Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৩ বছরের মেয়েকে কোডিং শেখান জাকারবার্গ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 30 October 2021
৩ বছরের মেয়েকে কোডিং শেখান জাকারবার্গ
Share on FacebookShare on Twitter

ফেসবুকের করপোরেট নাম পরিবর্তন করে মেটা হয়েছে, এটা এখন সবাই জানেন। নতুন পরিচয়ের মেটা নিয়ে যেমন আগ্রহ বেড়েছে সবার, তেমনি এর অন্যতম সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের ব্যাপারেও নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে প্রিসিলা চ্যানের সঙ্গে জাকারবার্গের দাম্পত্য এবং দুই মেয়েকে নিয়ে তাঁদের সাংসারিক জীবনযাপনের খোঁজ নিতে চান অনেকেই।

গত শনিবার টাইমস অব লন্ডন পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রিসিলা জানিয়েছেন জাকারবার্গ ও তিনি দুই মেয়ে, পাঁচ বছর বয়সী ম্যাক্সিমা ও চার বছর বয়সী অগাস্টের সঙ্গে কেমন করে সময় কাটান?

প্রিসিলা জানান, মেয়েদের ডিউটি ভাগ করে নিয়েছেন তাঁরা। সকালে মেয়েদের নার্সারি স্কুলের জন্য তৈরি করেন প্রিসিলা। আর রাতে তাদের ঘুম পাড়ানোর কাজ বাবা জাকারবার্গের।

প্রিসিলা বলেছেন, ‘কখনো কখনো তারা বই পড়ে। আর কোনো কোনো দিন কোডিং। অগাস্টের তিন বছর বয়স থেকে মার্ক তাদের কোডিং শেখাচ্ছেন।’ অনেকেই হয়তো জানেন, জাকারবার্গ সাত বছর বয়স থেকে কম্পিউটার প্রোগ্রামিং শুরু করেন।

তবে এসবের আগে স্ত্রী ও মেয়েদের নিয়ে রাতের প্রার্থনা সেরে নেন জাকারবার্গ। ইহুদি ধর্মাবলম্বী জাকারবার্গ এ সময় চীনে মান্দারিন ভাষাতে প্রার্থনা করেন। প্রিসিলা চীনা বংশোদ্ভূত। ২০১৪ সালে একটি প্রশ্নোত্তর পর্বে জাকারবার্গ প্রায় ৩০ মিনিট একাধারে মান্দারিন ভাষাতে জবাব দেন। তখন জানা যায় জাকারবার্গ মান্দারিন ভাষাতেও দক্ষতা অর্জন করেছেন।

অনেকের হয়তো মনে আছে, এ বছরের শুরুতে জাকারবার্গ তাঁর ফেসবুক প্রোফাইলে মেয়ে অগাস্টের কোডিং সেশন নিয়ে একটি পোস্ট শেয়ার করেন। এ সময় তিনি শিশুদের টাইপ করতে শেখানোর জন্য অসীম ধৈর্যের পরীক্ষা দিতে হয় বলে উল্লেখ করেন।

অগাস্ট এক মিনিটে একটি বা দুটি শব্দ টাইপ করতে পারে। কয়েকটি শব্দ লেখার পর নিজের ভুল বুঝতে পারে। কিন্তু একবার ‘ডিলিট’ বাটন চাপার পরিবর্তে তিনবার চেপে চেপে সবই মুছে আবার শুরু করে। কন্যার এই কীর্তির কথা তিনি সেই পোস্টে লিখেছেন।

মেয়েকে ব্লকভিত্তিক কোডিং প্ল্যাটফর্ম ‘কানো’তে কোডিং শেখান জাকারবার্গ। এ রকম একটি ব্লকভিত্তিক প্ল্যাটফর্ম, এমআইটি উদ্ভাবিত স্ক্র্যাচ সম্প্রতি বাংলা ভাষাতে রূপান্তর করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের কর্মীরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাইবার হামলা
নির্বাচিত

সাইবার হামলায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বছর ২০২৫

সমস্যা থাকলে বিনামূল্যে মিলবে নতুন এয়ারপডস প্রো
নির্বাচিত

সমস্যা থাকলে বিনামূল্যে মিলবে নতুন এয়ারপডস প্রো

এআই বিপ্লবের ধাক্কায় লণ্ডভণ্ড দেশের আইটি বাজার: ৪০০% বেড়েছে স্টোরেজের দাম
নির্বাচিত

বিশ্বজুড়ে র‍্যামের দাম অস্বাভাবিক হারে বাড়ছে, কিন্তু কেন?

হোন্ডা নিয়ে আসছে হোন্ডা রেবেল ৫০০ এসটিডি
অটোমোবাইল

হোন্ডা নিয়ে আসছে হোন্ডা রেবেল ৫০০ এসটিডি

স্মার্টফোন দুনিয়ায় ২০২৬-এর মহাবিপ্লব: ক্যামেরা ও ব্যাটারিতে আইফোন-স্যামসাংয়ের হাড্ডাহাড্ডি লড়াই
নির্বাচিত

স্মার্টফোন দুনিয়ায় ২০২৬-এর মহাবিপ্লব: ক্যামেরা ও ব্যাটারিতে আইফোন-স্যামসাংয়ের হাড্ডাহাড্ডি লড়াই

পরিবর্তন এসেছে গুগল ফটোসে
নির্বাচিত

দেখা যাবে কোথায় তুলেছেন কোন ছবি, গুগল ফটোস অ্যাপে যুক্ত হল নতুন ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের
বিবিধ

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন: গ্রে মার্কেটের সঙ্গে এবার পারবে বিটিআরসি?

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!
নির্বাচিত

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার,...

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 October 2021

৩ বছরের মেয়েকে কোডিং শেখান জাকারবার্গ

Techzoom.TV |
TechzoomTV