Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কম্প্রেসর যন্ত্র্যাংশ রপ্তানিতে ইউরোপিয়ান প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের দীর্ঘমেয়াদি চুক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 28 May 2021
কম্প্রেসর যন্ত্র্যাংশ রপ্তানিতে ইউরোপিয়ান প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের দীর্ঘমেয়াদি চুক্তি
Share on FacebookShare on Twitter

জার্মানভিত্তিক বিশ্বের শীর্ষ হাইজহোল্ড কম্প্রেসার উৎপাদনকারি প্রতিষ্ঠান ‘সিকপ জিএমবিএইচ’ এ কম্প্রেসরের যন্ত্র্যাশ সরবরাহ করছে বাংলাদেশেী ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। এরই ধারাবাহিকতায় সিকপের সঙ্গে এক দীর্ঘমেয়াদি বাণিজ্যিক চুক্তি করেছে ওয়ালটন।

বৃহস্পতিবার রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে অনলাইন প্লাটফর্মে বিজনেস এগ্রিমেন্ট সাইনিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সিকপ ও ওয়ালটনের মধ্যে এক ব্যসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়। সিকপ গ্রুপের প্রকিউরমেন্ট ডিরেক্টর জেরাল্ড কোবের ও ওয়ালটন ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিনেটর (আইবিইউ) প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় অনলাইনে যুক্ত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর নিশাত তাসনিম শুচি, অস্ট্রিয়ায় বাংলাদেশী দূতাবাসের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মুহাম্মদ আব্দুল মুহিত ও ওয়ালটন কম্প্রেসরের চিফ এক্সিকিউটিভ অফিসার রবিউল আলম।

যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরনের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের এক্সিকিউইটভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, ওয়ালটন কম্প্রেসরের চিফ অপারেটিং অফিসার নাসির উদ্দিন মন্ডল, ডেপুটি এক্টিকিউটিভ ডিরেক্টর আব্দুর রউফ ও রেজাউল ইসলাম মিনার, সিনিয়র ডেপুটি ডিরেক্টর আরিফিন নাদভী প্রমূখ।
সিকপ ও ওয়ালটনের মধ্যকার সমব্যবসায়িক চুক্তিকে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডান্ট্র্রিজের ডিরেক্টর নিশাত তাসনিম শুচি। তার প্রত্যাশা- ওয়ালটনের সঙ্গে সিকপের এই ব্যবসায়িক সম্পর্ক বহুদূর এগিয়ে যাবে।

জেরাল্ড কোবের জানান, কম্প্রেসরের মেটাল কাস্টিং পার্টস নেয়ার মধ্য দিয়ে ওয়ালটনের সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক পথচলা শুরু করেছে সিকপ। ভবিষ্যতে, কম্প্রেসরের অন্যান্য যন্ত্রাংশগুলোও ওয়ালটন থেকে নেয়ার ব্যাপারে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

অস্ট্রিয়ায় বাংলাদেশেী রাষ্ট্রদূত মুহাম্মদ আব্দুল মুহিত বলেন, হাই-টেক ইলেকট্রনিক্স পণ্য এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশী ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের তৈরি কম্প্রেসর যন্ত্র্যাংশ অস্ট্রিয়ার মতো উন্নত দেশের বাজারে রপ্তানি হচ্ছে। একজন বাংলাদেশী হিসেবে এটি অত্যন্ত গর্বের।

এডওয়ার্ড কিম বলেন, ওয়ালটন ভিশন- ‘গো গ্লোবাল ২০৩০’ নির্ধারণ করেছে। সেই লক্ষ্য পূরণে ২০২১ সালে ইউরোপের ২১টি দেশে রপ্তানি বাজার সম্প্রসারণে কাজ করছে ওয়ালটন।

রবিউল আলম জানান, সর্বাধুনিক ও কাটিংএজ প্রযুক্তির মেশিনারিজের সমন্বয়ে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে ‘সাইলেন্ট ও ডিউর‌্যাবল’ কম্প্রেসর। কারখানায় রয়েছে মেটাল কাস্টিং ফাউন্ড্রি এবং গবেষণা ও উন্নয়ন বিভাগ। আছে আন্তর্জাতিক মানসম্পন্ন সর্বাধুনিক প্রযুক্তির টেস্টিং যন্ত্রপাতি ও ল্যাব। নিজস্ব চাহিদা মিটিয়ে তুরস্ক, ইটালি, অস্ট্রিয়া, স্লোভাকিয়া, ইরাকসহ বিভিন্ন দেশে কম্প্রেসর ও এর যন্ত্র্যাংশ রপ্তানি করছে ওয়ালটন।

উল্লেখ্য, কম্প্রেসার তৈরির কাঁচামাল হিসেবে বাৎসরিক ৭ মিলিয়নের বেশি যন্ত্রাংশ প্রয়োজন হয় সিকপে। চাহিদার পুরোটাই বাংলাদেশে তৈরি যন্ত্রাংশ দিয়ে মেটানোর প্রত্যাশা করছে ওয়ালটন।

সূত্রমতে, বাংলাদেশ এশিয়ার ৮ম ও বিশ্বের ১৫তম কম্প্রেসর উৎপাদনকারি দেশ। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় ১৬ লাখ বর্গফুট জায়গাজুড়ে স্থাপন করা হয়েছে বাংলাদেশের একমাত্র কম্প্রেসার কারখানা। বাংলাদেশে একমাত্র ওয়ালটনই কম্প্রেসর উৎপাদন করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

কার্যালয়ে ‘স্বচ্ছতা কেন্দ্র’ খুলছে টিকটক
নির্বাচিত

টিকটকের ‘মুশকিল আসান বাবা’

ট্রিলিয়ন ডলার ক্লাবে এবার মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

জুলাইয়ে ‘নন-সিকিউরিটি’ আপডেট ছাড়বে মাইক্রোসফট

সোনালী ব্যাংকে ব্যবহৃত হচ্ছে ওয়ালটন অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস
নির্বাচিত

সোনালী ব্যাংকে ব্যবহৃত হচ্ছে ওয়ালটন অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস

নগদ আপন গতিতেই চলবে, শুধু আগের সিইও থাকবে না: প্রশাসক
অর্থ ও বাণিজ্য

নগদ আপন গতিতেই চলবে, শুধু আগের সিইও থাকবে না: প্রশাসক

‘হ্যাক ফ্রি’ পাসওয়ার্ড তৈরির ৬ উপায়
কিভাবে করবেন

‘হ্যাক ফ্রি’ পাসওয়ার্ড তৈরির ৬ উপায়

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই

Load More

ট্রেন্ডিং টপিক

২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরায় বাজিমাত! এলো অপো ফাইন্ড এক্স১০ সিরিজ
প্রযুক্তি সংবাদ

২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরায় বাজিমাত! এলো অপো ফাইন্ড এক্স১০ সিরিজ

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার
প্রযুক্তি সংবাদ

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার

নতুন ইয়ারবাড আনছে নাথিং, পোকেমনের রহস্যময় ছবিতে মিললো ইঙ্গিত
প্রযুক্তি বাজার

নতুন ইয়ারবাড আনছে নাথিং, পোকেমনের রহস্যময় ছবিতে মিললো ইঙ্গিত

২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে পর্যটন মেলা
বিবিধ

২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে পর্যটন মেলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

মধ্যম বাজেটের স্মার্টফোনের বাজারে নতুন দুটি মডেল আনার...

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 May 2021

কম্প্রেসর যন্ত্র্যাংশ রপ্তানিতে ইউরোপিয়ান প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের দীর্ঘমেয়াদি চুক্তি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix