Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্ত্রীদেরও উদ্যোক্তা হতে দিন, বাধা দেবেন না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
স্ত্রীদেরও উদ্যোক্তা হতে দিন, বাধা দেবেন না: প্রধানমন্ত্রী
Share on FacebookShare on Twitter

সরকারের দেওয়া সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে পরিবারের নারীরাও যাতে উদ্যোক্তা হয়ে উঠতে পারে, পুরুষদের প্রতি সেই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার নবম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সরকারপ্রধানের এ আহ্বান আসে।

তিনি বলেন, দেশে নারীরা এক সময় এ দিকে ‘একটু পিছিয়ে’ ছিলেন। তাদের মধ্যে উদ্যোক্তা তেমন ছিলেন না। এখন নারী উদ্যোক্তারাও এগিয়ে আসছেন।

“নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার প্রদানসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে। আমি আশা করি, সামনের দিকে আরো বেশি নারী উদ্যোক্তা সৃষ্টি হবে।”

এসএমই খাতের উদ্যোক্তাদের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা, লাগসই প্রযুক্তির ব্যবহার, সহজ শর্তে ঋণ দেওয়া, উৎপাদিত পণ্যের প্রসার, প্রচার ও বাজারজাতকরণসহ নানামুখী কার্যক্রম সরকার ‘দক্ষতার সঙ্গে’ পরিচালনা করছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

দেশের পুরুষদের উদ্দেশে তিনি বলেন, “আপনারাও ব্যবসা করেন। আপনাদের স্ত্রীর নামে যদি আপনারা এই এসএমই ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে তাকেও একটু কাজ করার সুযোগ করে দেন।

“তাহলে সংসারের সাথে সাথে মেয়েরাও কিন্তু সেই ধরনের শিল্পায়ন করতে পারবে। তাতে উদ্যোক্তাও সৃষ্টি হবে। সেই সুযোগটা অন্তত আপনারা দেবেন। সেখানে বাধা দিয়েন না।”

দেশে ১০০ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অঞ্চলভিত্তিক কৃষিপণ্যসহ অন্য যেসব পণ্য দেশে উৎপাদন হয়, সেগুলো কাজে লাগাতে ওই সব অঞ্চলে শিল্প গড়ে তুলতে হবে।

“যেন কাঁচাপণ্যটা আমরা আমাদের নিজেদের দেশ থেকে আহরণ করতে পারি। সেই দিকটায় বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন। তাতে আমাদের দেশ লাভবান হবে, আমাদের কৃষি লাভবান হবে। সাথে সাথে শিল্পায়ন হবে এবং উদ্যোক্তা সৃষ্টি হবে।”

সরকার কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণের ওপর গুরুত্ব দিচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, পৃথিবীর কোন দেশে কোন পণ্যের কেমন চাহিদা আছে, সে অনুযায়ী খাদ্যপণ্য রপ্তানি ও উৎপাদনের পরিকল্পনা নিতে হবে।

“কোন ধরনের কাঁচামাল আমাদের পাওয়া যেতে পারে বা কোন ধরনের শিল্প আমরা সহজে গড়ে তুলতে পারি সেইগুলো বিবেচনায় নিয়েও কিন্তু আমরা শিল্প গড়ে তুলতে পারি।

“তাতে নিজের বাজার যেমন সৃষ্টি হবে, আবার বিদেশেও আমরা রপ্তানি করতে পারবো। আমাদের রপ্তানি পণ্য বৃদ্ধি পাবে। সেইভাবেই আমাদের কাজ করতে হবে।”

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিবর্ষে বাংলাদেশের শতভাগ মানুষকে বিদ্যুৎ সেবার আওতায় আনার লক্ষ্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নেও সরকার জোর দিচ্ছে।

“একটা জায়গায় বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থাটা যদি থাকে, তাহলে সেখানে পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণে কোনো সমস্যা হয় না। আমরা সেই বিষয়টার দিকে বিশেষ দৃষ্টি দিচ্ছি।”

ছবি: পিএমওছবি: পিএমওদেশবাসীকে আরো সচেতন হওয়ার পরামর্শ দিয়ে সরকার প্রধান বলেন, “শুধু উৎপাদন না, আন্তর্জাতিক মানের যেন হয় পণ্যগুলো, সেদিকেও বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। আর এ বিষয়ে আমাদের প্রশিক্ষণ অনেক বেশি প্রয়োজন।”
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন শেখ হাসিনা।

তিনি বলেন, এসএমই ফাউন্ডেশন ইতোমধ্যে সারাদেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ১৭৭টি ক্লাস্টার চিহ্নিত করেছে। এসব ক্লাস্টারসহ সারাদেশে রয়েছে ৭৮ লাখ এসএমই শিল্প প্রতিষ্ঠান।

“এক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানে নতুন করে একজন মানুষের কাজের ব্যবস্থা হলে কমপক্ষে ৭৮ লাখ বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।”

এসএমই খাতের উন্নয়ন ও অবকাঠামোগত সুবিধা বাড়াতে আওয়ামী লীগ সরকার সব ধরনের সহায়তা দিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।

সেই সঙ্গে তিনি এও বলেন, “যত্রতত্র কিন্তু শিল্প করা যাবে না। এটা বাস্তব। কারণ আমরা চাই আমাদের কৃষিজমি রক্ষা করতে। খাদ্য চাহিদা কখনো কমবে না বরং দিনের পর দিন বাড়বে।”

মহামারীর মধ্যে খাদ্য চাহিদা বেড়েছে এবং অনেক উন্নত দেশ এখন খাদ্য সংকটে ভুগছে জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমাদের আল্লাহর রহমতে সেই সমস্যাটা নাই।”

শিল্পকে নির্দিষ্ট জায়গায় রাখতে সারা দেশে ১০০ শিল্পাঞ্চল গড়ে তোলার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়ে যাওয়া বিসিক শিল্প নগরীর সম্প্রসারণ ঘটানো হচ্ছে বলে জানান সরকারপ্রধান।

তিনি বলেন, “কাজেই, সুনির্দিষ্ট জায়গায় সেই শিল্পটা গড়ে তোলা। যাতে করে বর্জ্য ব্যবস্থাপনাটাও ঠিক থাকে, পরিবেশ ঠিক থাকে… সেইগুলোতে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।”

অন্যদের মধ্যে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমইএফ) চেয়ারপারসন মো. মাসুদুর রহমান উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা
নির্বাচিত

ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা

২০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে কাজ করছে স্যামসাং?
নির্বাচিত

২০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে কাজ করছে স্যামসাং?

উৎপাদনে চীনের বিকল্প খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান
নির্বাচিত

উৎপাদনে চীনের বিকল্প খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান

ফেশিয়াল রিকগনিশন সিস্টেমকে বোকা বানাবে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

ফেশিয়াল রিকগনিশন সিস্টেমকে বোকা বানাবে ফেসবুক

‘ইন্টারনেট ব্যবহারকারীদের বিপদ থেকে আত্নরক্ষার উপায় জানতে হবে’
নির্বাচিত

‘ইন্টারনেট ব্যবহারকারীদের বিপদ থেকে আত্নরক্ষার উপায় জানতে হবে’

শাওমি
নির্বাচিত

হুয়াওয়ে ও স্যামসাংয়ের পর এবার ট্রাইফোল্ডের বাজারে আসতে পারে শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির নতুন ফোন আনল ভিভো
নির্বাচিত

৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির নতুন ফোন আনল ভিভো

পরীক্ষার টেবিলে স্যামসাংয়ের ওয়ান ইউআই ৯
প্রযুক্তি সংবাদ

পরীক্ষার টেবিলে স্যামসাংয়ের ওয়ান ইউআই ৯

পিক্সেল সিরিজের নতুন স্মার্টওয়াচ আনছে গুগল
প্রযুক্তি বাজার

পিক্সেল সিরিজের নতুন স্মার্টওয়াচ আনছে গুগল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চলছে ইন্টারনেট সোসাইটির নির্বাচন, আগামী ১৬ জুলাই পর্যন্ত ভোটগ্রহণ
প্রযুক্তি সংবাদ

চলছে ইন্টারনেট সোসাইটির নির্বাচন, আগামী ১৬ জুলাই পর্যন্ত ভোটগ্রহণ

দেশের ইন্টারনেট ইকোসিস্টেম, ডিজিটাল অধিকার এবং আইসিটি পলিসি...

বিশ্বজুড়ে হারিয়ে যাচ্ছে সাশ্রয়ী দামের ফোন

বিশ্বজুড়ে হারিয়ে যাচ্ছে সাশ্রয়ী দামের ফোন

‘আমি ডেভিড ইমন বলতেছি, অনেক ব্যবসা করছেন এখন আমরা করবো’

‘আমি ডেভিড ইমন বলতেছি, অনেক ব্যবসা করছেন এখন আমরা করবো’

অপারেটর-বিটিআরসি দ্বন্দ্বে গ্রাহক সেবায় ভোগান্তি

প্রত্যন্ত এলাকা বিদ্যুৎহীন, বিঘ্নিত হচ্ছে মোবাইল নেটওয়ার্ক

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ ডিসেম্বর ২০২১

স্ত্রীদেরও উদ্যোক্তা হতে দিন, বাধা দেবেন না: প্রধানমন্ত্রী

Techzoom.TV |
TechzoomTV