Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বের সবচেয়ে ছোট স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 7 July 2021
বিশ্বের সবচেয়ে ছোট স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

বিশ্বের সবথেকে ছোট ফোরজি স্মার্টফোন মনি মিস্ট। ফোনটির দামও বেশ কম। সেই সঙ্গেই আবার অনবদ্য কিছু ফিচার্স ও স্পেসিফিকেশনস রয়েছে ছোট্ট এই ফোনের। এই ফোন এতই ছোট যে খুব সহজেই আপনার হাতের তালুতে ধরে যাবে। বিগত কয়েক বছরে বিশ্ব ব্যাপী ছোট স্মার্টফোনের একপ্রকার দেখা নেই বললেই চলে। যদিও এই কোম্পানির তরফে দাবি করা হচ্ছে, ছোট স্মার্টফোনের চাহিদা এখনও শেষ হয়ে যায়নি।

মনি মিস্ট একটি ফোরজি স্মার্টফোন, এই ফোনে চলবে অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেম। এখনও বিক্রি শুরু না হলেও, ক্রাউডফান্ডিং ওয়েবসাইটের মাধ্যমে ৯৯ মার্কিন ডলারে এই ফোন কেনা যাবে। পরবর্তীতে বিক্রয়ের জন্য বাজারে ছাড়া হলে, রিটেইল শপে ১৫০ মার্কিন ডলারে কেনা যাবে।

শুধুমাত্র কালো রঙেই পাওয়া যাবে মনি মিস্ট । এই ফোনের পরিমাপ ৮৯.৫ x ৪৫.৫ x ১১.৫এমএম। মনি মিস্ট দেখতে অনেকটা আইফোন-ফোরের মতো।

জিএসএমএরিনা ওয়েবসাইটের একটি রিপোর্টে জানানো হয়েছে, স্টিভ জোবসের ডিজাইন দ্বারা অনুপ্রাণিত এই স্মার্টফোন। খুবই ছোট হওয়ার কারণে সহজেই এই ফোন যে কোনও জায়গায় নিয়ে ঘোরা যাবে। যদিও, ছোট ডিসপ্লের কারণে নেভিগেশনে সমস্যা হতে পারে।

এছাড়াও, ফোনের লেখা পড়তেও সমস্যায় পড়তে হতে পারে ইউজারদের। ব্যস্ততার সময় মনি মিস্ট ফোন থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বাটনে ক্লিক করা প্রায় অসম্ভব।

মনি মিস্ট-এ রয়েছে ৩ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লেতে ৪৮০x৮৫৪ পিক্সেলস রেজোলিউশন ও ১৬:৯ অ্যাসপেক্ট রেশিও থাকছে।

পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে রয়েছে একটি মিডিয়াটেক এমটি৬৭৩৫ চিপসেট। প্রায় সাত বছর পুরনো এই চিপসেটের সঙ্গেই পেয়ার করা রয়েছে ৩জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ।

এই ফোনে কোনও মাইক্রোএসডি কার্ড স্লট থাকছে না। মনি মিস্ট-এ চলবে অ্যানড্রয়েড৯ অপারেটিং সিস্টেম।

মনি মিস্ট ফোনে রয়েছে একটি ১৩এমপি ক্যামেরা। সঙ্গে সেলফি তোলার জন্য একটি ভিজিএ ক্যামেরা ব্যবহৃত হয়েছে।

একটি অত্যন্ত শক্তিশালী ১২৫০ এমএএইচ ব্যাটারি থাকছে এই ফোনে। সঙ্গে রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট। এই ফোনে ডুয়াল মাইক্রো সিম দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে ওয়াইফাই ও ব্লুটুথ ৪.০ সাপোর্ট।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫৯ মিনিটে ওষুধ পৌঁছে দিতে “গোমেড কিট”
নির্বাচিত

৫৯ মিনিটে ওষুধ পৌঁছে দিতে “গোমেড কিট”

২০২১ সালে তাক লাগিয়েছে যেসব যুগান্তকারী আবিষ্কার
নির্বাচিত

২০২১ সালে তাক লাগিয়েছে যেসব যুগান্তকারী আবিষ্কার

দেশে বছরে ১ বিলিয়ন টাকা মোবাইল ফোন চুরি হচ্ছে
নির্বাচিত

দেশে বছরে ১ বিলিয়ন টাকা মোবাইল ফোন চুরি হচ্ছে

কম দামে ওয়ালটন প্রিমো এস৮ মিনি দিচ্ছে বিশাল চমক
নির্বাচিত

কম দামে ওয়ালটন প্রিমো এস৮ মিনি দিচ্ছে বিশাল চমক

বিশ্ববিখ্যাত এসিসি ব্র্যান্ডের কম্পিউটার পণ্য তৈরি করছে ওয়ালটন ডিজি-টেক
নির্বাচিত

বিশ্ববিখ্যাত এসিসি ব্র্যান্ডের কম্পিউটার পণ্য তৈরি করছে ওয়ালটন ডিজি-টেক

ফ্রিজ খালি থাকলে বেশি বিদ্যুৎ খরচ হয়— একথা জানতেন?
নির্বাচিত

ফ্রিজ খালি থাকলে বেশি বিদ্যুৎ খরচ হয়— একথা জানতেন?

Load More

ট্রেন্ডিং টপিক

এইচএসসি
প্রযুক্তি সংবাদ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ
অর্থ ও বাণিজ্য

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম
প্রযুক্তি সংবাদ

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
অর্থ ও বাণিজ্য

অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
নির্বাচিত

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

ডিজিটাল পেমেন্ট, টেলিযোগাযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ই-কমার্স ও...

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 July 2021

বিশ্বের সবচেয়ে ছোট স্মার্টফোন

Techzoom.TV |
TechzoomTV