Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন আইফোন এসই ‘ছোট প্যাকেজে’ আইফোন ১৩

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 9 March 2022
নতুন আইফোন এসই ‘ছোট প্যাকেজে’ আইফোন ১৩
Share on FacebookShare on Twitter

‘পিক পারফর্মেন্স’ আয়োজনে তৃতীয় প্রজন্মের আইফোন এসই উন্মোচন করেছে অ্যাপল। নতুন এসই-তে আছে ৫জি সংযোগ সুবিধা আর আইফোন ১৩’র এ১৫ বায়োনিক চিপ।

প্রযুক্তি পণ্যের বাজারে আগেই গুজব রটেছিল, ৮ মার্চের ‘পিক পারফর্মেন্স’ আয়োজনে অ্যাপল তৃতীয় প্রজন্মের আইফোন এসই দেখাবে এবং তাতে ৫জি সংযোগ সুবিধা থাকবে। অ্যাপল শুধু সেই গুজবকে সত্যি প্রমাণ করেনি, হাজার ডলার দামের বিলাসবহুল স্মার্টফোনের পুরো চিন্তাকেই প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

আইফোন এসই’র ২০২২ সংস্করণের পর্দার আকার ৪.৭ ইঞ্চি। এর ৬৪ জিবি মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৪২৯ ডলার, যা এসই’র আগের সংস্করণটির চেয়ে ৩০ ডলার বেশি। পেছনের প্যানেলে আছে ১.৮ অ্যাপারচারের ১২ মেগাপিক্সেল ক্যামেরা।

ক্যামেরা রেজুলিউশন আর স্ক্রিনের আকার ‘কম্প্যাক্ট’ মনে হলেও, প্রসেসর আর সফটওয়্যারভিত্তিক অগ্রগতির কারণে নতুন আইফোন এসই-কে ছোট করে দেখার কোন সুযোগ নেই। এ১৫ বায়োনিক প্রসেসর চিপের পাশাপাশি নতুন এসই-তে আছে ‘ডিপ ফিউশন’ এবং ‘এইচডিআর৪’ ফিচার। ‘নয়েজ’ কমিয়ে ‘হাই কনট্রাস্ট’ ছবি তোলা সহজ করে তোলে আইফোন ১৩’র ফিচার দুটি।

এ ছাড়াও এ১৫ বায়োনিক চিপের সুবাদে নতুন এসই’র ব্যাটারি আরো দীর্ঘস্থায়ী হবে বলে জানিয়েছে অ্যাপল, আগের সংস্করণের তুলনায় এটি আকারেও বড়। আইফোন এসই’র আগের সংস্করণের সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে বিবেচনা করা হতো এর ব্যাটারিকেই।

অ্যাপল বলছে, সম্পূর্ণ চার্জ করা অবস্থায় এক টানা ১৫ ঘণ্টা ভিডিও দেখা যাবে নতুন এসইতে, ভিডিও স্ট্রিম দেখা যাবে টানা ১০ ঘণ্টা, আর গান শোনা যাবে টানা ৫০ ঘণ্টা।

ভার্জ বলছে, এই সবকটি ফিচারের বেলাতেই আগের সংস্করণের চেয়ে অনেকখানি এগিয়েছে তৃতীয় প্রজন্মের এসই। ডিভাইসটির আগের সংস্করণটিতে ভিডিও দেখা যেত একটানা ১৩ ঘণ্টা, ভিডিও স্ট্রিম দেখা যেত ৮ ঘণ্টা আর গান শোনা যেত ৪০ ঘণ্টা।

আঙ্গুলের ছাপ ব্যবহার করে ফোন আনলক করার জন্য নতুন এসই-তে আছে ‘টাচ আইডি’ সেন্সর। আর ডিভাইসের সামনের ও পেছনের গ্লাসকে “স্মার্টফোনের বেলায় সবচেয়ে শক্তিশালী গ্লাস” বলে আখ্যা দিয়েছে অ্যাপল। ম্যাগসেইফ ফিচার না থাকলে ওয়্যারলেস চার্জিং সুবিধা আছে এতে।

১১ মার্চ থেকে ডিভাইসটির প্রিঅর্ডার নেওয়া শুরু করবে অ্যাপল। বাজারে ডিভাইসটির আনুষ্ঠানিক অভিষেক হবে ১৮ মার্চ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশাল ব্যাটারি, ট্রিপল ক্যামেরা, শক্তিশালী র‌্যাম-রমের ওয়ালটন ফোনের প্রি-বুকে ছাড়
ছাড় ও অফার

বিশাল ব্যাটারি, ট্রিপল ক্যামেরা, শক্তিশালী র‌্যাম-রমের ওয়ালটন ফোনের প্রি-বুকে ছাড়

ওয়ালটনের তৈরি ইউরোপিয়ান এসিসি ব্র্যান্ডের এসি কিনে ১০ লাখ টাকা পেলেন খুলনার মিঠুন দত্ত
প্রযুক্তি সংবাদ

ওয়ালটনের তৈরি ইউরোপিয়ান এসিসি ব্র্যান্ডের এসি কিনে ১০ লাখ টাকা পেলেন খুলনার মিঠুন দত্ত

জামায় আটকে থাকবে এআই পিন, নোটিফিকেশন দেখবেন হাতের তালুতে
প্রযুক্তি পরামর্শ

জামায় আটকে থাকবে এআই পিন, নোটিফিকেশন দেখবেন হাতের তালুতে

ডিজোর স্মার্ট ঘড়ি ও তারহীন নেকব্যান্ড আনলো সেলেক্সট্রা
প্রযুক্তি সংবাদ

ডিজোর স্মার্ট ঘড়ি ও তারহীন নেকব্যান্ড আনলো সেলেক্সট্রা

টেলিটকের সাথে একযোগে বাংলাদেশকে ফাইভ জি যুগে এগিয়ে নিয়ে যাবে হুয়াওয়ে
টেলিকম

টেলিটকের সাথে একযোগে বাংলাদেশকে ফাইভ জি যুগে এগিয়ে নিয়ে যাবে হুয়াওয়ে

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের
প্রযুক্তি সংবাদ

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন
প্রযুক্তি সংবাদ

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব
প্রযুক্তি সংবাদ

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 March 2022

নতুন আইফোন এসই ‘ছোট প্যাকেজে’ আইফোন ১৩

Techzoom.TV |
TechzoomTV