Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বের সেরা স্মার্ট ফ্রিজ উৎপাদন করবে ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৬ মার্চ ২০১৯
Share on FacebookShare on Twitter

শুরু হলো তিন দিনের ‘ওয়ালটন সম্মেলন-২০১৯’। ইলেকট্রনিক্স এবং প্রযুক্তিপণ্য ব্যবসায়ীদের এই সম্মেলন চলবে ১২ থেকে ১৪ মার্চ। সম্মেলনের প্রথম দিনে বিশ্বের সেরা ৫ মডেলের ফ্রিজ উৎপাদনের ঘোষণা দিলো ওয়ালটন। শৈল্পিক সৌন্দর্য, মান, আভিজাত্য, ধারণ ক্ষমতা, সাশ্রয়ী দাম এবং সর্বাধুনিক ফিচারসহ সবদিক দিয়ে যা হবে বিশ্বের অন্যতম সেরা স্মার্ট ফ্রিজ।

এর আগে মঙ্গলবার সকালে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ভাইস-চেয়ারম্যান এস এম শামসুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, এমদাদুল হক সরকার, আলমগীর আলম সরকার, ইউসুফ আলী, মোহাম্মদ রায়হান, এসএম জাহিদ হাসান, হুমায়ূন কবির, গোলাম মুর্শেদ, আমিন খান, ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিট (আইবিইউ) প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম এবং চিফ টেকনিক্যাল অফিসার মি. ইয়ান।

সম্মেলনে বক্তব্য রাখেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম। তিনি বলেন, বিশ্বের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারীদের মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রতিষ্ঠান ওয়ালটন। দেশের মানুষের সমর্থন নিয়ে আগামি ১০ বছরে বিশ্বের শীর্ষ ব্র্যান্ডে পরিণত হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আমরা। লক্ষ্য অর্জনে নতুন ৫ মডেলের ফ্রিজ আমরা উৎপাদন করছি।
তিনি জানান, ফ্রিজের আন্তর্জাতিক বাজার ৮০ বিলিয়ন ডলারের। বিশাল এই বাজার দখলের সম্ভাবনা এবং সক্ষমতা রয়েছে বাংলাদেশের ওয়ালটনের। স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারকে টার্গেট করেই নতুন এই ৫ মডেলের ফ্রিজ উৎপাদন করা হচ্ছে। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ডিজাইন ও মানের গ্রাহক-বান্ধব এই ফ্রিজগুলোর ধারণক্ষমতা হবে ৫০০ থেকে ৭০০ লিটার।

তিনি আরো বলেন, দেশের বাজারে এ বছর অর্থাৎ ২০১৯ সালে ২০ লাখ ফ্রিজ বিক্রির টার্গেট নেয়া হয়েছে। যাকে বলা হচ্ছে ‘১৯-শে ২০’। বছরের প্রথম দুই মাসে (জানুয়ারি-ফেব্রুয়ারি) এই লক্ষ্য অতিক্রম করে টার্গেটের প্রায় দ্বিগুণ ফ্রিজ বিক্রি করেছে ওয়ালটন। এর অর্থ দেশের মানুষের প্রথম পছন্দ ওয়ালটনের তৈরি বিশ্বমানের ফ্রিজ। প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত রেখে বছর শেষ হওয়া আগেই লক্ষ্য ছাড়িয়ে যাওয়ার জন্য তিনি ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

‘টুগেদার উই ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ এই স্লোগানে চলছে দেশের ইলেকট্রনিক্স পণ্য ব্যবসায়ীদের বৃহৎ এই সম্মেলন। ইলেকট্রনিক্স ব্যবসার বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার প্রত্যয় নিয়ে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টারে ৩ দিনের ওই সম্মেলনে অংশ নিচ্ছেন সারা দেশের ৬ সহ¯্রাধিক ব্যবসায়ী।

ওয়ালটনের নির্বাহী পরিচালক আমিন খানের স ালনায় সম্মেলনের উদ্বোধনী দিনে অংশ নেন প্রতিষ্ঠানটির বিভিন্ন অ লের প্রায় দুই হাজার ডিস্ট্রিবিউটর এবং এরিয়া ম্যানেজার। তাদের আগমনে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রাঙ্গণ উৎসবে রূপ নেয়। সম্মেলন উপলক্ষ্যে তৈরি করা হয় সুবিশাল সম্মেলন কক্ষ। নির্মাণ করা হয় সুদৃশ্য ম । বর্ণিল ব্যানার-ফেস্টুনে সাজানো হয় কারখানা প্রাঙ্গন।

সম্মেলনে যোগ দেয়া ব্যবসায়ীরা সরেজমিনে বিভিন্ন উৎপাদন ইউনিট পরিদর্শন করেন। তারা বিশ্বের লেটেস্ট প্রযুক্তি ও মেশিনারিজ সমৃদ্ধ ওয়ালটনের অত্যাধুনিক কারখানায় বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়া দেখে বিস্মিত হন। ওয়ালটনের সঙ্গে ব্যবসা করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

সম্মেলন প্রসঙ্গে ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম বলেন, বিশ্বব্যাপী প্রযুক্তিপণ্যের ব্যবসা বেশ চ্যালেঞ্জিং। এ খাতে খুব দ্রুত পরিবর্তন আসছে। এই পরিবর্তনে সারা বিশ্বের নেতৃত্ব দিতে নিজেদের প্রস্তুত করছে ওয়ালটন। এই সম্মেলনের মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ডে পরিণত হওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা বা রোড ম্যাপ তৈরি করবে বাংলাদেশের ওয়ালটন।

সম্মেলনের দ্বিতীয় দিন ১৩ মার্চ বুধবার যোগ দেবেন সারা দেশের ওয়ালটন প্লাজা ম্যানেজার এবং ডিলারসহ প্রায় তিন হাজার ব্যবসায়ী। আর তৃতীয় ও শেষ দিনে বৃহস্পতিবার অংশ নেবেন ওয়ালটন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মার্সেলের ডিস্ট্রিবিউটর এবং ঊর্দ্ধতন কর্মকর্তাসহ প্রায় এক হাজার ব্যবসায়ী।

সম্মেলনের প্রথম দিনে বিভিন্ন অ লের ওয়ালটনের সেরা ডিস্ট্রিবিউটরদের পুরস্কৃত করা হয়। সবশেষে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে তুরস্ক
প্রযুক্তি সংবাদ

তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে তুরস্ক

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড পেল ‘বাগডুম’
ই-কমার্স

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড পেল ‘বাগডুম’

ফেসবুকে নিরাপদ থাকার পাঁচটি উপায়
কিভাবে করবেন

ফেসবুকে নিরাপদ থাকার পাঁচটি উপায়

দীর্ঘমেয়াদী সুফল অনুযায়ী রাষ্ট্র সংস্কার করা হবে : নাহিদ ইসলাম
প্রযুক্তি সংবাদ

দীর্ঘমেয়াদী সুফল অনুযায়ী রাষ্ট্র সংস্কার করা হবে : নাহিদ ইসলাম

আসছে Nothing Phone 3: নতুন ডিজাইন ও শক্তিশালী ফিচারে বাজার কাঁপাতে প্রস্তুত
প্রযুক্তি সংবাদ

আসছে Nothing Phone 3: নতুন ডিজাইন ও শক্তিশালী ফিচারে বাজার কাঁপাতে প্রস্তুত

বিআইজেএফ’র নতুন সভাপতি হিটলার, সম্পাদক সাব্বিন
নির্বাচিত

বিআইজেএফ’র নতুন সভাপতি হিটলার, সম্পাদক সাব্বিন

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

অন্য পণ্য না কিনলে মেলে না সয়াবিন তেল
অর্থ ও বাণিজ্য

অন্য পণ্য না কিনলে মেলে না সয়াবিন তেল

সিগারেটের উপর আবার কর বাড়বে না তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান
অর্থ ও বাণিজ্য

সিগারেটের উপর আবার কর বাড়বে না তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

টার্নওভার কর কমিয়ে দশমিক ২৫ শতাংশ চান সুপারশপ ব্যবসায়ীরা
অর্থ ও বাণিজ্য

টার্নওভার কর কমিয়ে দশমিক ২৫ শতাংশ চান সুপারশপ ব্যবসায়ীরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল
অটোমোবাইল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) আন্তজেলা ও দূরপাল্লার...

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সিগারেটের উপর আবার কর বাড়বে না তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান

সিগারেটের উপর আবার কর বাড়বে না তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix