Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৬০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি কীভাবে চুরি হল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 14 August 2021
৬০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি কীভাবে চুরি হল
Share on FacebookShare on Twitter

ব্লকচেইন সাইট পলি নেটওয়ার্কের সুরক্ষা ভেঙে ৬১ কোটি ৩০ লাখ ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নেওয়ার ক্ষেত্রে ‘স্মার্ট কন্ট্রাক্টের’ দুর্বলতা কাজে লাগিয়েছে হ্যাকাররা। অবশ্য ২৪ ঘণ্টার মধ্যে চুরির ২৬ কোটি ডলারের সমপরিমাণ ডিজিটাল মুদ্রা তারা ফেরতও দিয়েছে।

বলা হচ্ছে বিশ্বে ক্রিপ্টোকারেন্সি চুরির সবচেয়ে বড় ঘটনা এটি। পলি নেটওয়ার্ক নামের ওই টোকেন-সোয়াপ বা লেনদেন প্ল্যাটফরম থেকে মঙ্গলবার কীভাবে ওই চুরির ঘটনা ঘটল, তা জানার চেষ্টা করেছে রয়টার্স।

পলি নেটওয়ার্ক কি?

ক্রিপ্টোকারেন্সির দুনিয়ায় স্বল্প পরিচিত এই পলি নেটওয়ার্ক একটি বিকেন্দ্রীকৃত আর্থিক (ডিইএফআই) প্ল্যাটফরম, যারা পিয়ার-টু-পিয়ার লেনদেনের সুবিধা দেয়। তারা ব্যবহারকারীদেরকে ক্রিপ্টো টোকেন লেনদেন বা এক ব্লকচেইন থেকে আরেক ব্লকচেইনে পরিবর্তন করার সুযোগ দেয়।

উদাহরণ হিসেবে বলা যায়, একজন গ্রাহক হয়ত কোনা নির্দিষ্ট অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে চান। কিন্তু যে ধরনের ডিজটাল মুদ্রা তার হাতে আছে, তাতে সেটা সম্ভব হচ্ছে না। তখন তিনি বিটকয়েনের মত মুদ্রা ইথারিয়াম ব্লকচেইন থেকে বাইন্যান্স স্মার্ট চেইনে স্থানান্তর করতে পারবেন পলি নেটওয়ার্ক ব্যবহার করে।

এই পলি নেটওয়ার্ক পৃথিবীর কোন অংশ থেকে পরিচালিত হয়, বা কারা এটা চলাায় সে বিষয়ে কোনো তথ্য তাদের ওয়েবসাইটে নেই। তবে ক্রিপ্টোকারেন্সি বিষয়ক ওয়েবসাইট কয়েনডেস্কের তথ্য অনুযায়ী, চীনের ব্লকচেইন প্রকল্প নিওর উদ্ভাবকরাই পলি নেটওয়ার্ক চালু করেছে।

কীভাবে চুরি হল?

বাইন্যান্স স্মার্ট চেইন, ইথারিয়াম ও পলিগন ব্লকচেইনের ওপর ভিত্তি করে কার্যক্রম পরিচালনা করে পলি নেটওয়ার্ক। এসব ব্লকচেইনের মধ্যে টোকেনের আন্তঃলেনদেন করা হয় ‘স্মার্ট কন্ট্রাক্ট’ এর মাধ্যমে। ওই ‘স্মার্ট কন্ট্রাক্টেই’ নির্দেশনা দেওয়া থাকে, অন্যপক্ষের কাছে কখন ডিজিটাল মুদ্রা হস্তান্তর করা যাবে।

ক্রিপ্টো গোয়েন্দা ফার্ম সাইফারট্রেসের তথ্য অনুযায়ী, একটি ব্লকচেইন থেকে আরেকটি ব্লকচেইনে বড় অঙ্কের মুদ্রার টোকেন লেনদেনের ক্ষেত্রে পলি নেটওয়ার্ক যে স্মার্ট কন্ট্রাক্ট ব্যবহার করে, তাতে পর্যাপ্ত ডিজিটাল মুদ্রার সরবরাহ রাখতে হয়, যাতে গ্রাহকরা তাদের চাহিদা মত টোকেন অদলবদল করতে পারেন।

পলি নেটওয়ার্ক মঙ্গলবার এক টুইটে জানায়, হ্যাকাররা ওই স্মার্ট কন্ট্রাক্টের দুর্বলতা বের করে তার সুযোগ নিয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে ধরা পড়েছে।

ওই লেনদেনগুলোর বিশ্লেষণ করে ইথারিয়াম প্রোগ্রামার কেলভিন ফিচটার এক টুইটে বলেছেন, হ্যাকাররা সম্ভবত লেনদেনে ব্যবহৃত তিনটি ব্লকচেইনের প্রতিটির স্মার্ট কন্ট্রাক্টের নির্দেশনাগুলোর নিয়ন্ত্রণ নিয়ে সেগুলো বদলে দিয়েছে এবং সেগুলোতে সংরক্ষিত তহবিল তিনটি ‘ওয়ালেট অ্যাড্রেসে’ পাঠিয়েছে। পরে অবশ্য সেগুলো শনাক্ত ও প্রকাশ করেছে পলি নেটওয়ার্ক।

ব্লকচেইনের ফরেনসিক তদন্তকারী কোম্পানি চেইনালাইসিসের তথ্য অনুসারে, হ্যাকাররা ১২টির বেশি বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি থেকে তহবিল চুরি করেছে, যার মধ্যে ইথার কয়েনও রয়েছে।

ইথারিয়াম নেটওয়ার্কে চেইনালাইসিসের পোস্ট করা একটি বার্তায় বলা হয়, নিজেকে ওই হ্যাকারদের একজন দাবি করা এক ব্যক্তি বলেছেন, তারা একটি ‘ত্রুটি’ শনাক্ত করেছেন, তবে সেটা কী ধরনের, তা নির্দিষ্ট করে বলেননি। তারা চেয়েছেন আগেই ‘এই দুর্বলতা প্রকাশ করতে’ যাতে অন্যরা এর সুযোগ নিতে না পারে।

চুরির অর্থ কোথায় গেল?

বুধবার পর্যন্ত হ্যাকাররা ২৬ কোটি ডলার সমপরিমাণ ক্রিপ্টোকারেন্সি ফেরত দিয়েছে বলে জানিয়েছে পলি নেটওয়ার্ক, তবে আরও ৩৫ কোটি ৩০ লাখ ডলার বাকি আছে। বাকি তহবিল কোথায় গেছে, তা স্পষ্ট নয়।

কয়েনডেস্ক জানিয়েছে, হ্যাকাররা তিনটি ওয়ালেটের একটির টেথার টোকেনসহ সঞ্চিত ডিজিটাল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি ভাঙানোর প্ল্যাটফরম কার্ভ ডট ফি তে স্থানান্তরের চেষ্টা করেছিল, কিন্তু সেই লেনদেন প্রত্যাখ্যাত হয়। তবে আরেকটি ওয়ালেট থেকে প্রায় ১০ কোটি ডলার সরিয়ে নিয়ে আরেকটি ক্রিপ্টোকারেন্সি ভাঙানোর প্ল্যাটফরম এলিপসিস ফাইন্যান্সে জমা করা হয়েছে বলেও জানিয়েছে কয়েনডেস্ক।

রয়টার্স বলেছে, তারা তাৎক্ষণিকভাবে কার্ভ ডট ফি কিংবা এলিপসিস ফাইন্যান্সের বক্তব্য জানতে পারেনি।

হ্যাকার কে?

ইতিহাসের বৃহত্তম এই ক্রিপ্টোকারেন্সি চুরির পেছনে কে বা কারা রয়েছে, তা এখনও শনাক্ত করা যায়নি।

ক্রিপ্টোকারেন্সির নিরাপত্তা নিয়ে কাজ করা কোম্পানি স্লোমিস্ট তাদের ওয়েবসাইটে দাবি করেছে, হ্যাকারের মেইলবক্স, ইন্টারনেট প্রটোকল এবং ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট শনাক্ত করেছে তারা। তবে কোনো ব্যক্তির নাম এখনও তারা জানায়নি।

স্লোমিস্ট বলছে, সম্ভবত দীর্ঘ পরিকল্পনা ও প্রস্তুতির মাধ্যমে এই চুরি করা হয়েছে।

ওই হ্যাকার যদিও নিজেকে একজন ‘হোয়াইট হ্যাট’, বা নীতিবান হ্যাকার বলে দাবি করে বলেছেন যে পলি নেটওয়ার্কের দুর্বলতা দেখাতেই তারা এ কাজ করেছেন এবং চুরির অর্থ ফেরত দেওয়ার পরিকল্পনা তাদের সবসময়ই ছিল, তারপরও কিছু বিশেষজ্ঞ এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

চেইনালাইসিসের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ও সাবেক এফবিআই সদস্য গুরভাইস গ্রিগ বলেন, কোনো হোয়াইট হ্যাট হ্যাকারের এত বিপুল পরিমাণ অর্থ চুরি করার কথা নয়। তবে তারা হয়ত তহবিলের কিছু অংশ ফেরত দেবে, কারণ এগুলো ভাঙানো অনেক বেশি কঠিন।

“এই হ্যাকিংয়ের পেছনে আসল উদ্দেশ্য জানা কঠিন।… দেখা যাক, তারা পুরো অর্থ ফেরত দেয় কিনা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাং গ্যালাক্সি এস ২১ ৫জি: হাই বাজেটে যা যা থাকছে ফোনটিতে
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এস ২১ ৫জি: হাই বাজেটে যা যা থাকছে ফোনটিতে

সব ফোনে অ্যান্ড্রয়েড ১০ আপডেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নকিয়া
নির্বাচিত

নকিয়ার এই দুই ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর

এক অ্যাপেই সবখবর
প্রযুক্তি সংবাদ

এক অ্যাপেই সবখবর

ফেসবুকে ছবি দেখেই মানুষ চিনবেন যেভাবে
নির্বাচিত

ফেসবুক কনটেন্টের রিচ-এনগেজমেন্ট বাড়াতে মেটার গাইডলাইন

আইকিউওও ৯ প্রোঃ সময়ের সেরা প্রসেসরের ফোন
প্রযুক্তি সংবাদ

আইকিউওও ৯ প্রোঃ সময়ের সেরা প্রসেসরের ফোন

স্টার্টআপদের বাঁচাতে ভিসিপিয়াব’র ছয় প্রস্তাবনা
নির্বাচিত

স্টার্টআপদের বাঁচাতে ভিসিপিয়াব’র ছয় প্রস্তাবনা

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন ফোল্ডেবল ফোন আনছে মটোরোলা, নাম হতে পারে ‘রেজর ফ্লেক্স’
প্রযুক্তি সংবাদ

নতুন ফোল্ডেবল ফোন আনছে মটোরোলা, নাম হতে পারে ‘রেজর ফ্লেক্স’

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল
অর্থ ও বাণিজ্য

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

বাংলাদেশে তৈরি থাপ্পড়ম্যান ব্রাউজার গেমের ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতা
প্রযুক্তি সংবাদ

ব্রাউজার গেমে দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?
নির্বাচিত

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 August 2021

৬০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি কীভাবে চুরি হল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix