Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিনের ক্ষমতা আরও বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 13 January 2022
হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিনের ক্ষমতা আরও বাড়ছে
Share on FacebookShare on Twitter

গ্রাহকদের জন্য নতুন ফিচার নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ। এবার গ্রুপ অ্যাডমিনদের আরও ক্ষমতা দিতে চলেছে মেটার মেসেজিং প্ল্যাটফর্ম। সম্প্রতি এক্সডিএ ডেভেলপার্সে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে শিগগিরই হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিনরা গ্রুপের যে কোন মেসেজ ডিলিট করে দিতে পারবেন।

এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র নিজের পোস্ট করা চ্যাট ডিলিট করা যায়। গ্রুপে অন্য কোন ব্যক্তির পোস্ট করা মেসেজ ডিলিট করার ক্ষমতা নেই অ্যাডমিনের। তবে অ্যাডমিন চাইলে যে কোন যে কোন সদস্যকে গ্রুপ থেকে বহিষ্কার করতে পারেন। এছাড়াও গ্রুপকে ‘অ্যাডমিন অনলি’ করে অন্য সদস্যদের গ্রুপে পোস্ট করার ক্ষমতা কেড়ে নিতে পারেন অ্যাডমিন। তবে নতুন ফিচারে গ্রুপ অ্যাডমিনকে আরও বেশি ক্ষমতা দিতে চলেছে মেসেজিং অ্যাপটি।

নতুন ফিচারে গ্রুপে কী কনটেন্ট পোস্ট হচ্ছে সেই বিষয়ে অ্যাডমিনের কাছে আরও বেশি ক্ষমতা আসতে চলেছে। অ্যাডমিনের কাছে আরও বেশি ক্ষমতা আসার কারণেই গ্রুপের অন্যান্য সদস্যরা গ্রুপের নিয়ম মেনে চলবে বলেই মনে করছেন অনেকে।

যে ব্যক্তির পোস্ট অ্যাডমিন ডিলিট করবেন সেই ব্যক্তির কাছে পৌঁছে যাবে একটি নোটিফিকেশন। সেখানে লেখা থাকবে ‘অ্যাডমিন আপনার পোস্ট ডিলিট করে দিয়েছেন’। যে কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকতে পারে একাধিক অ্যাডমিন। কোন ব্যক্তি আপনার পোস্ট ডিলিট করেছেন তাও জানিয়ে দেওয়া হবে।

রিপোর্টে আরও জানানো হয়েছে এই মুহূর্তে পরীক্ষামূলক স্তরে রয়েছে এই ফিচার। কবে নতুন এই ফিচার হোয়াটসঅ্যাপে যুক্ত হবে সেই বিষয়ে এখনও কোন নির্দিষ্ট দিন প্রকাশ্যে আসেনি। তবে প্রথমে বিটা টেস্টারদের কাছে এই ফিচার পাঠাতে পারে মার্কিন মেসেজিং অ্যাপটি। একবার বিটা টেস্টিং শেষ হলে তবেই সব গ্রাহকের কাছে পৌঁছাবে এই ফিচার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অপোর সেরা ৫ ফোন
প্রযুক্তি বাজার

অপোর সেরা ৫ ফোন

কম্পিউটারে ম্যালওয়্যারের সংক্রমণ শনাক্তের উপায়
নির্বাচিত

কম্পিউটারে ম্যালওয়্যারের সংক্রমণ শনাক্তের উপায়

গরমে ফ্রিজে ঘড়ঘড় শব্দ? বাড়িতেই যেভাবে সমস্যার কারণ খুঁজবেন
কিভাবে করবেন

গরমে ফ্রিজে ঘড়ঘড় শব্দ? বাড়িতেই যেভাবে সমস্যার কারণ খুঁজবেন

নতুন সেবা আনছে গুগল
নির্বাচিত

নতুন সেবা আনছে গুগল

স্টুডিও লেভেল ফটোগ্রাফিতে ভিভো ভি২৯ই
নির্বাচিত

স্টুডিও লেভেল ফটোগ্রাফিতে ভিভো ভি২৯ই

অনলাইনে জন্মনিবন্ধন করবেন যেভাবে
প্রযুক্তি পরামর্শ

অনলাইনে জন্মনিবন্ধন করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!
প্রযুক্তি সংবাদ

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!

শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্ন-তে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়
ছাড় ও অফার

শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্ন-তে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর আইফোন রিপ্লেসমেন্ট পেলেন সিয়াম

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন
নির্বাচিত

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 January 2022

হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিনের ক্ষমতা আরও বাড়ছে

Techzoom.TV |
TechzoomTV