Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৮ম বারের মতো ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন রেফ্রিজারেটর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 30 December 2021
৮ম বারের মতো ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন রেফ্রিজারেটর
Share on FacebookShare on Twitter

অষ্টমবারের মতো দেশের সেরা রেফ্রিজারেটর ব্র্যান্ডের মর্যাদা পেলো ওয়ালটন। অর্জন করলো ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২১’। দেশের ফ্রিজ বাজারে সিংহভাগ ক্রেতার আস্থা অর্জনের মাধ্যমে টেকসই ব্র্যান্ড ইক্যুইটি তৈরির স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পায় দেশের এই ইলেকট্রনিক্স জায়ান্ট। এছাড়া টপ ব্র্যান্ড ক্যাটাগরিতেও আরেকটি পুরস্কার পেয়েছে ব্র্যান্ড ওয়ালটন।

বুধবার (২৯ ডিসেম্বর, ২০২১) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পক্ষ থেকে ওয়ালটন কর্তৃপক্ষের হাতে ওই পুরস্কার দুটি তুলে দেন গ্রামীন ফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার ইয়াসির আজমান, অ্যাডকম লিমিটেডের চেয়ারম্যান গীতি আরা সাফিয়া চৌধূরী ও ইপিলিয়ন গ্রুপের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. ফিরোজ আলম, ওয়ালটন রেফ্রিজারেটরের চিফ বিজনেস অফিসার (সিবিও) প্রকৌশলী আনিসুর রহমান মল্লিক, ডেপুটি সিবিও তোফায়েল আহমেদ, ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. রাকিব উদ্দিন, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর দিদারুল আলম খান, অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম। পুরস্কার প্রদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বিশ্বখ্যাত রিসার্চ প্রতিষ্ঠান নিয়েলসেন বাংলাদেশের কর্মাশিয়াল লিডার খন্দকার সামিনা আফরিন।

নিয়েলসেন বাংলাদেশের অংশীদারিত্বে এবং ডেইলি স্টারের পৃষ্ঠপোষকতায় এ বছর ১৩ তম ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ এর আয়োজন করে ব্র্যান্ড ফোরাম। বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ড বাছাই করতে নিয়েলসন বিশ্বমানের ‘উইনিং ব্র্যান্ডস’ জরিপ পদ্ধতি অনুসরণ করা হয়। দেশের সকল বিভাগ থেকে ভোক্তারা এই জরিপে অংশ নেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দেশের ব্র্যান্ড ইক্যুইটি ইনডেক্স, ব্র্যান্ড প্রাইওরিটি, চিন্তা, পছন্দ, উপযোগিতা, প্রাইস প্রিমিয়াম, মার্কেট শেয়ার ইত্যাদি মানদন্ড বিবেচনায় এবছর সেরা রেফ্রিজারেটর ব্র্যান্ডের পুরস্কার পায় ওয়ালটন।

ওয়ালটনের সিএমও মো. ফিরোজ আলম জানান, ৮ম বার সেরা রেফ্রিজারেটর ব্র্যান্ডের মর্যাদা পাওয়া নিঃসন্দেহে এক বিশাল অর্জন। এই সফলতার বড় অংশীদার দেশপ্রেমিক ক্রেতারা। সেইসঙ্গে এই অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ডিজিটাল ক্যাম্পেইনের মতো ওয়ালটনের সর্বোচ্চ ক্রেতাসুবিধা ভিত্তিক বিপণন কৌশল। সেরা ব্র্যান্ডের এই স্বীকৃতি ওয়ালটনের ভিশন ‘গো গ্লোবাল ২০৩০’ অর্জনের পথে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন তিনি।

ওয়ালটন রেফ্রিজারেটরের সিবিও প্রকৌশলী আনিসুর রহমান মল্লিক বলেন, ওয়ালটন ফ্রিজে ইন্টেলিজেন্ট ইনভার্টার, ন্যানো হেলথ কেয়ার, এন্টি ফাংগাল ডোর গ্যাসকেট, আইওটি বেজড স্মার্ট ফিচারসহ বিশ্বের সর্বাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ফলে, রেফ্রিজারেটরে উৎপাদন ও রপ্তানিতে বিএসটিআইয়ের ‘ফাইভ স্টার’ এনার্জি এফিশিয়েন্সি রেটিং, আইএসও, ওএইচএসএএস, ইএমসি, সিবি, আরওএইচএস, এসএএসও, ইএসএমএ, ইসিএইচএ, জি-মার্ক, ই-মার্ক ইত্যাদি সার্টিফিকেট অর্জন করেছে ওয়ালটন। দেশের গন্ডী পেরিয়ে আন্তর্জাতিকমানের ওয়ালটন ফ্রিজ রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।

উল্লেখ্য, আন্তর্জাতিক মান যাচাইকারি সংস্থা নাসদাত ইউনিভার্সাল টেস্টিং ল্যাব থেকে মান নিশ্চিত হয়ে ওয়ালটনের প্রতিটি ফ্রিজ বাজারে ছাড়া হচ্ছে। মানের শ্রেষ্ঠ্যত্বের আত্মবিশ্বাসে ওয়ালটন ফ্রিজে দেয়া হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি সুবিধা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনস্টাগ্রামে নতুন ফিচার: রিল ওয়াচ হিস্ট্রি দেখা সহজ হলো
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামে নতুন ফিচার: রিল ওয়াচ হিস্ট্রি দেখা সহজ হলো

সুপার কম্পিউটারের কোটি বছরের কাজ গুগলের ‘অবিশ্বাস্য’ চিপ করবে ৫ মিনিটে
প্রযুক্তি সংবাদ

সুপার কম্পিউটারের কোটি বছরের কাজ গুগলের ‘অবিশ্বাস্য’ চিপ করবে ৫ মিনিটে

‌‘প্রযুক্তি সংশ্লিষ্ট প্রকল্প নিয়ে মানুষের মনে অনাস্থা আছে’
নির্বাচিত

‌‘প্রযুক্তি সংশ্লিষ্ট প্রকল্প নিয়ে মানুষের মনে অনাস্থা আছে’

করোনাভাইরাস: গেটস ফাউন্ডেশনের ১০ কোটি ডলার
নির্বাচিত

করোনাভাইরাস: গেটস ফাউন্ডেশনের ১০ কোটি ডলার

ওয়্যারলেস ডিভাইস যন্ত্রের বাজারে ৯০% প্রবৃদ্ধির সম্ভাবনা
নির্বাচিত

ওয়্যারলেস ডিভাইস যন্ত্রের বাজারে ৯০% প্রবৃদ্ধির সম্ভাবনা

ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেল নগদ, এসিআইয়ের কড়ি
পাঁচমিশালি

ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেল নগদ, এসিআইয়ের কড়ি

Load More

ট্রেন্ডিং টপিক

প্রযুক্তি পরামর্শ

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ
ই-কমার্স

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

দীর্ঘ সাত মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর...

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 December 2021

৮ম বারের মতো ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন রেফ্রিজারেটর

Techzoom.TV |
TechzoomTV