Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যামসাং-ওয়ানপ্লাস ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 12 October 2024
স্যামসাং-ওয়ানপ্লাস ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে কোটি কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হ্যাকারদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। জনপ্রিয় প্রসেসরে সমস্যা দেখা দেওয়ায় ফোনগুলিতে হ্যাকিংয়ের সম্ভবনা দেখা দিয়েছে।

সম্প্রতি অ্যান্ড্রয়েড হেডলাইনস এক প্রতিবেদনে জানিয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বড়সড় ত্রুটি ধরা পড়েছে। একে ‘জিরো-ডে ভালনারেবিলিটি’ বলা হচ্ছে।

এই সমস্যার নাম দেওয়া হয়েছে সিভিই-২০২৪-৪৩০৪৭-এ। কোয়ালকম চিপসেটের একটি বিশেষ উপাদানে এই ত্রুটি ধরা পড়েছে। যদিও কোয়ালকম এ বিষয়ে খুব বেশি তথ্য শেয়ার করেনি।

তবে রিপোর্টে বলা হয়েছে, যেসব ফোন ব্যবহারকারী দীর্ঘদিন সফটওয়্যার আপডেট করেন না, তারা সমস্যায় পড়তে পারেন।

প্রতিবেদনে বলা হয়েছে, চিপসেটের এই সমস্যার ফায়দা উঠিয়ে হ্যাকাররা স্মার্টফোনের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। এছাড়াও ডিভাইসের তথ্য চুরি ও ম্যালওয়্যার ইনস্টল করতে পারে বলে জানা গেছে।

এর ফলে ফোন বিজ্ঞাপনে ভরে যেতে পারে, অজানা অ্যাপ ডাউনলোড হয়ে যেতে পারে ‌বা ভুয়া ওয়েবপেজে রিডাইরেক্ট করা হতে পারে।

৬৪-এর বেশি চিপসেটে এই ত্রুটি ধরা পড়েছে। কোয়ালকম এই চিপসেটগুলির একটি লিস্ট প্রকাশ করেছে। এরমধ্যে স্ন্যাপড্রাগন ৮ জেন ১, ৮ জেন ৩ ও স্ন্যাপড্রাগন ৮৬৫-সহ পুরোনো কিছু চিপসেট রয়েছে।

আর এই চিপসেটগুলি স্যামসাং, অপো, মটোরালা এবং ওয়ানপ্লাস-এর মতো কোম্পানির স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে।

তবে ভালো খবর হচ্ছে, কোয়ালকম ইতোমধ্যেই ত্রুটি ঠিক করে সমস্ত ব্র্যান্ডকে সিকিউরিটি প্যাচ রোলআউটের নির্দেশ দিয়েছে। তাই কেউ যদি এই স্ন্যাপড্রাগন প্রসেসর চালিত কোনো স্মার্টফোন ব্যবহার করেন, তাদের উচিত লেটেস্ট আপডেট ডাউনলোড ও ইনস্টল করা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্ন্যাপড্রাগন ৮ জেন ১স্ন্যাপড্রাগন ৮৬৫

এই বিভাগ থেকে আরও পড়ুন

সস্তার ফোন আনল অনর, সঙ্গে শক্তিশালী ব্যাটারি
নির্বাচিত

সস্তার ফোন আনল অনর, সঙ্গে শক্তিশালী ব্যাটারি

ডিজিটাল বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার এক সফল উন্নয়ন দর্শন
প্রযুক্তি সংবাদ

সাংবাদিকতায় ফ্যাক্টচেক অতি গুরুত্বপূর্ণ: পলক

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সম্প্রসারণ, জেডটিইকে নোয়া প্রদান
টেলিকম

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সম্প্রসারণ, জেডটিইকে নোয়া প্রদান

যেসব সুবিধা নিয়ে আসছে ওয়ানপ্লাসের নতুন স্মার্টওয়াচ
প্রযুক্তি সংবাদ

স্মার্টওয়াচ কেনার আগে যে বিষয়গুলো বিবেচনায় নিতে হবে

ট্যাবলেট তৈরী বন্ধ করছে গুগল
প্রযুক্তি সংবাদ

ট্যাবলেট তৈরী বন্ধ করছে গুগল

আরকমের সম্পদ ক্রয়ে আগ্রহী ভারতী এয়ারটেল ও ইনফ্রাটেল
টেলিকম

আরো ৮ হাজার কোটি রুপি পরিশোধ করেছে এয়ারটেল

Load More

ট্রেন্ডিং টপিক

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন
প্রযুক্তি বাজার

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ
নির্বাচিত

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা
প্রযুক্তি সংবাদ

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক
প্রযুক্তি সংবাদ

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পেটেন্ট লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

পেটেন্ট লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে স্যামসাং

জাপানি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ম্যাক্সওয়েলের (Maxell) ক্যামেরা-সংক্রান্ত মেধাস্বত্ব (পেটেন্ট)...

বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে নিয়ে বাজারে ভিভোর নতুন স্মার্টওয়াচ

বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে নিয়ে বাজারে ভিভোর নতুন স্মার্টওয়াচ

৯০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে ‘রিয়েলমি ১৭ আল্ট্রা’

৯০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে ‘রিয়েলমি ১৭ আল্ট্রা’

রপ্তানি আয় বাড়াতে বিপিও খাতে প্রণোদনা বাড়ানোর প্রস্তাব বাক্কোর

রপ্তানি আয় বাড়াতে বিপিও খাতে প্রণোদনা বাড়ানোর প্রস্তাব বাক্কোর

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 October 2024

স্যামসাং-ওয়ানপ্লাস ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

Techzoom.TV |
TechzoomTV