Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উন্নত জিপিইউ ও রিফ্রেশ রেটসহ আসুসের নতুন ল্যাপটপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২
উন্নত জিপিইউ ও রিফ্রেশ রেটসহ আসুসের নতুন ল্যাপটপ
Share on FacebookShare on Twitter

কয়েক সপ্তাহ আগে চীনের বাজারে রগ ম্যাজিক এক্স গেমিং ল্যাপটপ উন্মুক্ত করে আসুস। এতে ১২০ হার্টজের রিফ্রেশ রেট ও আরটিএক্স ৩০৮০ গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) ছিল। সম্প্রতি বাজারে আরো একটি ল্যাপটপ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। ১৬৫ হার্টজের গেম রেডি রিফ্রেশ রেট ও আরটিএক্স ৩০৬০ জিপিইউ নিয়ে রগ ম্যাজিক ১৬ বাজারে আনা হয়েছে।

আসুস রগ ম্যাজিক ১৬ ২০২২ এডিশনের ল্যাপটপটিতে ১৬ ইঞ্চির বড় ডিসপ্লে দেয়া হয়েছে। ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট-সংবলিত ডিসপ্লেটির রেজল্যুশন ২৫৬০X১৬০০ পিক্সেল। এতে শতভাগ ডিসিআই কালার গ্যামুট, ৫০০ নিটস ব্রাইটনেস ও ডলবি ভিশন সাপোর্ট রয়েছে। ডিসপ্লের আসপেক্ট রেশিও ১৬:১০।

আসুসের নতুন গেমিং ল্যাপটপটিতে ইন্টেলের আই৭-১২৭০০এইচ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ১১ রয়েছে। ডিভাইসটিতে ১৬ জিবি ডিডিআরফাইভ র‌্যাম ও ৫১২ জিবি পিসিআইই ৪.০ এম.২ সলিড স্ট্রেট ড্রাইভ (এসএসডি) দেয়া হয়েছে। পাশাপাশি ৬ জিবি আরটিএক্স ৩০৬০ গ্রাফিকস প্রসেসিং ইউনিটও (জিপিইউ) রয়েছে। এতে ডুয়াল ডিসপ্লে ও থ্রি-মোড সুইচিং প্রযুক্তি রয়েছে। ল্যাপটপটিতে থাকা ৯০ ওয়াট আওয়ারের ব্যাটারিটি ১০০ ওয়াট পাওয়ার ডেলিভারি স্ট্যান্ডার্ড ফিচার-সম্পন্ন। উন্নত শাব্দিক অভিজ্ঞতার জন্য এতে ছয়টি ডলবি অ্যাটমস স্পিকারও রয়েছে।

থার্মাল সলিউশনের জন্য নতুন গেমিং ল্যাপটপটিতে গ্ল্যাসিয়ার কুলিং ২.০ প্রযুক্তি রয়েছে। কুলিং সিস্টেমটিতে ছয়টি হিট পাইপ, দুটি ফ্যান ও চারটি এয়ার আউটলেট বা বাতাস নির্গমন পথ রয়েছে। লিকুইড ক্রিস্টাল উপাদানের পাশাপাশি ডিভাইসে থাকা ফ্যানগুলোও ডাস্টপ্রুফ। আসুস রগ ম্যাজিক ১৬ ল্যাপটপটিতে অরা আরজিবি রয়েছে। ল্যাপটপ থেকেই ব্যবহারকারীরা এটি নিয়ন্ত্রণ করতে পারবেন।

কানেক্টিভিটি ও পোর্টের দিক থেকে নতুন ল্যাপটপে ওয়াই-ফাই ৬ই, ২টি ইউএসবি ৩.২ জেন ২ টাইপ এ পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট, একটি মাইক্রোএসডি কার্ড রিডার, একটি থান্ডারবোল্ট ৪ পোর্ট, একটি আরজে৪৫ নেটওয়ার্ক পোর্ট এবং একটি অডিও জ্যাক রয়েছে।

চীনের বাজারে শুধু কালো রঙেই ল্যাপটপটি কেনা যাবে। এর মূল্য ১ হাজার ৫৭১ ডলার বা ৯ হাজার ৯৯৯ ইয়ান। তবে আন্তর্জাতিক বাজারে ল্যাপটপটি বাজারজাতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রশিক্ষণ যেকোন মানুষের ভাগ্য বদলে দিতে পারে – বিসিএস সহসভাপতি
প্রযুক্তি সংবাদ

প্রশিক্ষণ যেকোন মানুষের ভাগ্য বদলে দিতে পারে – বিসিএস সহসভাপতি

তরুণ প্রজন্মের ঠিকানা আইটি ট্রেনিং সেন্টার : আইসিটি প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

তরুণ প্রজন্মের ঠিকানা আইটি ট্রেনিং সেন্টার : আইসিটি প্রতিমন্ত্রী

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার ফেসবুকেও
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার ফেসবুকেও

বন্ধ হচ্ছে মাইক্রোসফট লেন্স
প্রযুক্তি সংবাদ

বন্ধ হচ্ছে মাইক্রোসফট লেন্স

আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারসহ শুরু হলো অনার এক্স৮সি ফোনের প্রি-বুকিং
প্রযুক্তি সংবাদ

আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারসহ শুরু হলো অনার এক্স৮সি ফোনের প্রি-বুকিং

ফেসবুকের ছবি-ভিডিও রাখা যাবে গুগল ফটোজে
প্রযুক্তি সংবাদ

সামাজিক মাধ্যমের ছবি রাখবে না গুগল ফটোজ

Load More

ট্রেন্ডিং টপিক

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার
প্রযুক্তি সংবাদ

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

ওয়ালটন এসি কেন কিনবেন?
প্রযুক্তি পরামর্শ

ইনভার্টার না নন-ইনভার্টার: বিদ্যুৎ সাশ্রয় ও দ্রুত কুলিংয়ে কোন এসি সেরা

১০৭টি বিও অ্যাকাউন্টে বেক্সিমকোর ৬,৭৫৫ কোটি টাকা জব্দ
অর্থ ও বাণিজ্য

১০৭টি বিও অ্যাকাউন্টে বেক্সিমকোর ৬,৭৫৫ কোটি টাকা জব্দ

জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে
অটোমোবাইল

জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে
কিভাবে করবেন

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

বাইরে কাঠফাটা রোদ আর তীব্র দাবদাহে জনজীবন যখন...

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix