Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বঙ্গবন্ধু স্বাধীনতার মহান স্থপতি, স্বদেশ বিনির্মাণে সফল নায়ক: পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৮ আগস্ট ২০২১
বঙ্গবন্ধু স্বাধীনতার মহান স্থপতি, স্বদেশ বিনির্মাণে সফল নায়ক: পলক
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন বঙ্গবন্ধু আন্দোলন, সংগ্রাম, ত্যাগ ও সাহসিকতা দিয়ে নিরস্ত্র জাতিকে সশস্ত্র মুক্তিযুদ্ধের জন্য তৈরি করেছিলেন। তিনি বলেন বঙ্গবন্ধু মহান স্বাধীনতার স্থপতিই নন, স্বদেশ বিনির্মাণের নায়ক। সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত একটি দেশ মাত্র সাড়ে ৯ মাসে একটি সংবিধান উপহার দেওয়ার নজির পৃথিবীর ইতিহাস খুজলে দ্বিতীয়টি পাওয়া যাবে না বলে তিনি জানান।

প্রতিমন্ত্রী আজ আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব রীনা পারভীন, বেসিসেরর সভাপতি সৈয়দ আলমাস কবির, ই-ক্যাবের সভাপতি সোমি কায়সার, বিসিএস এর সভাপতি শাহিদ-উল-মুনীর।

প্রতিমন্ত্রী বলেন ২৪ বছরের শোষণ, নির্যাতন ও নিষ্পেষিত একটি জাতি বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ, ২ লক্ষাধিক ধর্ষিতা-নির্যাতিতা মা বোনদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে স্বাধীনতা লাভ করে। সে সময় পাকিস্তানী সেনারা ব্রীজ-কালভার্ট, রাস্তা-ঘাট পুড়িয়ে দিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংক ও বাণিজ্য ব্যবস্থা
ধ্বংস করে দিয়েছিল। সে রকম যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে বঙ্গবন্ধু সাড়ে ৩ বছরের মধ্যে অর্থনৈতিকভাবে সাম্ভাবনাময়ী বাংলাদেশে পরিণত করেছিলেন।

বাংলাদেশে আধুনিক তথ্যপ্রযুক্তির যা কিছু আজ তার সবকিছুর ভিত্তি রচনা করে গেছেন বঙ্গবন্ধু উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন ১৯৭১ সালে ২৬ মার্চ পাকিস্তানী সেনাবাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পূর্ব মূহুর্তে ইপিআর এর ওয়ারলেস প্রযুক্তি ব্যবহার করে সারা বাংলাদেশে স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা প্রচার করে গেছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু সদ্য স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের ৫ সেপ্টেম্বর স্যাটেলাইটের অরবিটাল ফ্রিকুয়েন্সি বরাদ্দ প্রদানকারী সংস্থা জাতিসংঘের আইটিইউ এর সদস্য পদ গ্রহণ করেছিলেন। তিনি  বলেন বিজ্ঞান মনস্ক প্রজন্ম গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তর করতে ড. কুদরত খোদার মত একজন বিজ্ঞানীকে শিক্ষানীতি প্রণয়নের দায়িত্ব দিয়েছিলেন।

বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করলে দৈনন্দিন জীবনের প্রতিটি বাধা ও সংগ্রাম সহজেই অতিক্রম করা সম্ভব। তিনি বলেন মুজিববর্ষে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে আগামী প্রজন্ম, বাংলাদেশ ও বিশ্বের কাছে তুলে ধরতে আইসিটি বিভাগের উদ্যোগে মুজিব হানড্রেড ডট গভ ডট বিডি, বঙ্গবন্ধুর ওপর দুটি কুইজ প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৬ দফা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুইজের আয়োজন করেছি। এ সাইটে দেশে এবং বিদেশে কোটি কোটি মানুষ ভিজিট করছে। বঙ্গবন্ধুর জীবন দর্শন ও নির্দেশনা গুলো সম্পর্কে জানতে পেরেছে। অনুশীলন এবং গবেষণা করতে পারছে। এছাড়া কুইজ প্রতিযোগিতায় কোটি কোটি শিক্ষার্থী, নবীন ও প্রবীন অংশগ্রহণ করেছে বলে জানান।

পলক বলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের বৈষম্যমুক্ত সমৃদ্ধ সোনার বাংলা পরিণত হওয়ার পথে। এখনও একটি প্রক্রিয়াশীল চক্র প্রতিনিয়ত আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। তিনি বলেন মিথ্যা দিয়ে সত্য ডাকা যায় না। সত্যের জয় অনিবার্য। বঙ্গবন্ধুর নাম বাংলাদেশের পাঠ্যপুস্তক, রিডিও, টেলিভিশন থেকে ২১টি বছর ২টি প্রজন্মের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করেছিল। আজ সে বঙ্গবন্ধুর নাম বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাই-টেক পার্কেই নয়, সূদুর জাতিসংঘের ‘ইউনেস্কো’ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে অন্তর্ভুক্ত করেছে। তিনি বলেন বঙ্গবন্ধুর নাম শুধু বিশ্বে ইতিহাসেই নয়, ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে ২০১৮ সালের ১২ মে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপনের মাধ্যমে মহাকাশে চিরসম্মরণীয় হয়ে আছে ।

তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন যে উপদেশটি বঙ্গবন্ধু সারাজীবন অনুসরণ করেছেন তা হলো ‘অনেস্টি অব পারপাস অ্যান্ড অনেস্টি অব ইনটেনশন’ এ একটি উপদেশ মেনে চলতে পারলে জীবনে কখনো বাধা গ্রস্থ হবো না।

পরে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রথম অফলাইন ফ্ল্যাগশিপ স্টোর চালু রিয়েলমির
নির্বাচিত

প্রথম অফলাইন ফ্ল্যাগশিপ স্টোর চালু রিয়েলমির

বরিশাল হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রযুক্তি সংবাদ

বরিশাল হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

টুথব্রাশ থেকেও সাইবার হামলার ঝুঁকি!
নির্বাচিত

টুথব্রাশ থেকেও সাইবার হামলার ঝুঁকি!

চুরি ঠেকাবে যে স্কুটার
অটোমোবাইল

চুরি ঠেকাবে যে স্কুটার

পর্দা নামলো এনবিএমইজিএফ উদ্যক্তা মেলার
ই-কমার্স

পর্দা নামলো এনবিএমইজিএফ উদ্যক্তা মেলার

ওয়ালটনের ‘ব্র্যান্ডিং হিরোস’ অ্যাওয়ার্ড পেলো ৬০ ব্যক্তি ও প্রতিষ্ঠান
প্রযুক্তি সংবাদ

ওয়ালটনের ‘ব্র্যান্ডিং হিরোস’ অ্যাওয়ার্ড পেলো ৬০ ব্যক্তি ও প্রতিষ্ঠান

Load More

ট্রেন্ডিং টপিক

আপডেটের পর ব্যাটারি ড্রেন ও অতিরিক্ত গরমের অভিযোগ, বিপাকে গ্যালাক্সি এস২৫ ও এস২৪ আল্ট্রা ব্যবহারকারীরা
প্রযুক্তি সংবাদ

আপডেটের পর ব্যাটারি ড্রেন ও অতিরিক্ত গরমের অভিযোগ, বিপাকে গ্যালাক্সি এস২৫ ও এস২৪ আল্ট্রা ব্যবহারকারীরা

ডিজিটাল সাংবাদিকতা ও দায়িত্বশীল কনটেন্ট তৈরিতে এনএসইউতে টিকটকের মাস্টারক্লাস
সোশ্যাল মিডিয়া

ডিজিটাল সাংবাদিকতা ও দায়িত্বশীল কনটেন্ট তৈরিতে এনএসইউতে টিকটকের মাস্টারক্লাস

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি
প্রযুক্তি সংবাদ

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

ডিজাইনে নয়, প্রযুক্তিতে বড় আপগ্রেড নিয়ে আসছে অ্যাপলের নতুন ওয়াচ
নির্বাচিত

ডিজাইনে নয়, প্রযুক্তিতে বড় আপগ্রেড নিয়ে আসছে অ্যাপলের নতুন ওয়াচ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ

নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধ না করার দাবিতে বিআরটিএ ভবনের সামনে মানববন্ধন
অর্থ ও বাণিজ্য

অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধ না করার দাবিতে বিআরটিএ ভবনের সামনে মানববন্ধন

অ্যাপভিত্তিক সিএনজি অটোরিকশা সেবা বন্ধ না করার দাবিতে...

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

সিল প্যাকে ব্যবহৃত ফোন, কান্ট্রি লকড সেটের অভিযোগ মোবাইল বাজ বিডি বিরুদ্ধে

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মুনাফায় ধস

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মুনাফায় ধস

টানা চতুর্থবার HPE-এর টপ পারফর্মিং পার্টনার স্মার্ট টেকনোলজিস

টানা চতুর্থবার HPE-এর টপ পারফর্মিং পার্টনার স্মার্ট টেকনোলজিস

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ আগস্ট ২০২১

বঙ্গবন্ধু স্বাধীনতার মহান স্থপতি, স্বদেশ বিনির্মাণে সফল নায়ক: পলক

Techzoom.TV |
TechzoomTV