Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শীতে উষ্ণ পানির সমাধান দিবে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 19 December 2021
শীতে উষ্ণ পানির সমাধান দিবে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার
Share on FacebookShare on Twitter

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কবির আহমেদ ও তার স্ত্রী নীলুফার আহমেদ বেশ কয়েক বছর যাবত বার্ধক্যজনিত বাতের ব্যাথায় ভুগছেন। শীতকালে এই ব্যাথার তীব্রতা বেড়ে যায় বহুগুণ। ভারী জিনিস উত্তোলনসহ যেকোনো ভারী কাজ করায় চিকিৎসকের বারণ থাকায় শীতকালে গোসল কিংবা ওযু করার সময় বাড়িতে কেউ না থাকলে বাথরুমে উষ্ণ পানি পেতে তাদের বেশ ঝামেলা পোহাতে হতো। আবার, গরম পানি ব্যবহার না করলে ঠাণ্ডায় সর্দি-কাশির সমস্যা দেখা দেয়ার আশঙ্কাও রয়েছে। এসব সমস্যার কথা ভেবে, সম্প্রতি, এই দম্পতির একমাত্র সন্তান নিলয় বাবা-মার সুবিধার জন্য কিনে আনেন জনপ্রিয় ব্র্যান্ডের ইনস্ট্যান্ট ওয়াটার হিটার। ওয়াটার হিটারের কল্যাণে যখন-তখন পানি গরমের সমস্যার সহজ সমাধান পেয়েছেন এই পরিবারটি। 

কবির আহমেদ ও নীলুফার আহমেদের মতো অসংখ্য বয়স্ক দম্পতি শীতকালে হাতমুখ ধোয়া ও গোসলের জন্য চুলায় পানি গরম করা নিয়ে সমস্যায় পড়ে যান। তবে, আধুনিক প্রযুক্তির ওয়াটার হিটার এসব মানুষের জীবন অনেকটাই সহজ করে তুলেছে। ওয়াটার হিটারের ফলে বার বার চুলায় পানি গরম করার প্রয়োজন পড়েনা এবং বাথরুমে ভারি পাতিলে গরম পানি বহনের ঝক্কি পোহাতে হয় না। 

আবার, শীতের আগমনের সাথে ঋতু পরিবর্তনের ফলে অনেকে সহজে সর্দিজ্বরে আক্রান্ত হন। আর অতিরিক্ত ঠাণ্ডা যেকোনো মানুষকেই অসুস্থ করে ফেলতে পারে। বিশেষ করে, বয়সের সাথে বিভিন্ন শারীরিক পরিবর্তন আসায় শীতকালের কম তাপমাত্রার সাথে অনেক বয়স্ক মানুষের শরীর সামঞ্জস্য করতে পারে না এবং তারা নানাবিধ রোগে খুব সহজে আক্রান্ত হন। শীতে হঠাৎ তাপমাত্রা কমে গেলে যেসব স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে তার মধ্যে অন্যতম হাইপোথারমিয়া বা শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা হ্রাস, যাতে মৃত্যুঝুঁকিও রয়েছে। আবার, বয়স্ক মানুষদের শরীরের তাপমাত্রা ৯৫ ডিগ্রি ফারেনহাইটের নিচে নেমে গেলে হার্ট অ্যাটাক, কিডনির জটিল সমস্যা, লিভারের ক্ষতিও হতে পারে। তাই, শীতের সময় বয়স্ক মানুষদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা উচিত এবং গোসলসহ দৈনিক কাজে কুসুম গরম পানি ব্যবহারের দিকে বিশেষ গুরুত্ব দেয়া প্রয়োজন। 

শুধু বয়স্ক মানুষই নয়, শীতকালে শিশুদের মধ্যেও অসুস্থ হয়ে পড়ার প্রবণতা দেখা দেয়। এ সময় আবহাওয়া শুষ্ক ও ধুলাবালি থাকার কারণে মূলত শিশুরা সর্দি, কাশি, গলাব্যথা, জ্বর, নিউমোনিয়ায় বেশি আক্রান্ত হয়। ফলে, শীতকালে শিশুদের বাড়তি পরিচর্যার প্রয়োজন হয় এবং তাদের পরিষ্কার রাখতে গরম পানি ব্যবহারের ব্যাপারে সচেতন হতে হয়। অন্যদিকে, কোভিডের ফলে বার বার হাত ধোয়া ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার প্রয়োজনীয়তাও বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে, শীতকালে যেকোন সময় গরম পানি এখন অপরিহার্য। আর এর সবচেয়ে সহজ সমাধান হচ্ছে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার।      

সহজ ও স্বাচ্ছন্দ্যের পাশাপাশি, ইনস্ট্যান্ট ওয়াটার হিটার সাশ্রয়ীও বটে। বর্তমানে চড়া মূল্যে বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস। আর সরকার বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেয়া বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণের ফলে এলপিজি’র ওপর নির্ভরশীলতা বৃদ্ধি পেয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির পাশাপাশি এলপিজি’র মূল্য বৃদ্ধি নিম্নবিত্ত ও মধ্যবিত্তের জীবন আরও কঠিন করে তুলেছে। চুলায় পানি গরম করতে হলে সিলিন্ডার গ্যাস বেশি ব্যবহারের প্রয়োজন হয়, যা বেশ ব্যয়সাপেক্ষ। ওয়াটার হিটার কিনলে এক্ষেত্রে ব্যয় অনেকখানি কমে যায়। 

যেকোনো ইলেকট্রনিক পণ্যের মতো ওয়াটার হিটার কেনার ক্ষেত্রেও সর্বাধুনিক প্রযুক্তি, দীর্ঘস্থায়ীত্ব ও সহজ ব্যবহার পদ্ধতির দিকে নজর দেয়া উচিত। গুণগত মানের দিক থেকে বাজারে এগিয়ে রয়েছে সাশ্রয়ী মূল্যের সিঙ্গার ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, যাতে রয়েছে স্টেপলেস ইলেকট্রনিক পাওয়ার কন্ট্রোল, বিল্ট-ইন লাইটনিং সার্জ প্রোটেক্টর ও আরসিডি রেসিড্যুয়াল কারেন্ট ডিভাইস। ট্রিপল সেফটি প্রোটেকশন থাকায় ওভার হিটিং নিয়ে কোনরূপ সমস্যার সম্মুখীন হতে হবে না। এই আরওএইচএস কমপ্লায়ান্স প্রোডাক্টটি সীসা, পারদ, ক্যাডমিয়াম, হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম, পিবিবি ও পিবিডিই মুক্ত, ফলে পানির মান নিয়ে দুশ্চিন্তায় পড়তে হবে না। বিভিন্ন আধুনিক প্রযুক্তিযুক্ত সিঙ্গার ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের বাজারদর মাত্র ১১,৯৯০ টাকা। এতে এক বছরের ওয়্যারেন্টিও থাকছে। 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওসমান হাদি গুলিবিদ্ধ
প্রযুক্তি সংবাদ

ওসমান হাদি গুলিবিদ্ধ

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা
নির্বাচিত

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা

আক্রান্তের ঝুঁকি কমাবে করোনা ট্রেসিং অ্যাপ : পলক
প্রযুক্তি সংবাদ

আক্রান্তের ঝুঁকি কমাবে করোনা ট্রেসিং অ্যাপ : পলক

আমদানি-রপ্তানির সব সনদ অনলাইনে দাখিল বাধ্যতামূলক করল এনবিআর
প্রযুক্তি সংবাদ

আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা

গুগল ম্যাপে ত্রুটি, ভুল পথে গেলেন অসংখ্য মানুষ
অটোমোবাইল

কোন রাস্তায় কত খরচ জানা যাবে গুগল ম্যাপে

ভিভো ভি৫০ ফাইভ জি স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

ভিভো ভি৫০ ফাইভ জি স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়েছে টিকটক
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করল টিকটক

ওয়ানপ্লাস ১৫আর আসছে আগামী মাসে
প্রযুক্তি সংবাদ

৭৩০০ এমএএইচ ব্যাটারি ও ১৬৫ হার্টজ ডিসপ্লে, ওয়ানপ্লাস ১৫-তে কী আছে?

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য
প্রযুক্তি সংবাদ

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
অর্থ ও বাণিজ্য

অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 December 2021

শীতে উষ্ণ পানির সমাধান দিবে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix