Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশ এখন গ্লোবাল নলেজ সোসাইটিতে নেতৃত্ব দিচ্ছে: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 12 December 2021
বাংলাদেশ এখন গ্লোবাল নলেজ সোসাইটিতে নেতৃত্ব দিচ্ছে: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ কেবল টেকসই উন্নয়নেই নয় গ্লোবাল নলেজ সোসাইটিতেও নেতৃত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেছেন, বাংলাদেশের প্রকৌশলীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট পরিচালনা করছে। আমাদের তরুণদের মেধা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে আগামী দিনে বাংলাদেশ রোবট উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশে পরিনত হবে।

রাজধানীর স্থানীয় এক হোটেলে বুধবার দ্যা ইনস্টিটিউট অফ ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (আইইইই) বাংলাদেশ সেকশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী।

মোস্তফা জব্বার বলেন, ‘ইতিহাসে প্রথম বাংলাদেশি হিসেবে অধ্যাপক ড. সাইফুর রহমান আইইইইর প্রেসিডেন্ট এবং অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ আইইইই ওমেন ইন ইঞ্জিনিয়ারিং কমিটির চেয়ার নির্বাচিত হয়েছেন। এতে প্রমাণ হয় বাংলাদেশ এখন নেতৃত্ব দিচ্ছে গ্লোবাল নলেজ সোসাইটিতে।

এই কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য দেশের মানুষের পক্ষ থেকে বৈশ্বিক প্রযুক্তি অঙ্গনে নির্বাচিত ড. সাইফুর ও ড. সেলিয়াকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানান মন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর বলেন, ‘আগামীতে চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ যেন বিশ্বকে নেতৃত্ব দিতে পারে সেজন্য নিরলসভাবে ভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

তিনি বলেন, ‘আমরা স্বপ্ন দেখি, প্রধানমন্ত্রী ও তার সুযোগ্য আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে শুধু ইকোনমিক ও পলিটিক্যাল ডিপ্লোমেসি নয়, সায়েন্স ডিপ্লোমেসি ও টেকনোলজিক্যাল ডিপ্লোমেসিতেও আগামী দিনে বাংলাদেশ বিশ্বকে নেতৃত্ব দেবে।

প্রথম বাংলাদেশি হিসেবে অধ্যাপক ড. সাইফুর রহমান আইইইইর প্রেসিডেন্ট এবং অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ আইইইই ওমেন ইন ইঞ্জিনিয়ারিং কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

ড. সাইফুর রহমান বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগে পড়াশোনা শেষে একই বিশ্ববিদ্যালয়ে কিছুদিন শিক্ষকতা করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ে অ্যাডভান্সড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ড. সেলিয়া শাহনাজ বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক। তিনি কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডিধারী এই শিক্ষকের দেড় শতাধিক আন্তর্জাতিক জার্নাল ও কনফারেন্স পেপার প্রকাশ হয়েছে।

আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার প্রফেসর ড. মশিউল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদার, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ-আইইবির সাবেক প্রেসিডেন্ট, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর, স্পেক্ট্রাম কনসোর্টিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ফোরকান বিন কাসেম বক্তব্য রাখেন।

উল্লেখ্য, আইইইই হচ্ছে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং এবং সংশ্লিষ্ট বিভিন্ন শাখার জন্য একটি বৈশ্বিক পেশাদার সংগঠন। ১৬০টি দেশে চার লক্ষাধিক সদস্য নিয়ে গঠিত প্রযুক্তিগত পেশাদারদের বৃহত্তম এই সংগঠনটির কর্পোরেট হেডকোয়ার্টার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

২০২২ সালে আইটি খাত সরকারি ব্যয় ৫৫ হাজার কোটি ডলার ছাড়াবে
নির্বাচিত

২০২২ সালে আইটি খাত সরকারি ব্যয় ৫৫ হাজার কোটি ডলার ছাড়াবে

ওয়ালটনরে পণ্যে শতভাগ পর্যন্ত ক্যাশব্যাক অফার
ছাড় ও অফার

ওয়ালটনরে পণ্যে শতভাগ পর্যন্ত ক্যাশব্যাক অফার

জিরো-ডে সাইবার হামলার পর নিরাপত্তা আপডেট আনল গুগল-অ্যাপল
প্রযুক্তি সংবাদ

জিরো-ডে সাইবার হামলার পর নিরাপত্তা আপডেট আনল গুগল-অ্যাপল

১৪ দিনের ব্যাটারি ব্যাকআপে আসছে হুয়াওয়ে ব্যান্ড ৬ স্মার্টওয়াচ
নির্বাচিত

১৪ দিনের ব্যাটারি ব্যাকআপে আসছে হুয়াওয়ে ব্যান্ড ৬ স্মার্টওয়াচ

গুগলে এই ৪ বিষয়ে জানতে সার্চ দিলে হতে পারে জেল-জরিমানা
নির্বাচিত

গুগলে এই ৪ বিষয়ে জানতে সার্চ দিলে হতে পারে জেল-জরিমানা

Load More

ট্রেন্ডিং টপিক

বিটকয়েনে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থ ও বাণিজ্য

আট মাসের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় বিটকয়েনের দাম

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে
প্রযুক্তি সংবাদ

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল
প্রযুক্তি সংবাদ

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

নতুন প্রজন্মের জন্য নতুন ফ্ল্যাগশিপ: helio110
নির্বাচিত

নতুন প্রজন্মের জন্য নতুন ফ্ল্যাগশিপ: helio110

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 December 2021

বাংলাদেশ এখন গ্লোবাল নলেজ সোসাইটিতে নেতৃত্ব দিচ্ছে: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV