Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

থমকে আছে নাসা প্রকৌশলীর ১২ হাজার টাকার ল্যাপটপ তৈরির স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২
থমকে আছে নাসা প্রকৌশলীর ১২ হাজার টাকার ল্যাপটপ তৈরির স্বপ্ন
Share on FacebookShare on Twitter

মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার অবসরপ্রাপ্ত প্রকৌশলী হাসান রহমান। প্রায় চার বছর আগে ছুটিতে দেশে আসেন। সেসময় তার বন্ধু তাকে সংক্ষিপ্ত সফরে গাজীপুরের বাশবাড়ির একটি স্কুলে নিয়ে যান। স্কুলের শিক্ষার্থীরাও নাসার প্রকৌশলীর সঙ্গে দেখা করে উচ্ছ্বাস প্রকাশ করে।

কিন্তু নাসা প্রকৌশলী স্কুলের শিশুদের প্রযুক্তি থেকে পিছিয়ে পড়া দেখে হতাশ হয়ে যান। এরপর থেকেই তার মাথায় চিন্তা আসে কীভাবে কম দামে শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ তৈরি করা যায়। তারপর তিনি ‘তালপাতা’ নামে একটি স্বল্পমূল্যের ল্যাপটপ তৈরির সিদ্ধান্ত নেন। যেমন কথা তেমন কাজ, তিনি একটি পরিকল্পনা করেন এবং কাজ শুরু করে দেন। হাসান রহমান ঠিক করেন, শিক্ষার্থীদের জন্য তিনি ১২ হাজার টাকার মধ্যে ল্যাপটপ তৈরি করবেন।

গেলো বছরের অক্টোবরে তার তৈরি ল্যাপটপ ‘তালপাতা’ বাজারে আসে। এর আগে গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক পার্কে স্থাপন করেন কারখানা। তবে সামনে এসেছে নানা প্রতিবন্ধকতা। এখন এর উৎপাদনে মুখ থুবড়ে পড়েছে। যাত্রার এক মাসের মাথায় হোঁচট খেয়েছে দেশে তৈরি এই ল্যাপটপের উৎপাদন। কাঁচামাল আমদানিতে উচ্চমূল্যের শুল্কের কারণে আপাতত উৎপাদন বন্ধ রয়েছে।

তারা শিক্ষার্থীদের জন্য ১২ হাজার টাকা দামের ল্যাপটপ বানালেও এর বাইরে ২৫ থেকে এক লাখ টাকা দামের উচ্চ ফিচার সমৃদ্ধ তালপাতা ল্যাপটপও তৈরির কথা ছিল প্রতিষ্ঠানটির।

কম দামে ভালো ফিচারের ল্যাপটপ দিতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাসান রহমান। তিনি ১২ হাজার টাকায় একটি ৩৬০ ডিগ্রি মাল্টি টাচ স্ক্রিন ফোল্ডেবল ল্যাপটপ ডিজাইন করেন। এতে তিন বছরের গ্যারান্টি রয়েছে। আছে আগুন ও পানি নিরোধ ব্যবস্থা। আট ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ, ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র্যামসহ এটির আকার ১১ দশমিক ৬ ইঞ্চি। এ বৈশিষ্ট্যগুলোর সঙ্গে এটি উইন্ডোজ ও লিনাক্স-ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলতে পারে এবং একটি ইন্টেল এন৪০০০ প্রসেসর থাকতে পারে।

তালপাতা ল্যাপটপ তৈরি করতে তিনি হাই-টেক পার্কের কর্তৃপক্ষের কাছে যান। কারণ তিনি তাদের বিজ্ঞাপন দেখে আশ্বস্ত হয়েছিলেন। এতে বলা হয়েছিল, কারখানার জন্য প্রতি বর্গফুটের মাসিক ভাড়া ১০ টাকা, যেখানে গুলশানের মতো জায়গায় প্রতি বর্গফুটের ভাড়া ১২০ টাকা।

হাইটেক পার্ক একটি ওয়ান-স্টপ সলিউশন বলে দাবি করে, যা একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য ট্যাক্স, ভ্যাট ও শুল্ক ছাড় দেয়। পরিকল্পনা মাফিক হাসান রহমান তালপাতাকে চূড়ান্ত রূপ দিতে বিদেশ থেকে কাঁচামাল সংগ্রহ করেন। তখন থেকেই ডেটাসফ্ট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলি ইনকরপোরেশন লিমিটেড (Datasoft Manufacturing and Assembly Inc Limited) বানিয়ে ল্যাপটপ তৈরির কাজ শুরু করেন। এরপরই বাধে বিপত্তি।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাসান রহমান বলেন, ‘প্রযুক্তি ডিভাইসগুলোর চাহিদা বিবেচনায় নিয়ে আমি ল্যাপটপটি ক্যান্ডির মতো বিক্রির আশা করেছিলাম। কিন্তু প্রায় দুই বছর ধরে আমি বাল্ক প্রোডাকশনে না গিয়ে যে সমস্যার সম্মুখীন হয়েছি, তা কমাতে সংগ্রাম করে যাচ্ছি।’

jagonews24স্বল্প মূল্যের ল্যাপটপ তৈরিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন নাসা প্রকৌশলী

তিনি জানান, শুরুতে বন্দরে ‘তালপাতা’র কাঁচামাল আসার পর জানতে পারেন, তাকে ৪৭ শতাংশ শুল্ক দিতে হবে। অথচ তিনি জানতেন, তাকে ১ শতাংশ শুল্ক দিতে হবে। এরপর তালপাতার বাজারমূল্য তার শুল্কের কারণে দ্বিগুণ হয়ে যায়।

তিনি বলেন, ‘বাস্তবে, হাইটেক পার্কের সব প্রতিশ্রুতি সত্য ছিল না। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে, শুধু কাঁচামাল আমদানির জন্য আমাকে এত শুল্ক দিতে হবে। যেখানে অন্যদের ল্যাপটপ অ্যাসেম্বলির জন্য মালামাল আমদানিতে ৯ শতাংশ শুল্ক নেওয়া হচ্ছে। এটা কী ধরনের নীতি? এই ধরনের নীতি কীভাবে ব্যবসায়ীদের তাদের ব্যবসা বাড়াতে উৎসাহিত করতে পারে?’

তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাকে জানিয়েছে, তার কারখানা এনবিআর ও বুয়েটের বিশেষ কমিটি দ্বারা নিরীক্ষিত ও প্রত্যয়িত না হওয়ায় তিনি ১ শতাংশ শুল্ক সুবিধা নিতে পারবেন না। এছাড়া সংস্থাটি জানায়, ইনপুট, আউটপুট সব কিছু পরিমাপের পর তার সংস্থাকে সনদপত্র দেওয়া হবে। প্রতিটি অডিটে খরচ হবে আড়াই লাখ টাকা। সনদের পরে তিনি যন্ত্রপাতির জন্য ১ শতাংশ শুল্ক সুবিধা পাবেন, তবে কাঁচামালে নয়।

হাসান রহমান বলেন, ‘হাইটেক আমাকে এসব নীতি সম্পর্কে আগে জানায়নি। যেহেতু আমি সফলভাবে হাইটেক দ্বারা প্রত্যয়িত হয়েছি, আমি ধরে নিয়েছিলাম যেসব অফিসিয়াল প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। আজ এই আমলাতান্ত্রিক জটিলতায় আমাদের ল্যাপটপ তৈরির কাজ থমকে আছে।’

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ বলেন, ‘আমরা এটা নিয়ে কাজ করছি। যদিও এটা আমার করার কথা না, তবুও আমি এনবিআরকে অনুরোধ করেছি, তাদের একটা সমাধান খুঁজতে সাহায্য করার জন্য।’

জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (কাস্টমস, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড অ্যাগ্রিমেন্ট) খায়রুল কবির মিয়া বলেন, ‘বাংলাদেশ হাইটেক কর্তৃপক্ষ যদি তাদের সহযোগিতা না করে থাকে তাহলে এটা আমাদের দোষ নয়। আমরা আমাদের দায়িত্বের প্রতি সৎ ছিলাম। তারপরও যদি কারও কোনো পরামর্শ থাকে তাহলে তারা জানাতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সংলাপের জন্য উন্মুক্ত।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে এলো ASUS ROG সিরিজের নতুন গেমিং মনিটর
প্রযুক্তি সংবাদ

বাজারে এলো ASUS ROG সিরিজের নতুন গেমিং মনিটর

আইফোনের জায়গা নষ্ট করে যে আট অপ্রয়োজনীয় অ্যাপ
প্রযুক্তি সংবাদ

শুল্কের চাপ সামলাতে সক্ষম অ্যাপল, তবু দাম বাড়তে পারে নতুন আইফোনের

আমরা দ্বিতীয় স্যাটেলাইটের প্রস্তুতি নিচ্ছি : প্রধানমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

আমরা দ্বিতীয় স্যাটেলাইটের প্রস্তুতি নিচ্ছি : প্রধানমন্ত্রী

আসছে এলজি ডুয়াল স্ক্রিনের স্মার্টফোন উইং
নির্বাচিত

আসছে এলজি ডুয়াল স্ক্রিনের স্মার্টফোন উইং

ভূমিসেবা ডিজিটাইজেশন মনিটরিং সেল চালু
প্রযুক্তি সংবাদ

ভূমিসেবা ডিজিটাইজেশন মনিটরিং সেল চালু

নতুন চমক নিয়ে বাণিজ্য মেলায় শিশু-কিশোরদের ‘বিজ্ঞানবাক্স’
প্রযুক্তি সংবাদ

নতুন চমক নিয়ে বাণিজ্য মেলায় শিশু-কিশোরদের ‘বিজ্ঞানবাক্স’

Load More

ট্রেন্ডিং টপিক

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

১০ হাজার টাকার বাজেটে মিলছে না ভালো স্মার্টফোন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি
টেলিকম

জ্বালানি সংকট দীর্ঘ হলে ইন্টারনেট সেবায় বিপর্যয়ের আশঙ্কা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর
শিক্ষা ও ক্যাম্পাস

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

ফিশিং লিংকের মাধ্যমে ৯ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার
প্রযুক্তি সংবাদ

ফিশিং লিংকের মাধ্যমে ৯ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে অবকাঠামোগত সম্প্রসারণে নেমেছে...

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ জানুয়ারি ২০২২

থমকে আছে নাসা প্রকৌশলীর ১২ হাজার টাকার ল্যাপটপ তৈরির স্বপ্ন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix