ডিজাইন। এজন্যই, আলোর বিশেষ প্রতিফলন তৈরি করতে ৪৫০+ কার্ভ খোদাই করা রিয়েলমি সি২০এ এর লেআউট বেশ আলাদা। সি২০এ তরুণ ব্যবহারকারীদের পছন্দ ও নান্দনিকতাকে বিবেচনা করে ডিজাইন করা হয়েছে। উন্নত স্মার্টফোন অভিজ্ঞতার জন্য এতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক রিয়েলমি ইউআই, যাতে আইকন কাস্টমাইজ করার অপশন রয়েছে।

স্মার্টফোনটিতে ৮ মেগা পিক্সেল ইমেজ সেন্সর ও এফ/২.০ অ্যাপারচারবিশিষ্ট প্রাইমারি ক্যামেরা রয়েছে, যা দিয়ে তোলা প্রতিটি ছবিই হয় মনোমুগ্ধকর। এতে ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ড করা যায়। এছাড়া, ব্যবহারের ক্ষেত্রে তরুণদের স্মার্ট অভিজ্ঞতা প্রদানে ডিভাইসটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সিলেক্টেড স্ক্রিনশট, ডুয়াল-মোড মিউজিক শেয়ার, ডার্ক মোড, ফোকাস মোডসহ আরও অনেক কিছু। এই ঈদে তাই যে প্রাইজরেঞ্জেই স্মার্টফোন কিনতে চান না কেন, রিয়েলমি স্মার্টফোন হবে আপনার জন্য সেরা পছন্দ। ঈদ উপলক্ষে বাজারে আসা প্রতিটি রিয়েলমি স্মার্টফোন সম্পর্কে জানতে ভিজিটঃ https://www.realme.com/bd/

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমি সি২০এস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে অ্যাপলের নতুন আইপ্যাড
প্রযুক্তি সংবাদ

বাজারে অ্যাপলের নতুন আইপ্যাড

ঢাকা কলেজে প্রযুক্তিপন্যের প্রদর্শনী করল স্মার্ট
প্রযুক্তি সংবাদ

ঢাকা কলেজে প্রযুক্তিপন্যের প্রদর্শনী করল স্মার্ট

কান নয়, হেডফোনে গান শোনা যাবে হাড় দিয়ে!
নির্বাচিত

কেমন হেডফোন কিনবেন?

সিমলেক্স ভিপিএন: বাংলাদেশ থেকে বহির্বিশ্ব
প্রযুক্তি সংবাদ

সিমলেক্স ভিপিএন: বাংলাদেশ থেকে বহির্বিশ্ব

তথ্যপ্রযুক্তি খাতে ৪৫২ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব
নির্বাচিত

তথ্যপ্রযুক্তি খাতে ৪৫২ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব

ফ্লাইট এক্সপার্ট, ফ্লাই ফার-এর পর এবার ‘ট্র্যাভেল বিজনেস পোর্টাল’, শত কোটি টাকা নিয়ে লাপাত্তা
অর্থ ও বাণিজ্য

ফ্লাইট এক্সপার্ট, ফ্লাই ফার-এর পর এবার ‘ট্র্যাভেল বিজনেস পোর্টাল’, শত কোটি টাকা নিয়ে লাপাত্তা

Load More

ট্রেন্ডিং টপিক

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের
প্রযুক্তি সংবাদ

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

অ্যাপলের এম৬ চিপযুক্ত নতুন আইম্যাক ও ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো
নির্বাচিত

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন আইম্যাক আনছে অ্যাপল

ওয়ানপ্লাস ১৫আর আসছে আগামী মাসে
প্রযুক্তি সংবাদ

৭৩০০ এমএএইচ ব্যাটারি ও ১৬৫ হার্টজ ডিসপ্লে, ওয়ানপ্লাস ১৫-তে কী আছে?

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির
অর্থ ও বাণিজ্য

নেতিবাচক ধারা কাটিয়ে ঘুরে দাঁড়াল গ্রামীণফোন: ৩য় প্রান্তিকে রাজস্ব ৪,০১৭ কোটি টাকা, নিট মুনাফা ৭৫১ কোটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

স্মার্টফোন কেনার সময় ক্রেতাকে না জানিয়ে বিলের সঙ্গে...

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 May 2021

দেশের বাজারে রিয়েলমির নতুন স্মার্টফোন সি২০এ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix