Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্রোয়েশিয়া মার্কেটে ব্যাপক সাড়া ওয়ালটন টিভির

এবছর ৩ মিলিয়ন ডলারের টিভি রপ্তানির প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 20 February 2022
ক্রোয়েশিয়া মার্কেটে ব্যাপক সাড়া ওয়ালটন টিভির
Share on FacebookShare on Twitter

ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার বাজারে ব্যাপক সাড়া ফেলেছে বাংলাদেশী ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন ব্র্যান্ডের এলইডি টেলিভিশন। দেশটিতে ওয়ালটন টিভির বাজার সম্প্রসারণ হচ্ছে অতি দ্রুত। ওয়ালটন টিভির সর্বাধুনিক প্রযুক্তি, ফিচার এবং উচ্চ গুণগত মান ক্রোয়েশিয়ার বাজারে অল্প সময়ে ক্রেতাদের আস্থা অর্জন করছে। এছাড়া ওয়ালটন টিভির সময়োপযোগী বিপণন কৌশল এই অসাধারণ সাফল্য অর্জনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে।

সূত্রমতে, ক্রোয়েশিয়ায় ওইএম (ওরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) পদ্ধতির আওতায় ২০২০ সালে টিভি রপ্তানি শুরু করে ওয়ালটন। তবে ২০২১ সাল থেকে ইউরোপের এই দেশটিতে নিজস্ব ব্র্যান্ড নামেই টিভি রপ্তানি করছে ওয়ালটন। ক্রোয়েশিয়ায় ওয়ালটন টিভি বিক্রয় ও বিপণন কার্যক্রম পরিচালনায় কাজ করছে দেশটির খ্যাতনামা ইলেকট্রনিক্স বিপণনকারী প্রতিষ্ঠান ‘স্মার্টফোন আই ট্যাবলেট সার্ভিস ডিওও’।

ক্রোয়েশিয়াসহ বলকান ও মধ্য ইউরোপে দায়িত্বপ্রাপ্ত ওয়ালটন ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রধান মো. আমিনুল ইসলাম বলেন, ক্রোয়েশিয়ার বাজারে ওয়ালটন টিভির গ্রাহকচাহিদা বাড়ছে দ্রুত। ইতোমধ্যে দেশটিতে ওয়ালটন টিভি রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় আড়াই মিলিয়ন মার্কিন ডলার। এরই ধারাবাহিকতায় ২০২২ সালে ৩ মিলিয়ন মার্কিন ডলারের টিভি রপ্তানির প্রত্যাশা ওয়ালটনের। সেজন্য ক্রোয়েশিয়ার বাজারে পরিচালিত হচ্ছে যুগোপযোগি ও আধুনিক বিপণন কৌশল। সেই উদ্দেশ্যে ইন্টারসপার, কউফল্যান্ডের মতো দেশটির বড় বড় সুপার শপে ওয়ালটন টিভি প্রদর্শন ও বিক্রয়ের পাশাপাশি ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি স্থানীয় টিভি চ্যানেল এবং অন্যান্য গণমাধ্যমেও প্রচারিত হচ্ছে ওয়ালটন টিভির বিজ্ঞাপন।

ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন জানান, ২০২০-২১ অর্থবছরে টিভি রপ্তানিতে ২৬৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে ওয়ালটনের। ওয়ালটন টিভির বড় রপ্তানি বাজার এখন ইউরোপ। বর্তমানে জার্মাানি, গ্রিস, আয়ারল্যান্ড, পোল্যান্ড, স্পেন, ইতালি, রোমানিয়া, নেদারল্যান্ডসহ ইউরোপের ১৪টি দেশে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি। এবছর ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বেশ কিছু নতুন দেশে টিভি রপ্তানি বাজার সম্প্রসারণে কাজ চলছে। ওয়ালটনের লক্ষ্য- বিশ্বব্যাপী ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত টেলিভিশন ছড়িয়ে দিয়ে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করা।

জানা গেছে, দেশের শীর্ষ টিভি রপ্তানিকারক প্রতিষ্ঠান এখন ওয়ালটন। বিশ্বের ৩৫টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে ওয়ালটনের তৈরি টিভি। বিশ্বের সেরা ৫টি টেলিভিশন প্রস্তুতকারি প্রতিষ্ঠানের তালিকায় পৌঁছানোর মিশন নিয়ে কাজ করছে বাংলাদেশের এই সুপারব্র্যান্ড ও ইলেকট্রনিক্স জায়ান্ট।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রামে স্মার্টফোনের ব্যবহার বাড়াতে রবির উদ্যোগ
টেলিকম

গ্রামে স্মার্টফোনের ব্যবহার বাড়াতে রবির উদ্যোগ

নগদের কোটি টাকার বিএমডব্লিউ জিতলেন ঢাকার মাহবুব
প্রযুক্তি সংবাদ

নগদের কোটি টাকার বিএমডব্লিউ জিতলেন ঢাকার মাহবুব

বাংলাদেশে ওয়ানপ্লাস-এর প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে ওয়ানপ্লাস-এর প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

নতুন আইফোন এসই ‘ছোট প্যাকেজে’ আইফোন ১৩
প্রযুক্তি সংবাদ

নতুন আইফোন এসই ‘ছোট প্যাকেজে’ আইফোন ১৩

ইন্টারনেট সম্পর্কে না জেনেও ইউটিউবে মাসে আয় ৭০ হাজার
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট সম্পর্কে না জেনেও ইউটিউবে মাসে আয় ৭০ হাজার

হোয়াটসঅ্যাপ বিজনেস সল্যুশন প্রোভাইডার হল আজিয়াটার এডিএ
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপ বিজনেস সল্যুশন প্রোভাইডার হল আজিয়াটার এডিএ

Load More

ট্রেন্ডিং টপিক

এআইয়ের চাহিদা বাড়ায় সার্কিট বোর্ডের সংকটে কম্পিউটার ও স্মার্টফোন খাত
প্রযুক্তি সংবাদ

এআইয়ের চাহিদা বাড়ায় সার্কিট বোর্ডের সংকটে কম্পিউটার ও স্মার্টফোন খাত

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের
বিবিধ

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির
অর্থ ও বাণিজ্য

নেতিবাচক ধারা কাটিয়ে ঘুরে দাঁড়াল গ্রামীণফোন: ৩য় প্রান্তিকে রাজস্ব ৪,০১৭ কোটি টাকা, নিট মুনাফা ৭৫১ কোটি

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

২০২৭ সালের শুরুতে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ ‘গ্যালাক্সি...

২০২৭ সালে সম্ভাব্য নতুন এ১৯ চিপ, ওএলইডি ডিসপ্লে ও ভ্যাপার চেম্বার কুলিং প্রযুক্তিসহ অ্যাপলের আইপ্যাড লাইনআপ

২০২৭ সালের প্রথমার্ধে তিন নতুন আইপ্যাড আনতে পারে অ্যাপল

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 February 2022

ক্রোয়েশিয়া মার্কেটে ব্যাপক সাড়া ওয়ালটন টিভির

Techzoom.TV |
TechzoomTV