Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫০ লাখ ডলার বিনিয়োগ পেল এলিভেট পে, এখন বাংলাদেশেও খোলা যাবে বিমাসহ ইউএসডি অ্যাকাউন্ট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 8 June 2024
৫০ লাখ ডলার বিনিয়োগ পেল এলিভেট পে, এখন বাংলাদেশেও খোলা যাবে বিমাসহ ইউএসডি অ্যাকাউন্ট
Share on FacebookShare on Twitter

দক্ষিণ এশীয় অঞ্চলে নিজেদের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে সম্প্রতি ৫০ লাখ মার্কিন ডলারের বিনিয়োগ পেয়েছে লন্ডন ও দুবাই-ভিত্তিক আর্থিক প্রযুক্তি (ফিনটেক) প্রতিষ্ঠান এলিভেট পে। এলিভেট পে’র ব্যবসায়িক সম্প্রসারণ বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ফ্রিল্যান্সার, রিমোট ওয়ার্কার এবং যারা বিদেশি ক্লায়েন্টদের জন্য কাজ করেন, তাদের কাজের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে প্রায় ১০ লাখ ফ্রিল্যান্সার রয়েছেন। পাশাপাশি, বর্তমানে দেশে বর্তমানে অসংখ্য মানুষ রয়েছেন, যারা ঘরে বসেই দক্ষ কর্মী হিসেবে পেশাদারভাবে কাজ করছেন। তবে, আন্তর্জাতিক মুদ্রায় পেমেন্ট, বিশেষ করে মার্কিন ডলারে পেমেন্ট গ্রহণের ক্ষেত্রে তাদের বিভিন্ন জটিলতা ও হয়রানির সম্মুখীন হতে হয়। তাদের জন্য পেমেন্ট গ্রহণের প্রক্রিয়া সহজ করে তুলতে সমাধান নিয়ে এসেছে এলিভেট পে। এলিভেট পে’র মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের নিয়োগদাতা এবং ফ্রিল্যান্স কাজের প্ল্যাটফর্ম যেমন আপওয়ার্ক, ফাইভার, পেপ্যাল, ডিল ও টপট্যাল থেকে সহজেই মার্কিন ডলারে পরিশোধিত পেমেন্টের অর্থ সংগ্রহ করা যাবে।

যখন গ্রাহকরা এলিভেট অ্যাকাউন্টের মাধ্যমে তাদের পেমেন্ট গ্রহণ করবেন, সে অর্থ জমা থাকবে যুক্তরাষ্ট্রের মেইনে অবস্থিত ১৭২ বছরের ঐতিহ্যবাহী ব্যাঙ্গর সেভিংস ব্যাংকে। ব্যাংকটি এলিভেট গ্রাহকদের অর্থ জমা সংক্রান্ত সেবা প্রদান করে। এফডিআইসি’র সদস্য হওয়ার ফলে ব্যাঙ্গর সেভিংস ব্যাংকে গ্রাহকদের জমাকৃত অর্থ আড়াই লাখ মার্কিন ডলার পর্যন্ত এফডিআইসি বিমা সুবিধার আওতাভুক্ত থাকে। উল্লেখ্য, শুধুমাত্র এলিভেট ব্যবহারকারীরাই বাংলাদেশ, পাকিস্তান ও ফিলিপাইন থেকে এফডিআইসি-বিমাকৃত ইউএস ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন।

অনলাইন পেশাজীবী ও ফ্রিল্যান্সারদের প্রয়োজন অনুযায়ী সেবা প্রদানে প্রাধান্য দেয়ার মাধ্যমে অন্যান্য প্রতিষ্ঠান থেকে নিজেদের আলাদা করে এলিভেট পে। এলিভেট অ্যাকাউন্ট ব্যবহারকারীরা সাশ্রয়ী কনভার্সন ফি’র সুবিধা নিয়ে সাশ্রয়ী খরচে তাদের কষ্টার্জিত ডলার নিজেদের বাংলাদেশি অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবেন। এছাড়াও, এলিভেট গ্রাহকদের জন্য রয়েছে আকর্ষণীয় কনভার্সন রেট এবং নেই কোনো সাবস্ক্রিপশন ফি।

এলিভেট পে’র প্রধান নির্বাহী খালিদ কিনান বলেন, “বিশ্বের উদীয়মান বাজারগুলোর জন্য বৈদেশিক আয়ের মূল উৎস হতে যাচ্ছে ফ্রিল্যান্সিং ও রিমোট ওয়ার্ক। আপওয়ার্ক, ফাইভার ও ডিল’র মতো প্ল্যাটফর্মগুলো দক্ষ পেশাদারদের জন্য বিশ্ববাজারে প্রতিযোগিতা করার এবং মার্কিন ডলারে উপার্জনের সুযোগ তৈরি করেছে। আমাদের লক্ষ্য হচ্ছে সাশ্রয়ী খরচে এবং দ্রুত ও সহজ উপায়ে ফ্রিল্যান্সার এবং রিমোট ওয়ার্কাররা যেন তাদের পেমেন্ট লাভ করেন, তা নিশ্চিত করা। আমরা চাই, তারা যেন তাদের কষ্টার্জিত অর্থের যত বেশি সম্ভব নিজেদের কাছে রাখতে পারেন।”

এলিভেট পে’র প্রতিষ্ঠাতা খালিদ কিনান, ইউসেফ ওদজিদান এবং ফারিস কিনানের সান্তান্দার, এইচএসবিসি ও এসইবি’র মতো খ্যাতনামা ব্যাংকসহ ব্যাংকিং ও আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে সম্মিলিতভাবে ৩০ বছরেরও বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে। এলিভেট পে প্রতিষ্ঠা ও এগিয়ে নেয়ার পেছনে প্রতিষ্ঠাতাদের সুদীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ওয়াই কম্বিনেটর, গুডওয়াটার, গ্লোবাল ফাউন্ডারস ক্যাপিটাল ও ভিএসকিউ সহ বিভিন্ন বিনিয়োগকারীদের কাছ থেকে এখন পর্যন্ত ইক্যুইটি এবং ঋণের মাধ্যমে মোট ১ কোটি মার্কিন ডলার পেয়েছে এলিভেট পে। প্রতিষ্ঠানটির যাত্রার শুরু থেকে এখন পর্যন্ত দেড় লাখের বেশি গ্রাহকের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

দক্ষিণ এশিয়ার বাজারকে প্রাধান্য দিয়ে কাজ করছে এলিভেট পে, যার সুফল ভোগ করবে বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলো—ফ্রিল্যান্সারদের অর্থ উপার্জন প্রক্রিয়া আরও সহজ হয়ে ওঠার ইতিবাচক প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে। পাশাপাশি, শক্তিশালী বৈদেশিক মুদ্রার রিজার্ভ দেশের বর্তমান ডলার সংকট মোকাবিলায় কার্যকরী ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: পেল এলিভেট পে

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাণিজ্যিকভাবে চালু হল ই-ঋণ, সীমা ৫০ হাজার
অর্থ ও বাণিজ্য

বাণিজ্যিকভাবে চালু হল ই-ঋণ, সীমা ৫০ হাজার

চিফ ইনফরমেশন অফিসার হিসেবে রবিতে যোগ দিলেন ভারিন্দর
টেলিকম

চিফ ইনফরমেশন অফিসার হিসেবে রবিতে যোগ দিলেন ভারিন্দর

টিএমজিবির প্রথম বার্ষিক পারিবারিক মিলনমেলা ২০২২ অনুষ্ঠিত
নির্বাচিত

টিএমজিবির প্রথম বার্ষিক পারিবারিক মিলনমেলা ২০২২ অনুষ্ঠিত

স্কুটার তৈরিতে হিরোকে পেছনে ফেলল সুজুকি
অটোমোবাইল

স্কুটার তৈরিতে হিরোকে পেছনে ফেলল সুজুকি

গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় যোগ দেবেন যেভাবে
নির্বাচিত

গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় যোগ দেবেন যেভাবে

ট্রেনে ফিরতি ঈদযাত্রার ১০ জুনের টিকিট বিক্রি শুরু
নির্বাচিত

ট্রেনে ফিরতি ঈদযাত্রার ১০ জুনের টিকিট বিক্রি শুরু

Load More

ট্রেন্ডিং টপিক

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

এআইয়ের প্রসারে এক দশকে পেশা পরিবর্তন করবেন যুক্তরাষ্ট্রের ১ কোটি কর্মী
প্রযুক্তি সংবাদ

এআইয়ের প্রসারে এক দশকে পেশা পরিবর্তন করবেন যুক্তরাষ্ট্রের ১ কোটি কর্মী

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২। ব্যস্ত...

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 June 2024

৫০ লাখ ডলার বিনিয়োগ পেল এলিভেট পে, এখন বাংলাদেশেও খোলা যাবে বিমাসহ ইউএসডি অ্যাকাউন্ট

Techzoom.TV |
TechzoomTV