Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘জাতীয় তথ্য বাতায়ন’ সরকারি সেবা ও তথ্য প্রাপ্তির গুরুত্বপূর্ণ মাধ্যম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 20 September 2021
‘জাতীয় তথ্য বাতায়ন’ সরকারি সেবা ও তথ্য প্রাপ্তির গুরুত্বপূর্ণ মাধ্যম
Share on FacebookShare on Twitter

ফেনী’র সোনাগাজী উপজেলার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা আবু সুফিয়ান পবিত্র হজ¦ পালনের উদ্দেশ্যে পাসপোর্ট তৈরীর চিন্তা করছিলেন। যদিও তার ইন্টারনেট বিষয়ে সামান্য জানাশোনা ছিল, কিন্তু কিভাবে পাসপোর্ট পাবেন এ ব্যাপারে তার কোন ধারণাই ছিলনা ।

এসময় তিনি তার ছোট ছেলের পরামর্শে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নে খোঁজ নিয়ে সেখানে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইট খুজে পান। সেখানে তিনি পার্সপোর্ট তৈরীর বিষয়ে সকল তথ্য ও নিয়মকানুন সম্পর্কে জানতে পারেন।

আবু সুফিয়ান বলেন, “তথ্য বাতায়নের কারণে পার্সপোর্ট বানানো অনেক সহজ হয়েছে। নিয়ম কানুন মেনে আমি খুব সহজেই পাসপোর্ট পেয়েছি এবং এখন আমার হজ¦ পালনের প্রস্তুতি প্রক্রিয়া চলছে। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ তিনিই ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগ নিয়েছেন।”

তানিয়া ফেরদৌস নামের এক তরুনী তার সদ্যজাত শিশুর জন্ম সনদ পাওয়ার জন্য জাতীয় তথ্য বাতায়নের সাহায্য নিয়েছিলেন। তিনি জাতীয় তথ্য বাতায়নে ভিজিট করে রেজিস্ট্রার জেনারেল, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের ওয়েবসাইট খুঁজে পান। সেখানে তিনি অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করেন এবং কিছুদিনের মধ্যেই ইউনিয়ন পরিষদ থেকে শিশুর জন্ম নিবন্ধন সনদ হাতে পান।

তিনি বলেন, “জাতীয় তথ্য বাতায়নের মাধ্যমেই জন্ম নিবন্ধনের ওয়েবসাইট খুজে পেতে সুবিধা হয়েছে। এছাড়া অনলাইনে নিবন্ধন প্রক্রিয়াটাও অনেক সহজ। কোন ঝামেলা ছাড়াই আমার বাচ্চার জন্ম নিবন্ধন সনদ খুব দ্রুতই হাতে পেয়েছি।”

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার প্রত্যন্ত গ্রামের কৃষক মোহাম্মাদ রফিক হঠাৎ একদিন তার জমির ফসলে পোকামাকড়ের আক্রমণ দেখতে পান। ফসল রক্ষার জন্য তিনি পরিচিতদের পরামর্শে অনেক প্রক্রিয়া অবলম্বন করেন। তারপর তিনি তার স্কুলগামী ছেলের পরামর্শে উপজেলা ডিজিটাল সেন্টার (ইউডিসি) এ যান। সেখানে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন ভিজিট করেন। তথ্য বাতায়নের মাধ্যমে তিনি কৃষি বিষয়ক ওয়েবসাইটে তার সমস্যা সম্পর্কিত প্রশ্নটি সাবমিট করেন। পরবর্তীতে একজন কৃষি বিশেষজ্ঞের পরামর্শে খুব দ্রুতই তার জমির ফসল পোকামাকড়মুক্ত হয়।
রফিক বলেন, “পোর্টাল থাকার কারণেই আমি আমার ফসল বাঁচাতে পেরেছি। এখন ফসল পোকামাকড়মুক্ত রাখার জন্য আগে থেকেই ব্যবস্থা নিতে পারব।”

সারা দেশে আবু সুফিয়ান, তানিয়া ফেরদৌস ও মোহাম্মদ রফিকের মতো হাজারো মানুষ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের ৫১,৫০০ এরও বেশি ওয়েবসাইট থেকে সেবা পাচ্ছেন।

