Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চিপ উন্নয়নে কাজ করবে ফোর্ড ও জিএম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২০ নভেম্বর ২০২১
চিপ উন্নয়নে কাজ করবে ফোর্ড ও জিএম
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে চলমান সংকট নিরসনে চিপ উৎপাদন ও এর সঙ্গে জড়িত প্রযুক্তির উন্নয়নে কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুটি গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান ফোর্ড ও জেনারেল মোটরস (জিএম)।

উৎপাদন কার্যক্রমের অংশ হিসেবে গ্লোবাল ফাউন্ড্রিজের সঙ্গে যৌথভাবে কাজ করবে ফোর্ড। এক ঘোষণায় প্রতিষ্ঠানটি এ কথা জানায়। নন-বাইন্ডিং এ চুক্তিতে চিপ উৎপাদনের বিষয়ে খুব সামান্য কথা থাকলেও একটি বিষয়ের পরিকল্পনা পরিষ্কার। প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের ভেতরেই চিপ উৎপাদন ও এর প্রযুক্তির উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে।

প্রায় এক বছরের বেশি সময় ধরে বিশ্বে চিপ সংকট চলমান। প্রথমে গাড়ি উৎপাদন শিল্প ক্ষতিগ্রস্ত হলেও ধীরে ধীরে তা ভোক্তা পণ্য, স্মার্টফোন ও কম্পিউটার শিল্পেও প্রভাব ফেলতে শুরু করে। এর পরিপ্রেক্ষিতে কম্পিউটারের মাদারবোর্ড, প্রসেসর, গ্রাফিকস প্রসেসিং ইউনিট, স্মার্টফোন, স্মার্টটিভিসহ বিবিধ ইলেকট্রনিক পণ্যের দাম বাড়তে শুরু করে।

চিপ উৎপাদনে নতুন কোনো কেন্দ্র স্থাপন না করার কথা উল্লেখ করে প্রতিষ্ঠান দুটি জানায়, বিশ্বের গাড়ি উৎপাদন শিল্পকে সহযোগিতার লক্ষ্যে তারা উন্নত প্রযুক্তিতে চিপ উৎপাদনের সম্ভাব্য সব পন্থার খোঁজ করবে। অন্য এক অনুষ্ঠানে জিএমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক রিউস বলেন, নতুন চিপ উৎপাদনে আমরা কোয়ালকম, টিএসএমসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করছে।

ওয়াল স্ট্রিট জার্নালের কাছে দেয়া এক সাক্ষাত্কারে ফোর্ডের ভেহিকল এমবেডেড সফটওয়্যার অ্যান্ড কন্ট্রোল বিভাগের ভাইস প্রেসিডেন্ট চাক গ্রে জানান, আমাদের বিশ্বাস আমরা একই সঙ্গে উৎপাদিত পণ্যের কার্যক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিগত স্বাধীনতাও বিস্তৃত করতে পারব।

ট্রেন্ডফোর্সের তথ্যানুযায়ী, ২০০৯ সালে এএমডি থেকে গ্লোবাল ফাউন্ড্রিজ আলাদা হয়ে যায়। টিএসএমসি, স্যামসাং ও ইউএমসির পর প্রতিষ্ঠানটি বিশ্বের চতুর্থ বৃহত্তম চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটি এএমডি, কোয়ালকম এমনকি স্যামসাংয়ের জন্যও চিপ উৎপাদন করে থাকে।

সাম্প্রতিক বছরগুলোতে গাড়িতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে চিপের চাহিদা বেড়েছে। তবে কিছু প্রতিষ্ঠান পুরনো ও সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করে থাকে এবং অ্যাপল বা এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের তুলনায় কম সরবরাহ চাহিদা গ্রহণ করে থাকে।

যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদন কেন্দ্র স্থাপনে বেশকিছু প্রতিষ্ঠান চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে উৎপাদন কার্যক্রমে সরকারি সহায়তা ও অনুদান পেতে প্রতিষ্ঠানগুলো তাদের উদ্যোগ অব্যাহত রেখেছে। তবে এসব উদ্যোগ কার্যকরে আরো ১০ বছরের বেশি সময় লাগতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

ফোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম ফারলে বলেন, চলমান সংকট নিরসনে কিছু পন্থা রয়েছে। বিশেষ করে একক উৎপাদনের ক্ষেত্রে আমরা রেনেসাস নাকার চিপ কারখানা ব্যবহার করতে পারি। তাদের চিপ ব্যবহার করে আমরা কিছু বাফার স্টক চালু করতে পারি। এসব চিপ ব্যবহার আদর্শ না হলেও একেবারে খালি হাতে বসে থাকার চেয়ে উত্তম।

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসছে বিশ্বের ‘দ্রুততম’ ইলেকট্রিক প্লেন
প্রযুক্তি সংবাদ

আসছে বিশ্বের ‘দ্রুততম’ ইলেকট্রিক প্লেন

ফেসবুক আইডি খুলতে এনআইডির বাধ্যবাধকতা থাকা উচিত : তথ্যমন্ত্রী
নির্বাচিত

ফেসবুক আইডি খুলতে এনআইডির বাধ্যবাধকতা থাকা উচিত : তথ্যমন্ত্রী

ইউটিউবে বুকটিউব
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে বুকটিউব

সফোস: ২০২৫ সালে সাইবার নিরাপত্তা
নির্বাচিত

সফোস: ২০২৫ সালে সাইবার নিরাপত্তা

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
নির্বাচিত

ফেসবুকের পুরনো ভার্সনে ফেরত যাবেন যেভাবে

স্পেসএক্সে চাকরি পেতে
নির্বাচিত

স্পেসএক্সে চাকরি পেতে

Load More

ট্রেন্ডিং টপিক

রাজধানীতে অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা ডিএমপি কমিশনারের
সোশ্যাল মিডিয়া

রাজধানীতে অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা ডিএমপি কমিশনারের

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

১০০০০এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৬০০ প্রো ৫জি শীঘ্রই লঞ্চ, ফাঁস হল স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

১০০০০এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৬০০ প্রো ৫জি শীঘ্রই লঞ্চ, ফাঁস হল স্পেসিফিকেশন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬
প্রযুক্তি সংবাদ

১০ হাজার টাকার মধ্যে বেস্ট ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix