Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তিনটি ভিন্ন শব্দের পাসওয়ার্ড অধিক শক্তিশালী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 10 August 2021
নাম, তারিখ, ফোন নম্বর দিয়ে পাসওয়ার্ড? বিপদ সামনেই
Share on FacebookShare on Twitter

নম্বর, চিহ্ন ও অক্ষর দিয়ে জটিল পাসওয়ার্ড তৈরির পরিবর্তে তিনটি ভিন্ন ও এলোমেলো শব্দ নির্মিত পাসওয়ার্ড অধিক সুরক্ষা প্রদানে সক্ষম। সম্প্রতি যুক্তরাজ্যের রাষ্ট্রীয় প্রযুক্তি বিশেষজ্ঞরা এ কথা জানিয়েছেন। খবর দ্য গার্ডিয়ান।

এক ব্লগপোস্টে যুক্তরাজ্যের সরকারি যোগাযোগ সদর দপ্তরের অংশ ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি) জানায়, তিন শব্দের মাধ্যমে যে পাসওয়ার্ড তৈরি করা হয় তা সহজে মনে রাখা যায়।

পাশাপাশি এটি অক্ষরের অস্বাভাবিক একটি সংমিশ্রণ তৈরি করে, যার ফলে অনলাইন অ্যাকাউন্টগুলো সাইবার অপরাধীদের হাত থেকে শক্তিশালী সুরক্ষা নিশ্চিত করে। অন্যদিকে অধিক জটিল পাসওয়ার্ড ব্যবহার খুব একটা কার্যকর না। কেননা হ্যাকাররা বিশেষ সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে পাসওয়ার্ডের ধরন বুঝে ফেলতে সক্ষম হয়।

সংস্থাটি জানায়, হ্যাকিংয়ের ক্ষেত্রে হ্যাকারদের অনুমান কৌশলের কারণে বর্তমান সময়ে অনলাইনসহ সব মাধ্যমে জটিল পাসওয়ার্ড ব্যবহারের পরিমাণ বেড়েছে। উদাহরণস্বরূপ ইংরেজি অক্ষর ও-এর পরিবর্তে শূন্য ব্যবহার করা কিংবা ১ সংখ্যার পরিবর্তে বিস্ময়সূচক চিহ্নের ব্যবহার।

হ্যাকাররা তাদের সফটওয়্যারে এ ধরনের প্যাটার্ন রিড করার অনুমতি দিয়ে থাকে। সেই সঙ্গে ওই পাসওয়ার্ডের সঙ্গে জড়িত অতিরিক্ত কোনো নিরাপত্তা স্তরকেও অতিক্রম করে।

সংস্থাটি জানায়, পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে এ রকম জটিলতার ব্যবহার হ্যাকারদের হ্যাকিংয়ে আরো সুবিধা করে দেয়।

বিপরীতে তিনটি ভিন্ন শব্দের ব্যবহারে পাসওয়ার্ড তৈরি করা হলে সেগুলো দীর্ঘ হয় এবং সহজে অনুমান করা সম্ভব হয় না। সেই সঙ্গে অক্ষর সংমিশ্রণের কারণে সফটওয়্যারের হ্যাকিং অ্যালগরিদম সহজে শনাক্ত করতে পারে না বলে জানায় প্রতিষ্ঠানটি।

কিন্তু সবসময় তিনটি শব্দ ব্যবহার করে পাসওয়ার্ড তৈরি করা শতভাগ নিরাপদ নয় বলেও ব্লগপোস্টে স্বীকার করা হয়েছে। কারণ অনেক মানুষ সহজে মনে রাখার জন্য বেশি ব্যবহার্য শব্দ পছন্দ করে। তবে সংস্থাটি এ পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হিসেবে এর ব্যবহারযোগ্যতাকে নির্দেশ করেছে। কারণ সিকিউরিটি পদ্ধতি যদি ব্যবহারযোগ্য না হয় তাহলে সেটি কাজ করবে না।

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসের তথ্যানুযায়ী, করোনা মহামারীর মধ্যে সাইবার হামলার পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডাইমেনসিটি ৯৫০০ এর সাথে নতুন ভিভো এক্স৩০০ প্রো
নির্বাচিত

ডাইমেনসিটি ৯৫০০ এর সাথে নতুন ভিভো এক্স৩০০ প্রো

বিপদের মুখে ব্লুটুথ ডিভাইস
প্রযুক্তি সংবাদ

বিপদের মুখে ব্লুটুথ ডিভাইস

গুগল ক্রোমে নতুন ফিচার, যেসব সুবিধা পাবেন
নির্বাচিত

গুগল ক্রোমে নতুন ফিচার, যেসব সুবিধা পাবেন

২০২৭-এ আসছে বাঁকানো ডিসপ্লে ও কাচের আইফোন
নির্বাচিত

২০২৭-এ আসছে বাঁকানো ডিসপ্লে ও কাচের আইফোন

কোটি ছবির ডাটাবেজ মুছে দিয়েছে মাইক্রোসফট
নির্বাচিত

কোটি ছবির ডাটাবেজ মুছে দিয়েছে মাইক্রোসফট

২০১৯সালে ইউটিউব আয়ের হিসেবে শীর্ষে যারা
নির্বাচিত

২০১৯সালে ইউটিউব আয়ের হিসেবে শীর্ষে যারা

Load More

ট্রেন্ডিং টপিক

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 August 2021

তিনটি ভিন্ন শব্দের পাসওয়ার্ড অধিক শক্তিশালী

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix