Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চন্দ্র বিজয়ে মহাকাশ যাত্রার অভিজ্ঞতা নিয়ে ফিরলেন বেজোস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২১ জুলাই ২০২১
চন্দ্র বিজয়ের দিনই মহাকাশ যাত্রার অভিজ্ঞতা নিয়ে ফিরলেন বেজোস
Share on FacebookShare on Twitter

মহাকাশের প্রান্ত ছুঁয়ে পৃথিবীর বুকে নিরাপদে ফিরে এসেছেন অ্যামাজনের সাবেক প্রধান জেফ বেজোস। সবমিলিয়ে ১১ মিনিটের এ মহাকাশ যাত্রায় বেজোসের সঙ্গী হয়েছিলেন ভাই মার্ক বেজাস, ৮২ বছর বয়সী নারী ওয়েলি ফাঙ্ক এবং ১৮ বছর বয়সী অলিভার ডেমিয়েন।

মার্কিন নাগরিক নিল আর্মস্ট্রং ১৯৬৯ সালের ২০ জুলাই চাঁদের মাটিতে প্রথমবারের মতো পা রেখেছিলেন। সেদিন নিল আর্মস্ট্রং, বাজ অলড্রিন ও মাইকেল কলিন্সের মতো মহাকাশের অজানা পথে ঘুরে আসার স্বপ্ন দেখেছিলেন গোটা বিশ্বের অনেকেই। এরপর পার হয়ে গেছে ৫২টি বছর, মহাকাশ সফর এখনও অধরা সাধারণের জন্য। কিন্তু তা হয়তো পাল্টে যেতে চলেছে সামনে। বেজোস নতুন স্বপ্নের দুয়ার উন্মোচন করেছেন। যেখানে সাধারণ মানুষও নির্দ্বিধায় ঘুরে আসতে পারবে মহাকাশ থেকে, নিতে পারবে ওজনহীনতার অভিজ্ঞতা।

বেজোস তিনটি নতুন রেকর্ড গড়েছেন এই ফ্লাইটের মধ্য দিয়ে। প্রথম রেকর্ডটি হলো সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চালিত মহাকাশযানে করে মহাকাশের প্রান্ত ঘুরে এসেছেন তিনি। দ্বিতীয় রেকর্ডটি গড়েছেন আদতে বেজোসের সঙ্গে যাওয়া ফাঙ্ক, এখন অবধি মহাকাশে ঘুরে আসা সবচেয়ে বয়স্ক মানুষ তিনি। অন্যদিকে, মহাকাশ ঘুরে আসা সর্বকনিষ্ঠ ব্যক্তিটিও বেজোসের-ই দলের, অলিভার ডেমিয়েন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সাংবাদিকরা সামনাসামনি ব্লু অরজিনের উৎক্ষেপণ দেখেছেন। এ ছাড়াও ইউটিউব ও নিজস্ব ওয়েবকাস্টের মাধ্যমেও গোটা সফরটি বিশ্ববাসীকে দেখার সুযোগ করে দিয়েছে ব্লু অরিজিন। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট বলছে, নিজেদের মহাকাশযানের নাম নিউ শেপার্ড রেখেছেন তারা মহাকাশ ঘুরে আসা প্রথম মার্কিন নাগরিক অ্যালান শেপার্ডের নামে। আর, এবারই প্রথম ক্রু নিয়ে সাবঅরবিটাল মিশন সম্পন্ন করে এসেছে বেজোসের বাহন।

পশ্চিম টেক্সাস প্রত্যন্ত লঞ্চ সাইটে নিউ শেপার্ড ক্যাপসুলে নিজেদের যাত্রা শুরু করেন চার যাত্রী। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১২ মিনিটে চালু হয় রকেটের ইঞ্জিন, মহাকাশের দিকে উঠে যায় রকেটটি। গিয়ে ঠেকে তিন লাখ ৫১ হাজার ২১০ ফিট বা প্রায় ১০৭ কিলোমিটার উচ্চতায়। গমনপথের সর্বোচ্চ উচ্চতায় তিন মিনিটের জন্য ওজনহীনতার অভিজ্ঞতা নেন নিউ শেপার্ডের যাত্রীরা। সেখানে নিজ নিজ আসনের স্ট্র্যাপ খুলেও ভেসে বেড়ান তারা, স্বচক্ষে দেখে নেন পৃথিবী ও সৌরজগতের প্যানারমিক দৃশ্য।

এ সময় ফাঙ্ককে বলতে শোনা যায়, “ওহ ঈশ্বর, ওপরে তো অন্ধকার।” অন্যদিকে পৃথিবীতে ফেরার পর নিজ যোগাযোগ পরীক্ষার সময় বেজোস দিনটিকে তার “শ্রেষ্ঠতম দিন” হিসেবে আখ্যা দেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভেস সার্ভিসে নতুন দিগন্তের সুচনা জয় কলসের
প্রযুক্তি সংবাদ

ভেস সার্ভিসে নতুন দিগন্তের সুচনা জয় কলসের

শীতে উষ্ণ পানির সমাধান দিবে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার
প্রযুক্তি সংবাদ

শীতে উষ্ণ পানির সমাধান দিবে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ১১তম ডিজিটাল সামিট: পরিবর্তনের পথে ডিজিটাল মার্কেটিং
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ১১তম ডিজিটাল সামিট: পরিবর্তনের পথে ডিজিটাল মার্কেটিং

ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার চলবে না যে স্মার্টফোনে
নির্বাচিত

নিরাপত্তা জোরদারে ফেসবুক দুই ভাগে কার্যক্রম চালাবে

ই-কমার্স: ইভ্যালি দিয়ে শুরু আলেশায় শেষ
ই-কমার্স

১৩ ই-কমার্সের গ্রাহককে ৩০৩ কোটি টাকা ফেরত

করোনাকালে ৫০০ জনের বিনামূল্যে আইটি ট্রেনিংয়ের সুযোগ
প্রযুক্তি সংবাদ

করোনাকালে ৫০০ জনের বিনামূল্যে আইটি ট্রেনিংয়ের সুযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে
অটোমোবাইল

জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে

কবে আসতে পারে iPhone 18
প্রযুক্তি সংবাদ

কবে আসতে পারে iPhone 18

ডেটা সেন্টারের চাপে বাড়ছে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয়
প্রযুক্তি সংবাদ

ডেটা সেন্টারের চাপে বাড়ছে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয়

ফ্যান থেকে ঠান্ডা বাতাস পাওয়ার ৫ জাদুকরী কৌশল
নির্বাচিত

ফ্যান থেকে ঠান্ডা বাতাস পাওয়ার ৫ জাদুকরী কৌশল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix