Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেসলার বৈঠকে অ্যাপলের সমালোচনা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৮ জুলাই ২০২১
টেসলার বৈঠকে অ্যাপলের সমালোচনা
Share on FacebookShare on Twitter

সম্প্রতি কনফারেন্স কলে নিজেদের দ্বিতীয় প্রান্তিকের হিসাব জানাতে বসেছিল টেসলা। সেখানেই দুই বার অ্যাপলের সমালোচনা করেন টেসলা প্রধান ইলন মাস্ক। টেসলা ও অ্যাপল এখনও বাজারে সরাসরি প্রতিযোগিতা করে না। অবশ্য আগামীতে অ্যাপল নিজস্ব গাড়ি নিয়ে এলে সে হিসেব উল্টে যাবে।

অ্যাপলের নিজস্ব গাড়ি প্রকল্প ‘টাইটান’ –এ কাজ করার জন্য টেসলা থেকে পাড়ি জমিয়েছেন অনেক প্রকৌশলী এবং নির্বাহী। এমনকি গোটা প্রকল্পের নেতৃত্বে যিনি রয়েছেন বলে খবর রটেছে, সেই ডাগ ফিল্ড-ও টেসলায় ছিলেন পাঁচ বছর। পরে তিনি ২০১৮ সালে অ্যাপলে গেছেন।

টেসলা সরবরাহ চেইন নিয়ে প্রশ্ন করা হয়েছিল মাস্ককে। সে সময় মাস্ক জানান, একটি ভুল ধারণা রয়েছে যে টেসলা কোবাল্ট ব্যবহার করে থাকে। “আমার মনে হয় অ্যাপল শত ভাগ কোবাল্ট ব্যবহার করে নিজেদের ব্যাটারি, সেল ফোন এবং ল্যাপটপে, কিন্তু টেসলা কোনো কোবাল্ট ব্যবহার করে না আয়রন-ফ্রসফেট প্যাকে, এবং একদম ব্যবহারই হয় না নিকেল-ভিত্তিক রসায়নে।” – যোগ করেন মাস্ক।

টেসলা প্রধান আরও বলেন, “আমরা প্রতিদিনের ওজনের ভিত্তিতে হয়তো অ্যাপলের শতভাগের তুলনায় দুই শতাংশ কোবাল্ট ব্যবহার করে থাকতে পারি। যাই হোক, এটি আসলে তেমন কোনো বিষয় নয়।”

স্মার্টফোন ও বিদ্যুতচালিত গাড়ির লিথিয়াম আয়ন সেল তৈরির মূল উপাদান গুলোর একটি কোবাল্ট। এটি উত্তোলন হয় এমন কিছু রাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে খবর এসেছিল এর আগে, যেমন, রিপাবলিক অফ কঙ্গো। কোবাল্ট উত্তোলনের সঙ্গে শিশুশ্রমের মতো মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো জড়িত। ২০১৯ সালে অ্যাপল, টেসলা এবং অন্যান্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানবাধিকার মামলাও করা হয়েছিল এ নিয়ে।

এ বছর প্রকাশিত সংঘাত সংশ্লিষ্ট খনিজ বিষয়ক এক প্রতিবেদন প্রকাশ করে অ্যাপল। প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তারা সব সংঘাত সংশ্লিষ্ট খনিজ এবং কোবাল্ট স্মেল্টার ও পরিশোধকের এক তালিকা প্রকাশ করেছে, এবং তাদের সব কোবাল্ট সরবরাহক ২০২০ সালে নিরীক্ষায় অংশ নিয়েছে। এ প্রসঙ্গে অ্যাপলের প্রতিনিধি মন্তব্যের অনুরোধে সাড়া দেননি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সিএনবিসি।

অন্যদিকে, টেসলা বৈঠকের এক পর্যায়ে মাস্ক আবারও সমালোচনা করেন অ্যাপলকে নিয়ে। সে সময় তাকে প্রশ্ন করা হয়েছিল, প্রতিদ্বন্দ্বীদেরকে নিজ চার্জার নেটওয়ার্ক ব্যবহার করতে দেবে কি না টেসলা।

উত্তরে মাস্ক জানান, “আমরা ধারণা, আমাদের এটিতে গুরুত্ব দেওয়া উচিত যে আমাদের লক্ষ্য টেকসই শক্তির আবির্ভাবে সমর্থন দেওয়া। সুরক্ষিত বাগান তৈরি করা নয় এবং তা ব্যবহার করে আমাদের প্রতিদ্বন্দ্বীদের মুগুর পেটা করা নয় যা অন্য প্রতিষ্ঠানগুলো ব্যবহার করছে।”

এরপর নকল কাশি দিয়ে মাস্ক বলে উঠেন, অ্যাপল।

উল্লেখ্য, ‘সুরক্ষিত বাগান’ শব্দটি মূলত এসেছে অ্যাপলের নিজ প্রযুক্তির ব্যাপারে রক্ষণশীল আচরণ থেকে। আইফোনে কোন অ্যাপ ইনস্টল করা যাবে তা অ্যাপ স্টোরের মাধ্যমে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে অ্যাপল। এমনকি ডেভেলপারদের ফি থেকেও ভালো মানের কমিশন নেয় তারা। এটি নিয়ে সম্প্রতি অ্যান্টিট্রাস্ট মামলার কবলেও পড়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়াও অ্যাপ স্টোর প্রশ্নে এপিক গেইমসসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও মামলা করছে মার্কিন টেক জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

মাস্ক ওই কলে আরও জানিয়েছেন, “সত্যিই গুরুত্বপূর্ণ কিছু” বলার না থাকলে আগামীতে তিনি আর টেসলার আয় হিসাব জানানার বৈঠকে আসবেন না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কার্যকর টেকনোলজি পার্টনার পুরস্কার পেলো হুয়াওয়ে
নির্বাচিত

কার্যকর টেকনোলজি পার্টনার পুরস্কার পেলো হুয়াওয়ে

উদ্যোক্তাদের জন্য একক প্ল্যাটফর্ম চালু করলো সিস্টেমআই
নির্বাচিত

উদ্যোক্তাদের জন্য একক প্ল্যাটফর্ম চালু করলো সিস্টেমআই

সাইবার হামলার শিকার মেক্সিকোর অর্থ মন্ত্রণালয়
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রের ২০০ ব্যবসাপ্রতিষ্ঠানে সাইবার হামলা

আসছে গুগল অ্যাসিস্ট্যান্টের ড্রাইভিং মোড
নির্বাচিত

বদলে গেল গুগল ড্রাইভের লোগো

অ্যাপ রিভিউয়ে গুগলের নতুন পদ্ধতি
নির্বাচিত

অ্যাপ রিভিউয়ে গুগলের নতুন পদ্ধতি

তারুণ্যের মেধা এবং প্রযুক্তির শক্তি দিয়ে ডিজিটাল ইকনোমি গড়ে তুলতে হবে: পলক
প্রযুক্তি সংবাদ

তারুণ্যের মেধা এবং প্রযুক্তির শক্তি দিয়ে ডিজিটাল ইকনোমি গড়ে তুলতে হবে: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

প্রিমিয়াম ও মিড-রেঞ্জ বাজার ধরতে হুয়াওয়ের দীর্ঘমেয়াদি কৌশল
প্রযুক্তি বাজার

প্রিমিয়াম ও মিড-রেঞ্জ বাজার ধরতে হুয়াওয়ের দীর্ঘমেয়াদি কৌশল

প্রতিদিন স্মার্টফোন রিস্টার্ট করা কি সত্যিই জরুরি?
কিভাবে করবেন

প্রতিদিন স্মার্টফোন রিস্টার্ট করা কি সত্যিই জরুরি?

বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচল করতে ২০ হাজার কোটি টাকার তহবিল
অর্থ ও বাণিজ্য

বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচল করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

অপতথ্য মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

অপতথ্য মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২
নির্বাচিত

শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের...

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির

বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করে স্মার্টফোন–ট্যাবলেটসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে অনার

বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করে স্মার্টফোন–ট্যাবলেটসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে অনার

টেকনো ও গুগলের নতুন উদ্যোগে এআই সুবিধা আরও সহজলভ্য

টেকনো ও গুগলের নতুন উদ্যোগে এআই সুবিধা আরও সহজলভ্য

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ জুলাই ২০২১

টেসলার বৈঠকে অ্যাপলের সমালোচনা

Techzoom.TV |
TechzoomTV