Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পেলো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 5 August 2021
শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পেলো ওয়ালটন
Share on FacebookShare on Twitter

দেশের সবচেয়ে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন। এক যুগেরও বেশি সময় ধরে ক্রিকেট, ফুটবল, হকিসহ সব ধরনের গ্রামীণ ও ঐতিহ্যবাহী খেলাধুলায় পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে ওয়ালটন গ্রুপ। এরই প্রেক্ষিতে দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২১’ পেলো ওয়ালটন।

বৃহস্পতিবার (০৫ আগস্ট ২০২১) জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ালটনসহ ১২ ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, প্রতিষ্ঠান ও ক্রীড়া সাংবাদিককে পুরস্কৃত করা হয়। ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭২তম জন্মবার্ষিকী উদযাপন এবং শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২১ প্রদান’ শীর্ষক ওই অনুষ্ঠানে ভার্চুয়াল প্লাটফর্মে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট মো. নাজমুল হাসান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আখতার হোসেন, স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার তানভীর মাজহার ইসলাম তান্না, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন।
ওয়ালটনের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস) এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। সে সময় সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটনসহ ওয়ালটন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের অন্যতম পথিকৃৎ। জাতির এ কীর্তিমান তরুণের অবদানকে স্মরণীয় এবং তার প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শনস্বরূপ ৭টি ক্ষেত্রে ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার’ প্রবর্তন করে জাতীয় ক্রীড়া পরিষদ। শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রথমবারের মতো প্রবর্তিত এ পুরস্কারে দেশের সেরা ক্রীড়া পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে মনোনীত হয় ওয়ালটন গ্রুপ।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে অন্যরা হলেন ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাবেক সভাপতি মনজুর কাদের, কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা, ক্রিকেটার আকবর আলী, নারী ফুটবলার উন্নতি খাতুন, আর্চার রোমান সানা, ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত, সাতারু মাহফুজা খাতুন শীলা, দাবারু মো. ফাহাদ রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রীড়া সাংবাদিক মো. কামরুজ্জামান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের বাজারে চমক নিয়ে আসছে টেকনো
নির্বাচিত

দেশের বাজারে চমক নিয়ে আসছে টেকনো

স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার সহজ উপায়
কিভাবে করবেন

স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার সহজ উপায়

এপ্রিলে বাজারে আসছে নিকনের ডি৬ প্রো ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

এপ্রিলে বাজারে আসছে নিকনের ডি৬ প্রো ক্যামেরা

স্মার্টফোনেই তোলা যাবে ডিএসএলআরের মতো ছবি
টিপস

স্মার্টফোনেই তোলা যাবে ডিএসএলআরের মতো ছবি

পাহাড়ে মোবাইল নেটওয়ার্ক-ইন্টারনেট বন্ধ করা হয়নি: বিটিআরসি
টেলিকম

পাহাড়ে মোবাইল নেটওয়ার্ক-ইন্টারনেট বন্ধ করা হয়নি: বিটিআরসি

বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেটের দাম কত?
টেলিকম

৪২০০ টাকায় স্টারলিংকের আনলিমিটেড স্যাটেলাইট ইন্টারনেট

Load More

ট্রেন্ডিং টপিক

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে এক্স সিরিজের নতুন দুটি স্মার্টফোন এনেছে...

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 August 2021

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পেলো ওয়ালটন

Techzoom.TV |
TechzoomTV