Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিমস এসেনশিয়াল উন্মুক্ত করল মাইক্রোসফট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৪ জানুয়ারি ২০২২
টিমস এসেনশিয়াল উন্মুক্ত করল মাইক্রোসফট
Share on FacebookShare on Twitter

ব্যবহারকারীদের জন্য টিমস এসেনশিয়াল ফিচার চালু করেছে মাইক্রোসফট করপোরেশন। প্রথমবারের মতো উন্মোচন করা ফিচারটি ছোট প্রতিষ্ঠানগুলোর সুবিধার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।

হাইব্রিড কর্মপরিবেশে দক্ষতা বৃদ্ধি, সংযুক্ত থাকা ও সমন্বয়ের জন্য ছোট প্রতিষ্ঠানগুলোকে পেশাদারিত্বের সঙ্গে সাশ্রয়ী মিটিং সুবিধা দেবে টিমস এসেনশিয়াল। এর মাধ্যমে ৩০ ঘণ্টা পর্যন্ত অনবরত গ্রুপ মিটিং, ৩০০ অংশগ্রহণকারীর সঙ্গে মিটিং করা যাবে। সেই সঙ্গে প্রত্যেক ব্যবহারকারীর জন্য ১০ জিবি ক্লাউড স্টোরেজ সুবিধাসহ পেশাদার মিটিং পরিচালনার সুবিধাও রয়েছে।

ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজন মেটাতে টিমসের ফ্রি ভার্সনে যেসব সুবিধা রয়েছে সেগুলোর পাশাপাশি নতুন কিছু বিষয়ও থাকবে। এর মধ্যে একটি হলো ই-মেইল ব্যবহারের মাধ্যমে ইনভাইটেশন পাঠানোর সুবিধা। এক্ষেত্রে মিটিংয়ে ব্যবহারকারীদের সাইন আপ, সাইন ইন কিংবা টিমস ইনস্টল করতে হবে না।

মিটিং লবি, ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, টুগেদার মোড, লাইভ ক্লোজড ক্যাপশন ও লাইভ রিঅ্যাকশনের মতো প্রফেশনাল মিটিং টুলস ও ফিচার ব্যবহারকারীদের আরো উন্নত অভিজ্ঞতা দেবে করবে। মাইক্রোসফট টিমসের চ্যাট ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সবসময় যোগাযোগ করতে পারবেন। আউটলুক ক্যালেন্ডারের সংযোজন ছাড়াও টিমস এসেনশিয়ালে গুগল ক্যালেন্ডার সংযোজনের মাধ্যমে খুব সহজেই মিটিংয়ের সময় ঠিক করা যাবে।

বাংলাদেশে মাইক্রোসফটের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুপ ফারুক বলেন, কভিড-১৯ বৈশ্বিক মহামারী আমাদের যোগাযোগ পদ্ধতিকে নতুন রূপ দিয়েছে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ টুল ও প্রযুক্তির ব্যবহার ছাড়াই ক্রেতাদের সঙ্গে কাজ করতে হয়েছে। পাশাপাশি তাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করতে হয়েছে। এ পরিপ্রেক্ষিতেই নতুন মাইক্রোসফট টিমস এসেনশিয়াল তৈরি করা হয়েছে।

মাইক্রোসফটের মডার্ন ওয়ার্কের করপোরেট ভাইস প্রেসিডেন্ট জেরাড স্পেটারো বলেন, গত ২০ মাস ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে প্রতিকূল সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় টুল ও প্রযুক্তিগত বিষয়ে কম সক্ষমতা নিয়েও তারা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে কাজ করেছে।

তিনি আরো বলেন, ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর চাহিদা পূরণেই টিমস এসেনশিয়ালস তৈরি করা হয়েছে, যা তাদের নতুন সময়ে কাজ করার ক্ষেত্রে সক্ষম করে তুলবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২ ফোনে একই হোয়াটসঅ্যাপ নম্বর চালাবেন যেভাবে
নির্বাচিত

২ ফোনে একই হোয়াটসঅ্যাপ নম্বর চালাবেন যেভাবে

৫জির আওতায় ব্রিটিশ গরুর পাল
নির্বাচিত

৫জির আওতায় ব্রিটিশ গরুর পাল

আগামী মাসেই বাজারে আসতে পারে ১৯২ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন
নির্বাচিত

আগামী মাসেই বাজারে আসতে পারে ১৯২ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন

৫জি হচ্ছে শিল্প বিপ্লব ফোর পয়েন্ট জিরোর মহাসড়ক: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

৫জি হচ্ছে শিল্প বিপ্লব ফোর পয়েন্ট জিরোর মহাসড়ক: মোস্তাফা জব্বার

প্রতিটি স্কুলে হবে কম্পিউটার ল্যাব: প্রধানমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

প্রতিটি স্কুলে হবে কম্পিউটার ল্যাব: প্রধানমন্ত্রী

গুগলে বিশ্বের কুখ্যাত ১০ সন্ত্রাসীর তালিকায় মোদির ছবি!
প্রযুক্তি সংবাদ

গুগলে বিশ্বের কুখ্যাত ১০ সন্ত্রাসীর তালিকায় মোদির ছবি!

Load More

ট্রেন্ডিং টপিক

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মনিটর বাজারে
নির্বাচিত

এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মনিটর বাজারে

ফাঁস হলো ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’র ডামি মডেল
নির্বাচিত

ফাঁস হলো ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’র ডামি মডেল

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ
প্রযুক্তি বাজার

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দারাজে মেগা ডিল ও ফ্ল্যাশ সেল: সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়
ই-কমার্স

দারাজে মেগা ডিল ও ফ্ল্যাশ সেল: সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়

দেশের অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ গ্রাহকদের জন্য তাদের...

সিভি সিরিজের স্মার্টফোন বন্ধ করছে শাওমি

সিভি সিরিজের স্মার্টফোন বন্ধ করছে শাওমি

আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ দেখবেন কিভাবে

আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ দেখবেন কিভাবে

অনুমোদনহীন পণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা

অনুমোদনহীন পণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ জানুয়ারি ২০২২

টিমস এসেনশিয়াল উন্মুক্ত করল মাইক্রোসফট

Techzoom.TV |
TechzoomTV