Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পর্দা নামলো তথ্যপ্রযুক্তির বিশ্ব সম্মেলন ‘ডব্লিউসিআইটি ২০২১’র

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 14 November 2021
পর্দা নামলো তথ্যপ্রযুক্তির বিশ্ব সম্মেলন ‘ডব্লিউসিআইটি ২০২১’র
Share on FacebookShare on Twitter

তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্বের অন্যতম শীর্ষ সম্মেলন ডব্লিউসিআইটি’র রজতজয়ন্তী উদযাপনের মধ্যদিয়ে শেষ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি ২০২১ (ডব্লিউসিআইটি২০২১) ।

আজ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপত্বিতে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, উইটসা মহাসচিব জেমস এইচ পয়সান্ট, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি শাহিদ-উল-মুনীর, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক মো. আব্দুল মান্নান।

ডব্লিউসিআইটি ২০২২ অনুষ্ঠিত হবে মালয়েশিয়ায় ভার্চুয়ালি এ ঘোষণার দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন উইটসা চেয়ারম্যান ইয়ানিস সিরোস। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন,প্রধান অতিথির বক্তৃতায় বলেন প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে ও সজীব ওয়াজেদ জয় এর তত্ত্বাবধানে দেশের তথ্যপ্রযুক্তি খাত অনেক সফলতা অর্জন করেছে ।ভবিষ্যতে এখাত আরো এগিয়ে যাবে।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন এ বিশ্ব সম্মেলন মাধ্যমে বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তির সংশ্লিষ্টদের ও বিশেষজ্ঞদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের ফলে তথ্যপ্রযুক্তির আন্তঃযোগাযোগ বৃদ্ধি ,উন্নয়ন ও বিকাশে অবদান রাখবে। তিনি তথ্যপ্রযুক্তি খাতের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় উপর গুরুত্বারোপ করেন।

আন্তর্জাতিক এ সম্মেলনের সমাপনী দিনে আজ রবিবার স্টার্টআপ, এডুটেক, স্মার্টসিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিব্যবসা বিষয়ক ৮ টি সেশন/সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এসব সেমিনারে বক্তাদের মধ্যে অন্যতম ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, উইটসা মহাসচিব জেমস পয়সান্ট, এডুটেক হাবের কান্ট্রি অ্যাঙ্গেজমেন্ট লিড টম কায়ে চৌধুরী প্রমুখ।

এর আগে গতকাল ‘উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচি প্রণয়ন ও তা বাস্তবায়নে বলিষ্ঠ নেতৃত্বদান এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে অনন্যসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ডিজিটাল বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্বের ৮০ টি দেশের সদস্য ভুক্ত সংগঠন “ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স” তথ্যপ্রযুক্তির অলিম্পিক খ্যাত ‘উইটসা ২০২১’ পুরস্কার প্রদান করে ।

এছাড়া গত শুক্রবার ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কারে ভূষিত হন ডিজিটাল বাংলাদেশের স্থপতি প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

‘আইসিটি দ্য গ্রেট ইকুলাইজার’ এই প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ৪ দিনব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন ডব্লিউসিআইটি ২০২১ এর ২৫তম আসরের পাশাপাশি একই সময়ে অনুষ্ঠিত হয়েছে এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলের আন্তর্জাতিক সম্মেলন অ্যাসোসিও ‘ডিজিটাল সামিট ২০২১’। সম্মেলনটি সশরীরের পাশাপাশি ভার্চুয়ালি আয়োজিত হয়।

সম্মেলনে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল ৩০টি সেমিনার, মিনিস্টারিয়াল কনফারেন্স, বিটুবি সেশন। অনলাইনে নিবন্ধিত হয়ে সেমিনারগুলোতে অংশ নিয়েছেন দেশের তরুণ প্রজন্মের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের আগ্রহীরা।
উল্লেখ্য, ঢাকায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির ২৫তম আসর ভার্চুয়ালি যুক্ত হয়ে গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোন স্লো হয়ে গেছে? জেনে নিন ফোন ফাস্ট করার উপায়
কিভাবে করবেন

স্মার্টফোন স্লো হয়ে গেলে ফাস্ট করবেন যেভাবে

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব পেলেন পলক
প্রযুক্তি সংবাদ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব পেলেন পলক

১৮ আগস্ট আসছে টেকনোর ‘পোভা ৮ প্রো ৫জি’, পেছনে থাকবে এলইডি ডিসপ্লে
নির্বাচিত

১৮ আগস্ট আসছে টেকনোর ‘পোভা ৮ প্রো ৫জি’, পেছনে থাকবে এলইডি ডিসপ্লে

গুগল-ফেসবুকে বিজ্ঞাপনের পেমেন্ট প্রক্রিয়া সহজ করলো বাংলাদেশ ব্যাংক
প্রযুক্তি সংবাদ

গুগল-ফেসবুকে বিজ্ঞাপনের পেমেন্ট প্রক্রিয়া সহজ করলো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ১১তম ডিজিটাল সামিট: পরিবর্তনের পথে ডিজিটাল মার্কেটিং
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ১১তম ডিজিটাল সামিট: পরিবর্তনের পথে ডিজিটাল মার্কেটিং

বাজারে আসছে ৬ ক্যামেরার অপো এ ৯২এস
নির্বাচিত

বাজারে আসছে ৬ ক্যামেরার অপো এ ৯২এস

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

উপহার হিসেবে শেয়ার পেয়েছেন ওয়ালটন হাই-টেকের পরিচালক

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!
অর্থ ও বাণিজ্য

ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 November 2021

পর্দা নামলো তথ্যপ্রযুক্তির বিশ্ব সম্মেলন ‘ডব্লিউসিআইটি ২০২১’র

Techzoom.TV |
TechzoomTV