Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাজধানীর পল্লবী থেকে অনুমোদনবিহীন ৩০৯ মোবাইলফোন জব্দ

বিটিআরসির অভিযানে অপো, ভিভো-নোকিয়াসহ নামী-দামী ব্র্যান্ডের অবৈধ ফোন জব্দ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 10 November 2021
রাজধানীর পল্লবী থেকে অনুমোদনবিহীন ৩০৯ মোবাইলফোন জব্দ
Share on FacebookShare on Twitter

নামী-দামী বিভিন্ন ব্র্যান্ডের অনুমোদনবিহীন মোবাইলফোন বিক্রির অভিযোগে রাজধানীর পল্লবীর একটি শপিংমলে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর পরিদর্শক দল ও র‌্যাব-৪ এর সদস্যরা। এসময় ৩০৯টি অবৈধ/অনুমোদনবিহীন/চোরাই মোবাইলফোন জব্দসহ চোরাকারবারী চক্রের ০৭ (সাত) সদস্যকে গ্রেপ্তার করা হয়।

জব্দকৃত মোবাইলের মধ্যে রয়েছে ভিভো ব্র্যান্ডের-৩৮ টি, অপো ব্র্যান্ডের-৬৩ টি, স্যামসাং ব্র্যান্ডের-০৯ টি, রেডমি ব্র্যান্ডের-৩৬ টি, সনি এক্সপ্রিয়া ব্র্যান্ডের-০২ টি, আইফোন-৩৭ টি, এইচটিসি ব্র্যান্ডের-০৪ টি, সিম্ফোনি ব্র্যান্ডের-০১ টি, এলজি ব্র্যান্ডের-০৩ টি, নোকিয়া ব্র্যান্ডের-০২ টি, রিয়েলমি ব্র্যান্ডের-০৭ টি, পোকো ব্র্যান্ডের-০১ টি, নর্জো ব্র্যান্ডের-০১ টিসহ সর্বমোট ৩০৯ টি অনিবন্ধিত মোবাইল ফোন।

গ্রেপ্তারকৃতরা হলেন মাহমুদুল হাসান মাসুদ (২৮), জেলা-বাহ্মনবাড়িয়া, মোঃ জিসান (২৫), জেলা-ঢাকা, মোঃ রাসেল (২৮), জেলা-রাঙ্গামাটি, বিপ্লব হোসেন (৩২), জেলা-চাঁদপুর, মোঃ রায়হান (২৩), জেলা-ঢাকা, মোঃ রকি (১৯), জেলা-ঢাকা, মোঃ হাসিবুল ইসলাম (২১), জেলা-ঢাকা। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে দন্ডবিধি ৪১৩/৩৪ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং অন্যান্য সহযোগীদের গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

অভিযান চলাকালীন সময়ে বিটিআরসি’র প্রতিনিধি দল তাদের নিজস্ব সফটওয়ায়ের মাধ্যমে আইএমইআই নম্বর যাচাই করে ৩০৯ টি মোবাইল ফোনকে অনিবন্ধিত ঘোষণা করেন এবং তাদের সহায়তায় র‌্যাব উক্ত মোবাইল ফোন গুলো জব্দ করে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা গত কয়েক বছর ধরে বিভিন্ন দেশ হতে চোরাই পথে অবৈধভাবে উক্ত মোবাইল ফোন দেশে নিয়ে আসে এবং সরকারের নির্ধারিত ট্যাক্স ফাঁকি দিয়ে আইএমইআই নম্বর পরিবর্তন করে তা জনসাধারণের নিকট বিক্রয় করে। এ ধরণের অনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহার করে অপরাধ করলে আইন-শৃঙ্খলা বাহিনী সহজে সনাক্ত করতে পারে না বিধায় অপরাধীরা এর মাধ্যমে বিভিন্ন প্রকার অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

মোবাইলফোনসহ অন্যান্য বেতার যন্ত্রপাতিসমূহের অবৈধ আমদানি, বাজারজাত, বিক্রয় ও বিতরণ বন্ধে বিটিআরসি হতে অভিযান চলমান থাকবে। তাই সর্বসাধারণকে মোবাইলফোনের বৈধতা যাচাইপূর্বক ক্রয়ের জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও অবৈধ ও অনুমোদনবিহীন যেকোন ধরণের মোবাইলফোন ক্রয়-বিক্রয় হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে বিটিআরসি পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনিবন্ধিত মোবাইল

এই বিভাগ থেকে আরও পড়ুন

হাই কনফিগারের সাথে আসছে ডেল এক্সপিএস ১৫ (৭৫৯০) ল্যাপটপ
নির্বাচিত

হাই কনফিগারের সাথে আসছে ডেল এক্সপিএস ১৫ (৭৫৯০) ল্যাপটপ

ভেরাইজনের ৬.৬ বিলিয়ন ডলারের ফাইভজি চুক্তি স্যামসাংয়ের ঝুলিতে
টিপস

স্যামসাং সম্পর্কে যে কয়েকটি বিষয় আপনি হয়তো জানতেন না

বাংলালিংকের বিরুদ্ধে মামলা করতে আদালতে জেমস
টেলিকম

বাংলালিংকের বিরুদ্ধে মামলা করতে আদালতে জেমস

নির্বাচিত

ফেসবুক ব্যবহার শিশুর মানসিক চাপ বাড়ায়: গবেষণা

ব্যান্ডউইথ কিনবে সৌদি-ভারত-নেপাল-ভুটান, প্রধানমন্ত্রীর উচ্ছ্বাস
নির্বাচিত

ব্যান্ডউইথ কিনবে সৌদি-ভারত-নেপাল-ভুটান, প্রধানমন্ত্রীর উচ্ছ্বাস

দক্ষিন এশিয়ায় ডেলের সেরা পরিবেশক স্মার্ট টেকনোলজিস
নির্বাচিত

দক্ষিন এশিয়ায় ডেলের সেরা পরিবেশক স্মার্ট টেকনোলজিস

Load More

ট্রেন্ডিং টপিক

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 November 2021

রাজধানীর পল্লবী থেকে অনুমোদনবিহীন ৩০৯ মোবাইলফোন জব্দ

Techzoom.TV |
TechzoomTV