এটুআইয়ের জাতীয় তথ্য বাতায়ন ইমপ্লিমেন্টেশন স্পেসালিস্ট মোঃ দৌলতুজ্জামান খান বলেন, সরকার জাতীয় তথ্য বাতায়ন চালু করেছে। এখানে সরকারের সকল মন্ত্রণালয় ও বিভাগের নাম, ঠিকানা ও সেখানকার সেবা পাওয়ার জন্য যোগাযোগের পদ্ধতি সব তথ্যই রয়েছে। এটি বাংলাদেশ সরকারের সকল তথ্য এক জায়গায় কেন্দ্রীভুত করার একটি প্রয়াস।

তিনি আরো বলেন, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, বিভাগীয় ও জেলা পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের ৫১,৫০০’র বেশি সরকারি অফিসের সকল তথ্য এখানে রয়েছে।

মোঃ দৌলতুজ্জামান খান বলেন, বাংলাদেশ ৫১,৫০০ ওয়েবসাইট একটি প্লাটফর্মের অধীনে নিয়ে এসে বিশে^ একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। জাতীয় তথ্য বাতায়নে তথ্যগুলি পদ্ধতিগতভাবে উপস্থাপন করা হয়েছে। এটি একটি টপ-ডাউন পদ্ধতি অনুসরণ করে করা হয়েছে; যেমন- মন্ত্রণালয়, বিভাগ, জেলা, উপজেলা ইত্যাদি।

তিনি বলেন, বাংলাদেশ সরকার গ্রাম ও শহরের মধ্যকার ডিজিটাল বিভাজন কমিয়ে আনতে সক্ষম হয়েছে এবং জাতীয় তথ্য বাতায়ন জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করতে ‘মাল্টিপ্লাইয়ার ইফেক্ট’ সৃষ্টি করছে।

তিনি আরো জানান, বাংলাদেশ ছাড়াও সারা পৃথিবী থেকেই বাংলাদেশ সরকারের বিভিন্ন মিশনের মাধ্যমে জাতীয় তথ্য বাতায়নের সেবা গ্রহণ করছে। বাংলাদেশ সরকার ২০১৪ সালে জাতীয় তথ্য বাতায়ন চালু করে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোনের ব্যাটারি ভালো রাখার সহজ উপায়
কিভাবে করবেন

ফোনের ব্যাটারি ভালো রাখার সহজ উপায়

আইসিটি প্রতিমন্ত্রীর  সাথে  রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নরের বৈঠক অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

আইসিটি প্রতিমন্ত্রীর  সাথে  রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নরের বৈঠক অনুষ্ঠিত

এইচএস ইমেজ সেন্সরসহ ফুজিফিল্মের জিএফএক্স১০০ টু
প্রযুক্তি সংবাদ

এইচএস ইমেজ সেন্সরসহ ফুজিফিল্মের জিএফএক্স১০০ টু

কালার চেঞ্জিং গ্লাস ডিজাইন নিয়ে বাজারে আসছে ভিভো ভি২৩ ৫জি
প্রযুক্তি সংবাদ

কালার চেঞ্জিং গ্লাস ডিজাইন নিয়ে বাজারে আসছে ভিভো ভি২৩ ৫জি

গরম আবহাওয়া বা দীর্ঘ সময় বাইরে থাকার জন্য উপযুক্ত ফোন
প্রযুক্তি সংবাদ

গরম আবহাওয়া বা দীর্ঘ সময় বাইরে থাকার জন্য উপযুক্ত ফোন

হুয়াওয়ের বিষয়ে চীনের সঙ্গে কোনো আলোচনা নয়: ট্রাম্প
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ে ইস্যুতে যুক্তরাষ্ট্রের সুর বদল!

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট
প্রযুক্তি সংবাদ

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 September 2021

‘জাতীয় তথ্য বাতায়ন’ সরকারি সেবা ও তথ্য প্রাপ্তির গুরুত্বপূর্ণ মাধ্যম

Techzoom.TV |
TechzoomTV