Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশকে প্রযুক্তি পণ্য উৎপাদনে হাব গড়ে তোলার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
বাংলাদেশকে প্রযুক্তি পণ্য উৎপাদনে হাব গড়ে তোলার আহ্বান
Share on FacebookShare on Twitter

শুধু স্মার্টফোন নয়, বাংলাদেশকে সব ধরনের প্রযুক্তি পণ্য উৎপাদনের হাব হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে প্রযুক্তি পণ্য রফতানি করারও আহ্বান জানান তিনি। রাজধানীর একটি হোটেলে গতকাল বাংলাদেশে চীনা প্রতিষ্ঠান শাওমির স্মার্টফোন সংযোজন কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, তরুণ নেতৃত্ব ও শাওমির মতো তরুণ কোম্পানির ওপর আমাদের যথেষ্ট বিশ্বাস রয়েছে। এমন নতুন প্রজন্মের সব কোম্পানি ও উদ্যোক্তাই হচ্ছে বাংলাদেশের একেকটা সফলতা। ডিজিটাল বাংলাদেশ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশে শাওমির প্রথম উৎপাদন ইউনিট স্থাপনে আমরা অংশীদার হতে পেরে অনেক আনন্দিত। আমরা বিশ্বাস করি, এ অংশীদারিত্বের মাধ্যমে দেশের তরুণদের জন্য আরো সুযোগ সৃষ্টি হবে। বৈশ্বিকমানের ইলেকট্রনিকস ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম প্রতিষ্ঠা হবে। বাংলাদেশে এমন সূর্যোদয়ের জন্য শাওমিকে স্বাগত।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র প্রমুখ। ভিডিও বার্তার মাধ্যমে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানের শুরুতে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, শাওমি বিশ্বের দ্বিতীয় শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড। ভারত, চীন ও ভিয়েতনামে উৎপাদিত স্মার্টফোনের মতোই একই মানসম্পন্ন স্মার্টফোন বাংলাদেশের কারখানাতেও তৈরি হবে। এজন্য ১ কোটি ডলার বিদেশী বিনিয়োগ পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে এক হাজারের বেশি কর্মসংস্থান হবে। তিনি জানান, বাংলাদেশ থেকে লাইফস্টাইল পণ্য, বিশেষ করে স্মার্ট জুতা রফতানির হাব হিসেবে গড়ে তুলতে কাজ করছে শাওমি।

প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক তার বক্তব্যে বলেন, ২০০৪ সালে স্যামসাং বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগের প্রস্তাব নিয়ে এসেছিল। তবে তত্কালীন বিএনপি-জামায়াত সরকারের অসহযোগিতা ও অনৈতিক প্রস্তাবের কারণে তারা বিনিয়োগটি সরিয়ে নেয়। ২০০৭ সালে স্যামসাং সেই বিনিয়োগ করে ভিয়েতনামে। গত বছর পর্যন্ত ভিয়েতনামে স্যামসাংয়ের কারখানায় ১ লাখ ৬০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। তাদের কারখানা থেকে রফতানির পরিমাণ ৭ হাজার ২০০ কোটি ডলার। স্যামসাংয়ের বিনিয়োগটি সে সময়ে এলে আজকে বাংলাদেশের চেহারা অন্য রকম হতে পারত বলে মন্তব্য করেন তিনি।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ২০১৬-১৭ অর্থবছরে স্মার্টফোনের ৯৪টি খুচরা যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশে নামিয়ে আনা হয়। বর্তমানে ১৫৪টি খুচরা যন্ত্রাংশে আমদানি শুল্ক ১ শতাংশ। সে জন্যই দেশে একের পর এক স্মার্টফোন সংযোজন কারখানা হচ্ছে। দেশের বাজারে বছরে চার কোটি মুঠোফোনের চাহিদা রয়েছে। তার মধ্যে ৭০ শতাংশই বাংলাদেশে উৎপাদিত হচ্ছে।

উল্লেখ্য, শাওমির জন্য স্মার্টফোন সংযোজন করবে ডিবিজি টেকনোলজি বিডি লিমিটেড। গাজীপুরের ভোগড়ায় ৫৫ হাজার বর্গফুট আয়তনের কারাখানাটিতে বছরে ৩০ লাখ স্মার্টফোন উৎপাদন করবে শাওমি বাংলাদেশ। এরই মধ্যে কারখানাটিতে শাওমি ব্র্যান্ডের রেডমি সিরিজের স্মার্টফোন সংযোজন শুরু হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন ফোনে ডাটা ট্রান্সফার করবেন যেভাবে
কিভাবে করবেন

নতুন ফোনে ডাটা ট্রান্সফার করবেন যেভাবে

২০২০ সালে ২৩ লাখ চাকরির সুযোগ সৃষ্টি করবে এআই
প্রযুক্তি সংবাদ

৩০ কোটি চাকরি হারিয়ে যেতে পারে এআইয়ের কারণে

বাংলাদেশে এলো অপো এ৩এক্স সিরিজের নতুন ভ্যারিয়েন্ট (৪+৬৪জিবি)
নির্বাচিত

বাংলাদেশে এলো অপো এ৩এক্স সিরিজের নতুন ভ্যারিয়েন্ট (৪+৬৪জিবি)

২০ লাখের বেশি বৈদ্যুতিক গাড়ি ফেরত নিচ্ছে টেসলা
অটোমোবাইল

২০ লাখের বেশি বৈদ্যুতিক গাড়ি ফেরত নিচ্ছে টেসলা

জুলাই মাস থেকে বন্ধ হচ্ছে অবৈধ হ্যান্ডসেট
নির্বাচিত

অবৈধ ফোনসেটে যাচ্ছে ৬০০০ কোটি টাকা

ইনফিনিক্স নোট সেভেন লঞ্চ : মিড বাজেটের অন্যতম সেরা স্মার্টফোন
নির্বাচিত

ইনফিনিক্স নোট সেভেন লঞ্চ : মিড বাজেটের অন্যতম সেরা স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও
নির্বাচিত

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি সংবাদ

লেক ওন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’, ট্রাম্পের সিদ্ধান্তে গুগল ম্যাপসে পরিবর্তন

১৫ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর করল অপো
প্রযুক্তি সংবাদ

১৫ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর করল অপো

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

নতুন স্মার্টফোন উন্মোচনের দিক থেকে সেপ্টেম্বর মাসটি প্রযুক্তিপ্রেমীদের...

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২২ অক্টোবর ২০২১

বাংলাদেশকে প্রযুক্তি পণ্য উৎপাদনে হাব গড়ে তোলার আহ্বান

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix