Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সড়কে নারীদের নিরাপত্তায় বাড়ছে প্রযুক্তির ব্যবহার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
সড়কে নারীদের নিরাপত্তায় বাড়ছে প্রযুক্তির ব্যবহার
Share on FacebookShare on Twitter

তৃতীয় বিশ্ব থেকে প্রথম বিশ্ব—সব জায়গাতেই নারীরা বিভিন্ন সহিংসতার শিকার হচ্ছেন। সড়কে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকেন সব শ্রেণীর নারীই। পূর্ব কিংবা পশ্চিম সব জায়গাতেই নারীর প্রতি সহিংসতার একই প্যাটার্ন দেখা যায়। স্রেফ লিঙ্গ বিচারে হেয় করা, অপমান, বর্বরোচিত হামলা ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের শিকার হন নারীরা। যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের (ওএনএস) সমীক্ষা বলছে, পৃথিবীর অর্ধেক নারী অন্ধকার পথে হাঁটতে কোনো না কোনো সময় অনিরাপত্তায় ভুগেছেন। এ পরিস্থিতিতে কেউ কেউ আপনজনকে ফোন করেছেন বা হোয়াটসঅ্যাপে নিজের অবস্থান শেয়ার করেছেন। কেউ কেউ আত্মরক্ষার কথা ভেবে চাবির গোছা মুঠোয় রাখেন। চলতি বছরজুড়ে যুক্তরাজ্যে নারী নিপীড়ন আলোচ্য বিষয় হয়ে থেকেছে। প্রশ্ন উঠেছে, নারীদের নিরাপত্তা প্রদানে প্রযুক্তির ভূমিকা কতখানি? এ বিষয়ে সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করে।

চলতি বছরে যুক্তরাজ্যে দুটি নারী সহিংসতার ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সারাহ ইভরার্ড ও শিক্ষিকা সাবিনা নেসা হত্যাকাণ্ড। হত্যা ঘটনা দুটিকে কেন্দ্র করে ওয়াকসেফ অ্যাপ জনপ্রিয় হয়ে ওঠে। অ্যাপটি যাবতীয় অপরাধ স্থানের তথ্য সংরক্ষণ করে। এরপর ব্যবহারকারীকে সেই অনুযায়ী সবচেয়ে নিরাপদ পথটি ম্যাপে দেখিয়ে দেয়। ওয়াকসেফের প্রতিষ্ঠাতা খোদ এমা কে হয়রানি ও নিপীড়নের শিকার হওয়ার পর এ অ্যাপ তৈরির পরিকল্পনা করেন। আগামী বছর অ্যাপটিতে একটি স্যাট-ন্যাভ (দিক নির্ণয়) ফিচার যুক্ত হবে। এর মাধ্যমে ব্যবহারকারীর পরিবার-পরিজন ও বন্ধুরা তার যাত্রাপথ দেখতে পারবেন এবং একই সময় চ্যাট করতে পারবেন। চলতি বছর মার্চে অ্যাপটি বাজারে আসে। মাত্র দশ মাসেই অ্যাপটি ডাউনলোডের পরিমাণ ৫ লাখ ৬০ হাজার।

এরই মধ্যে যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয়ে নারীদের একটি স্মার্টওয়াচ তৈরির গবেষণা করছে। ইপোয়ার নামে স্মার্টওয়াচটি হূদকম্পন ও শারীরিক গতিবিধি বুঝে ব্যবহারকারীর বিপদের ইঙ্গিত পাবে। এর মাধ্যমে ইপোয়ার স্বয়ংক্রিয়ভাবে সতর্কতা জারি করবে। ইপোয়ারের সহপ্রতিষ্ঠাতা ই-জে রুড অন্ধকারাচ্ছন্ন এক পার্কে হাঁটতে গিয়ে অনিরাপত্তা বোধ করছিলেন। সেই থেকে অ্যাপ তৈরির পরিকল্পনা করেন তিনি। রুড বলেন, স্মার্টওয়াচ ব্যবহারকারীর হার্ট অ্যাটাক শনাক্ত করতে পারে। এ থেকেই নারীদের নিরাপত্তার জন্য নিজস্ব স্মার্টওয়াচ আবিষ্কারের ধারণা করেন তিনি।

নারী সহিংসতা রোধে ওয়াকসেফের মতো আরেকটি অ্যাপ হলো বিসেফ। ব্যবহারকারীর পরিজনদের সতর্ক করা ছাড়াও অপরাধের প্রমাণও সংগ্রহ করে বিসেফ। অ্যাপটিতে একটি ইমার্জেন্সি অ্যালার্ম ফিচার সংযুক্ত থাকে। ফিচারটি ব্যবহারকারীর কণ্ঠস্বর শুনে চালু হয়। বিপদে স্বয়ংক্রিয়ভাবে এটি ব্যবহারকারীর ফোন কন্ট্যাক্টদের কাছে অডিও রেকর্ড ও লাইভ সম্প্রচারের কাজ করে। বিসেফের প্রতিষ্ঠাতা রিচ লারসেন বলেন, এ রেকর্ডগুলো পরবর্তী সময়ে আদালতে সাক্ষ্য প্রমাণস্বরূপ ব্যবহার করা যাবে। রিচার্ড লারসেনের মেয়ে চার্লেনের ধর্ষণের প্রমাণ করতে কাঠখড় পোড়াতে হয়। রিচার্ড বলেন, এ ঘটনা থেকেই তৈরি হয় বিসেফ।

২০২০ সালের ক্রাউন প্রসিকিউশনের তথ্যানুযায়ী, যুক্তরাজ্যের মোট ৫৮ হাজার ৮৪৫টি ধর্ষণ ঘটনার মাত্র ২ হাজার ১০২টির মামলা হয়েছে। ১ হাজার ৪৩৯টি মামলার শাস্তি হয়েছে।

চলতি বছর জুলাইয়ে রাতে নারীদের নিরাপত্তা দিতে যুক্তরাজ্যের হোম অফিস ৫০ লাখ পাউন্ড বরাদ্দ করে। এর একাংশ নারী সহিংসতা রোধ প্রকল্পে প্রযুক্তিতে বরাদ্দ দেয়া হয়। ওয়েস্ট ইয়র্কশায়ার কর্তৃপক্ষ একটি অনলাইন লিংক তৈরির কাজ করছে। গণপরিবহনে নারীদের নিশ্চয়তা প্রদানে কাজ করবে এ প্রযুক্তি।

তবে বিশেষজ্ঞরা বলছেন, নারী নিপীড়ন প্রতিরোধে প্রযুক্তির ব্যবহার থাকলেও প্রতিকারের জন্য চাই মূল্যবোধ ও শুভবোধের উদয়। উইমেন’স এইডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারাহ নাজির বলেন, শুধু প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। স্মার্টওয়াচ বা অ্যাপ নারীদের নিরাপদ বোধ করাতে পারে বটে, তবে এ ব্যবস্থাগুলো মূল রোগের সাময়িক উপশম। তিনি বলেন, অনিরাপত্তায় ভোগার কারণ আলোর স্বল্পতা বা অ্যাপের অভাব নয়, বরং সমাজে নারীবিদ্বেষী মানসিকতার চর্চা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

যে পাঁচ কারণে আপনার এলজি ডাব্লু ৩০ কেনা উচিত
নির্বাচিত

যে পাঁচ কারণে আপনার এলজি ডাব্লু ৩০ কেনা উচিত

পুরোনো ফোনই দিতে পারে আপনার বাড়ির নিরাপত্তা
নির্বাচিত

পুরোনো ফোনই দিতে পারে আপনার বাড়ির নিরাপত্তা

বিশ্ববিখ্যাত এসিসি ব্র্যান্ডের কম্পিউটার পণ্য তৈরি করছে ওয়ালটন ডিজি-টেক
নির্বাচিত

বিশ্ববিখ্যাত এসিসি ব্র্যান্ডের কম্পিউটার পণ্য তৈরি করছে ওয়ালটন ডিজি-টেক

আজ দারাজে কেনা যাবে ১ টাকায় গাড়ি
ই-কমার্স

আজ দারাজে কেনা যাবে ১ টাকায় গাড়ি

শেয়ার করা যাবে গুগল সার্চের ফল
প্রযুক্তি সংবাদ

শেয়ার করা যাবে গুগল সার্চের ফল

ইমেইলে বানান ও ব্যাকরণ ঠিক করে দেবে জিমেইল!
প্রযুক্তি সংবাদ

দৈনিক ১ কোটি ৮০ লাখ প্রতারণামূলক ইমেইল মুছছে গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

রেকর্ড ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও অভিনব ডিজাইনে এলো ইনফিনিক্স হট ৭০ প্রো
প্রযুক্তি সংবাদ

রেকর্ড ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও অভিনব ডিজাইনে এলো ইনফিনিক্স হট ৭০ প্রো

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল
প্রযুক্তি সংবাদ

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল

ভিভো ওয়াই৫০০-এর প্রি-অর্ডারে এক্সক্লুসিভ উপহার
প্রযুক্তি সংবাদ

মাল্টিটাস্কিংকে আরও মসৃণ করছে ভিভো ওয়াই৫০০

এআই দুনিয়ায় নতুন প্রতিযোগিতা, ওপেন-সোর্সে চীনের চ্যালেঞ্জ
প্রযুক্তি সংবাদ

এআই দুনিয়ায় নতুন প্রতিযোগিতা, ওপেন-সোর্সে চীনের চ্যালেঞ্জ

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম
প্রযুক্তি বাজার

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম

আগামী ১২ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘মেড বাই গুগল’...

শুধু ঢাকার জ্যামেই বছরে ১ লাখ ৯ হাজার কোটি টাকা খোয়াচ্ছে দেশ!

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৬: সবচেয়ে বসবাসযোগ্য শহর কোপেনহেগেন, ঢাকার অবস্থান ১৭১তম

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ ডিসেম্বর ২০২১

সড়কে নারীদের নিরাপত্তায় বাড়ছে প্রযুক্তির ব্যবহার

Techzoom.TV |
TechzoomTV