Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নয় বছরের মধ্যে ওয়ালটন হবে অন্যতম গ্লোবাল ব্র্যান্ড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে ওয়ালটন

ওয়ালটন

Share on FacebookShare on Twitter

বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটন। এবার বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ডে পরিণত হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এজন্য ‘গো গ্লোবাল’ স্লোগানে তারা নির্ধারণ করেছে ‘ভিশন-২০৩০’। অর্থাৎ আগামী নয় বছর বা ২০৩০ সালের মধ্যে গ্লোবাল ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম হবে বাংলাদেশের ওয়ালটন। এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশের টেক জায়ান্ট খ্যাত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ।

বুধবার রাতে (২২ সেপ্টেম্বর, ২০২১) সুইজারল্যান্ডের জেনেভা শহরের হোটেল প্রেসিডেন্ট উইলসনের বলরুমে অনুষ্ঠিত রোড শো’র সমাপনী অধিবেশনে ধন্যবাদ জ্ঞাপনকালে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুর্শেদ এ প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে ‘ইনভেস্টর সামিট: বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস’ শীর্ষক ওই রোড শো’র আয়োজন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোড শো’তে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, জেনেভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান, বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, আইসিটি বিভাগের সিনিয়র সেক্রেটারি এন এম জিয়াউল আলম, অর্থ বিভাগের সিনিয়র সেক্রেটারি আব্দুর রউফ তালুকদার, যুগ্ম সচিব সিরাজুন নূর চৌধুরী, বেপজার এক্সিকিউটিভ চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মো. হারুন-অর-রশিদ বিশ্বাস, বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহম্মেদ, নির্বাহী পরিচালক সাইফুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস এক ভিডিও বার্তায় বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

গোলাম মুর্শেদ বলেন, এক যুগ আগেও মানুষকে প্রতিবেশির বাড়ির রেফ্রিজারেটরে খাবার সংরক্ষণের জন্য যেতে হতো। যা তাদের জন্য ছিলো অবমাননাকর। কারণ অন্যের বাড়ির ফ্রিজে খাবার রাখতে গিয়ে অনেক সময়ই কটু কথা শুনতে হতো। কিন্তু ১২ বছরের মধ্যে সেই চিত্র পাল্টে গেছে। বাংলাদেশের সব শ্রেণির মানুষই এখন রেফ্রিজারেটর কেনার সামর্থ অর্জন করেছে। কারণ বর্তমানে রেফ্রিজারেটরসহ অন্যান্য ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য মূল্য সাশ্রয়ী। যা সম্ভব হয়েছে বর্তমান সরকারপ্রধান এবং সরকারের সঙ্গে সংশ্লিষ্ট মানুষদের নেওয়া সময়োপযোগী পদক্ষেপগুলোর কারণে।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখেছিলেন। যা তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন। বঙ্গবন্ধুর সেই সোনার বাংলার স্বপ্ন সফল করতে আমরা কাজ করছি। আমি সবাইকে আশ্বস্ত করছি আগামী নয় বছরে গ্লোবাল ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম হবে বাংলাদেশের ওয়ালটন। আসুন বিশ্বদরবারে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সবাই একযোগে কাজ করি।

উল্লেখ্য, বাংলাদেশের শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগ সুযোগ-সুবিধা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশ্বের বিভিন্ন দেশে ‘দি রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক রোড শো করছে বিএসইসি। এর আগে গত ২০ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জুরিখে রোড শোর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। বিএসইসির ওই আয়োজনে অন্যতম সহযোগী ওয়ালটন।

রোড শো’তে সম্পৃক্ততার জন্য বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনকে ধন্যবাদ জানান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন-১৩ সিরিজ
নির্বাচিত

সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন-১৩ সিরিজ

উৎপাদনে চীনের বিকল্প খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান
নির্বাচিত

উৎপাদনে চীনের বিকল্প খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান

ভার্চুয়াল ডিসপ্লের এআর ল্যাপটপ উন্মোচন সাইটফুলের
প্রযুক্তি সংবাদ

ভার্চুয়াল ডিসপ্লের এআর ল্যাপটপ উন্মোচন সাইটফুলের

নির্বাচিত

পেছাতে পারে মার্কিন কংগ্রেসে প্রযুক্তি মোড়লদের শুনানি

অবশেষে প্রকাশ্যে এলেন জ্যাক মা
প্রযুক্তি সংবাদ

অবশেষে প্রকাশ্যে এলেন জ্যাক মা

বিটিসিএল-হুয়াওয়ে প্রকল্প: বিতর্ক, তদবির ও দুর্নীতির অভিযোগ
টেলিকম

বিটিসিএল-হুয়াওয়ে প্রকল্প: বিতর্ক, তদবির ও দুর্নীতির অভিযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

শাওমির কারখানায় হিউম্যানয়েড রোবট
নির্বাচিত

শাওমির কারখানায় হিউম্যানয়েড রোবট

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ মার্কিন সেনাসদস্য নিহত
বিবিধ

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ মার্কিন সেনাসদস্য নিহত

শিশুদের জন্য টেসলার নতুন বাইক, দাম ২২৫ ডলার
অটোমোবাইল

শিশুদের জন্য টেসলার নতুন বাইক, দাম ২২৫ ডলার

চট্টগ্রামে অনারের ব্র্যান্ডশপ, উদ্বোধনে দর্শনার্থীদের মুগ্ধ করল হিউম্যানয়েড রোবট
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামে অনারের ব্র্যান্ডশপ, উদ্বোধনে দর্শনার্থীদের মুগ্ধ করল হিউম্যানয়েড রোবট

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও
বিবিধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষাব্যবস্থার সংস্কার, প্রশ্নফাঁস রোধের পর ক্রমেই জোরালো হচ্ছে...

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

যেভাবে বুঝবেন ফোনের ক্যামেরা হ্যাক করে গোপনে কেউ আপনাকে দেখছে

মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ সেপ্টেম্বর ২০২১

নয় বছরের মধ্যে ওয়ালটন হবে অন্যতম গ্লোবাল ব্র্যান্ড

Techzoom.TV |
TechzoomTV