Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পুরনো ফোনের আয়ু বাড়াবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৭ ফেব্রুয়ারি ২০২২
পিক্সেল ৬ আনছে গুগল
Share on FacebookShare on Twitter

প্রতিবছরই নতুন মডেলের স্মার্টফোন বাজারজাত করেছে শীর্ষ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো। তার মানে এই নয় যে নির্মাতাদের সঙ্গে তাল মিলিয়ে প্রতি বছর স্মার্টফোন পাল্টাতে হবে ব্যবহারকারীকে। একটু যত্নের সঙ্গে ব্যবহার করেই দৈনন্দিন জীবনের অপরিহার্য ডিভাইসটির আয়ু বাড়ানো যেতে পারে।

পুরনো ডিভাইসের কার্যক্ষমতা ধরে রেখে আয়ু বাড়ানোর সহজ কয়েকটি কৌশল বাতলে দিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট সিনেট। নিজের ডিভাইসটি পরিষ্কার করে রাখা বা ভালো কভার ব্যবহারের মত সহজ কাজগুলো দিয়েই এর আয়ু বাড়ানো যেতে পারে।

এড়ানো যাবে না সফটওয়্যার আপডেট
ফোনের গতি ধরে রাখার এবং সফটওয়্যার জটিলতা এড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে ডিভাইসের অপারেটিং সিস্টেম এবং অন্যান্য অ্যাপ নিয়মিত আপডেট রাখা।

এই আপডেটগুলোর পেছনে যেমন বেশি সময় খরচ হয় না, তেমনি সফটওয়্যার বাগ ও নিরাপত্তা ত্রুটির মতো ঝুঁকিপূর্ণ বিষয়গুলো এড়ানো যায় সহজে। পাশাপাশি ডিভাইসে যোগ হয় নতুন ফিচার, ডিভাইসের পারফর্মেন্সও বজায় থাকে।

স্বয়ংক্রিয় অ্যাপ আপডেট মেলে অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মে। উভয় প্ল্যাটফর্মেই সাধারণত এটি ডিফল্ট ফিচার হিসাবে চালু থাকে। তারপরও নিশ্চিত হতে চাইলে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের ক্ষেত্রে প্রথমে যেতে হবে ‘সেটিংস’-এ। ‘অটো-আপডেট’ ফিচার বন্ধ থাকলে চালু করে নিতে হবে ‘সেটিংস’ থেকেই।

আইফোনের বেলাতেও পদক্ষেপগুলো প্রায় একই। প্রথমে যেতে হবে ফোনের ‘সেটিংস’-এ, তারপর অ্যাপ স্টোরে। ‘অ্যাপ আপডেট’ অপশনটি ‘অন’ না থাকলে চালু করে নিতে হবে সেটি।

আর সিস্টেম আপডেটের বেলায় অ্যান্ড্রয়েডের নিয়মিত নোটিফিকেশনের জন্য অপেক্ষা করতে পারেন ব্যবহারকারী। কোনো কারণে নোটিফিকেশন চোখ এড়িয়ে গেলে ফোনের ‘সেটিংস’ অ্যাপে খুঁজে নিতে হবে ‘সফটওয়্যার আপডেট’ অপশনটি। এই অপশনটি ব্যবহার করে আপডেট করে নিতে হবে ফোনের অপারেটিং সিস্টেম।

আইওএস প্ল্যাটফর্মেও সিস্টেম আপডেট করা যায় দুই ভাবে। ‘অটোমেটিক আপডেট’ চালু করে রাখতে পারেন ব্যবহারকারী। এক্ষেত্রে অ্যাপল সফটওয়্যার আপডেট উন্মুক্ত করার দু-এক দিন পর আইফোন সেটি স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড করে রাখবে এবং ফোন ব্যবহৃত হচ্ছে না এমন সময়ে আপডেট ইনস্টল করবে।

অথবা আইফোনের ‘সেটিংস’ অ্যাপ থেকে ‘জেনারেল’ অপশনে গিয়ে ‘সফটওয়্যার আপডেট’-এ ট্যাপ করতে হবে। ইনস্টল করা হয়নি এমন কোনো সিস্টেম অ্যাপডেট থাকলে ধাপে ধাপে ইনস্টল করার প্রক্রিয়া বাতলে দেবে ফোন।

খেয়াল রাখতে হবে যে, স্মার্টফোন একটি আধুনিক ডিভাইস হলেও এর স্টোরেজ ও মেমোরির সীমা আছে। অব্যবহৃত অ্যাপগুলো নিয়মিত মুছে দিলে ফোনের স্টোরেজ বাঁচবে। আর ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এমন অ্যাপ কমে এলে গতি বাড়বে ফোনের, দীর্ঘায়ু হবে ফোনের ব্যাটারি।

আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মেই অব্যবহৃত অ্যাপ মুছে দেওয়া একেবারেই সহজ কাজ। উভয় প্ল্যাটফর্মেই অ্যাপের আইকনে ট্যাপ করে ধরে রাখলেই ড্রপ ডাউন বা পপ-আপ হিসেবে স্ক্রিনে চলে আসবে ‘রিমুভ অ্যাপ’ বা ‘আনইনস্টল’ অপশনটি।

ভালো কেইস ব্যবহার করুন
স্মার্টফোনের সঙ্গে আলাদা কেইস ব্যবহারের পক্ষে নন ব্যবহারকারীদের একটি অংশ। তবে, হাত থেকে পড়ে ফোনের ক্ষতি হওয়ার মতো ঘটনাও ঘটে হরহামেশাই। তাই গাঁটের পয়সা খরচ করে কেনা ডিভাইসটির জন্য ভালো মানের একটি কেইস ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।

এক্ষেত্রে বিলাসবহুল দামের কেইস ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। ডিভাইসটিকে আঘাত বা আকস্মিক দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারবে এমন মানসম্মত কেইস ব্যবহার করলেই চলবে।

স্ক্রিন ও পোর্ট পরিষ্কার রাখুন
কেইস ব্যবহার করলেও দৈনন্দিন ব্যবহারে ধুলা-বালি জমে স্মার্টফোনের স্ক্রিন ও পোর্টে। বিশেষ করে চার্জিং পোর্ট, মাইক্রোফোন, স্পিকার গ্রিল আর হেডফোন জ্যাকের মতো জায়গাগুলোতে ধুলা জমে সবচেয়ে বেশি। ডিভাইসের এই জায়গাগুলো পরিষ্কার করতে টুথপিক ব্যবহার করা যেতে পারে, তবে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।

স্ক্রিন পরিষ্কারের সেরা উপাকরণ হিসেবে বিবেচনা করা হয় মাইক্রোফাইবার কাপড়। এ ছাড়াও, ব্যবহার করা যেতে পারে অ্যালকোহল ওয়াইপ। তবে, এক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যে স্ক্রিন পরিষ্কারে ব্যবহৃত বস্তুটি যেন বেশি ভেজা না হয়।

গরম হয়ে গেলে ফোন ব্যবহার নয়
ফোনের ব্যাটারি বেশি হরম হয়ে যায় এমন পরিস্থিতি এড়াতে পারলে আয়ু বাড়বে ডিভাইসের। প্রচণ্ড গরমের কোনো দিনে স্মার্টফোন সরাসরি রোদে ফেলে রাখা যাবে না। কোনো কাজ করার সময় বা গেইম খেলার সময় ডিভাইস বেশি গরম গেলে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে ওই পরিস্থিতিগুলো।

ডিভাইস বেশি গরম হলে ফোন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তবে এতে বিরূপ প্রভাব পড়ে ব্যাটারির ওপর। ব্যাটারির স্বাস্থ্য মাথায় রেখে ব্যবহার নিশ্চিত করতে পারলে দিন শেষে দীর্ঘায়ু হবে ডিভাইস, উপকৃত হবেন ব্যবহারকারী নিজেই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশ স্যাটেলাইট-১ এর মেয়াদ ১৫ বছর
নির্বাচিত

বাংলাদেশ স্যাটেলাইট-১ এর মেয়াদ ১৫ বছর

সরকারের স্মার্ট বাংলাদেশ বাস্থবায়নে কাজ করছে সিটিও ফোরাম
নির্বাচিত

সরকারের স্মার্ট বাংলাদেশ বাস্থবায়নে কাজ করছে সিটিও ফোরাম

৫০ হাজার তরুণ-তরুণীর জন্য সুখবর দিলেন পলক
নির্বাচিত

৫০ হাজার তরুণ-তরুণীর জন্য সুখবর দিলেন পলক

ফ্রিজ সার্ভিসে এয়ার টিকিট জেতার সুযোগ দিচ্ছে ১০০০ফিক্স
ছাড় ও অফার

ফ্রিজ সার্ভিসে এয়ার টিকিট জেতার সুযোগ দিচ্ছে ১০০০ফিক্স

স্যামসাংয়ের ৫জি ফোন গ্যালাক্সি এ৪২
নির্বাচিত

স্যামসাংয়ের ৫জি ফোন গ্যালাক্সি এ৪২

ভুলেও ফোনে অ্যান্টিভাইরাস অ্যাপ ডাউনলোড করবেন না
প্রযুক্তি সংবাদ

ভুলেও ফোনে অ্যান্টিভাইরাস অ্যাপ ডাউনলোড করবেন না

Load More

ট্রেন্ডিং টপিক

এআই প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভুয়া বার্তা, সাইবার নিরাপত্তা নিয়ে নতুন সতর্কতা!
প্রযুক্তি পরামর্শ

এআই প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভুয়া বার্তা, সাইবার নিরাপত্তা নিয়ে নতুন সতর্কতা!

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন
প্রযুক্তি সংবাদ

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

এনআইডি জালিয়াতি ঠেকাতে ৯ প্রতিষ্ঠানের তথ্য মিলিয়ে দেখবে ইসি
প্রযুক্তি সংবাদ

এনআইডি জালিয়াতি ঠেকাতে ৯ প্রতিষ্ঠানের তথ্য মিলিয়ে দেখবে ইসি

রিফারবিশড ও ক্লোন ফোন দেশের নিরাপত্তার জন্যও বড় হুমকি: জাকারিয়া শাহিদ
প্রযুক্তি সংবাদ

রিফারবিশড ও ক্লোন ফোন দেশের নিরাপত্তার জন্যও বড় হুমকি: জাকারিয়া শাহিদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

১ মাস ১ মিলিয়ন ফোন বিক্রির রেকর্ড !

নতুন আপডেট পাবে যে সকল শাওমি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি
নির্বাচিত

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি

মোবাইল গেমিং ইন্ডাস্ট্রির অন্যতম মর্যাদাপূর্ণ বৈশ্বিক আয়োজন ‘Pocket...

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ ফেব্রুয়ারি ২০২২

পুরনো ফোনের আয়ু বাড়াবেন যেভাবে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix